ই-পেপার শনিবার, ০৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩

মেহেরপুর সীমান্তে ঠেলে দেওয়া ৬ জনের প্রবেশ ঠেকালো বিজিবি-গ্রামবাসী

আমার বার্তা অনলাইন:
০৬ জুন ২০২৬, ১৭:২৪
অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে বিজিবি ও গ্রামবাসীর অবস্থান

মেহেরপুরের তেঁতুলবাড়ীয়া সীমান্তে ভারত থেকে ঠেলে দেওয়া ছয় জনকে প্রতিহত করেছে বিজিবি। বিজিবি ও গ্রামবাসীর প্রতিরোধের মুখে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) এই পুশ ইন চেষ্টা ব্যর্থ হয়। ওই ছয় জন বর্তমানে কাটাতারের বেড়ার পাশে অবস্থান করছেন।

এ ঘটনায় শনিবার ভোর থেকে সীমান্তে কঠোর অবস্থান নিয়েছে বিজিবি। তেঁতুলবাড়ীয়া সীমান্তে অতিরিক্ত বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে।

স্থানীয় ও বিজিবি সূত্রে জানা গেছে, সীমান্তের মেইল পিলার ১০৪-এর সাব পিলার ৫-এর কাছ থেকে গাংনী উপজেলার তেঁতুলবাড়ীয়া গ্রামের হাটপাড়া দিয়ে ছয় জনকে পুশ ইন করার চেষ্টা করে বিএসএফ। তবে বিজিবি ও গ্রামবাসীর প্রতিরোধের মুখে তারা ভারতের সীমান্তে ফিরে যেতে বাধ্য হয়। বিএসএফ তাদের গ্রহণ না করায় তারা কাটাতারের বেড়ার পাশে ভারতের ভূখণ্ডে অবস্থান করছে। তাদের মধ্যে তিন জন পুরুষ, দুই জন নারী এবং এক শিশু রয়েছেন।

স্থানীয়রা জানান, বিএসএফ কাটাতারের বেড়া খুলে ওই ব্যক্তিদের বাংলাদেশের সীমান্তের দিকে ঠেলে দেয়। তারা ছয় জন পায়ে হেঁটে বাংলাদেশের ভূখণ্ডে প্রবেশের চেষ্টা করেন। প্রতিরোধের মুখে তারা কাটাতারের বেড়ার পাশে ফিরে যান। কিন্তু বিএসএফ কাটাতারের ওপারে শক্ত অবস্থান নিয়ে দাঁড়িয়ে রয়েছে। এপারে বিজিবি ও গ্রামবাসীর অবস্থান।

এদিকে, বিজিবি হ্যান্ড মাইকে ঘোষণা দিয়ে পুশ ইন প্রতিরোধ করছে। তাদের কাটাতারের বেড়ার ওপারে ফিরিয়ে নেওয়ার জন্য বারবার আহ্বান জানাচ্ছে।

কুষ্টিয়া ৪৭ বিজিবির সহকারী পরিচালক নুরুল হুদা বলেন, ‘অবৈধ অনুপ্রবেশ এবং পুশ ইন করতে দেওয়া হবে না। বিএসএফকে পতাকা বৈঠকের জন্য প্রস্তাব দেওয়া হয়েছে। পতাকা বৈঠকের পরেই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।’

আমার বার্তা/এমই

রামগতিতে অস্ত্র-কার্তুজ ও ৮ লাখ টাকাসহ কুখ্যাত ডাকাত আজিম আটক

লক্ষীপুরের রামগতিতে ১ টি একনলা বন্দুক, ৩ রাউন্ড তাজা কার্তুজ এবং নগদ ৮ লাখ টাকাসহ

উত্তরবঙ্গকে কৃষি হাব গড়তে ৩ হাজার কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে: গভর্নর

বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান বলেছেন, কর্মসংস্থান সৃষ্টি, গ্রামীণ অর্থনীতির বিকাশ, কৃষি শিল্পের উন্নয়ন, সৃজনশীল

হঠাৎ জমিদার হাসান ফরাজি

পুরো নাম মেহেদী হাসান ফরাজি, কর্মরত ভুমি অধিগ্রহণ শাখা, জেলা প্রশাসকের কার্যালয়, মুন্সিগঞ্জ। পদবি ট্রেসার

রাতের আঁধারে সীমান্তের আলো নিভিয়ে ৩৩ জনকে সরিয়ে নিতে বাধ্য হলো বিএসএফ

রাতের আঁধারে লালমনিরহাট সীমান্তে আলো নিভিয়ে ৩৩ জনকে বাংলাদেশে পুশ ইনের চেষ্টা করে ভারতীয় সীমান্তরক্ষী
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শোকজের জবাব না পেলে আদ-দ্বীনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী

দিল্লির ককরোচ জনতা পার্টির বিক্ষোভ থেকে ৬ জনকে আটক

তুরস্ক-বাংলাদেশের বন্ধনকে আরও শক্তিশালী করতে থাকবো: হাকান ফিদান

রাত ১টার মধ্যে যে ১৮ জেলায় ঝড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস

রাত ৮টা থেকে ১০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে যেসব এলাকায়

স্বাধীন বাংলাদেশ পুনর্গঠনের রূপকার জিয়াউর রহমান: মুক্তিযুদ্ধমন্ত্রী

রামগতিতে অস্ত্র-কার্তুজ ও ৮ লাখ টাকাসহ কুখ্যাত ডাকাত আজিম আটক

উত্তরবঙ্গকে কৃষি হাব গড়তে ৩ হাজার কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে: গভর্নর

আইইউবিএটির নবীন শিক্ষার্থীদের পরিচিতি পর্ব সম্পন্ন

মূল্যস্ফীতির সঙ্গে বিদ্যুৎ সংকটের চাপ, ইরানের সামনে কঠিন বাস্তবতা

মেহেরপুর সীমান্তে ঠেলে দেওয়া ৬ জনের প্রবেশ ঠেকালো বিজিবি-গ্রামবাসী

বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ ঘিরে মিরপুরে যান চলাচলে ডিএমপির নির্দেশনা

ককরোচ বিক্ষোভে উত্তাল দিল্লি, ওয়াংচুককে শিক্ষামন্ত্রী করার দাবি

বঙ্গোপসাগরে মালয়েশিয়াগামী বোট থেকে ৫০ জনকে উদ্ধার, আটক ৯

শিশু নির্যাতন রোধে জাতীয় শিশু নিরাপত্তা টাস্কফোর্স গঠন করতে হবে

নতুন সরকারের প্রথম বাজেট অধিবেশন বসছে রোববার

দেশের সংকট মোকাবেলায় কাজ করছে সরকার : অর্থ উপদেষ্টা

স্বাস্থ্যসেবা জনগণের দ্বারপ্রান্তে পৌঁছাতে বিদ্যুৎচালিত অ্যাম্বুলেন্স তৈরির উদ্যোগ

একদিনে হাম ও হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর

বৃক্ষরোপণ কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের নির্দেশ প্রধানমন্ত্রীর