ই-পেপার শনিবার, ১৪ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩৩

এলিভেটেড এক্সপ্রেসওয়ের এফডিসি-পলাশী সংযোগ সড়ক নির্মাণ বন্ধের দাবি

আমার বার্তা অনলাইন:
১৪ জানুয়ারি ২০২৫, ১৯:৪০

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের এফডিসি থেকে পলাশী পর্যন্ত সংযোগ সড়ক নির্মাণের উদ্যোগ অবিলম্বে বন্ধ করার দাবি জানিয়েছে ইনস্টিটিউট ফর প্ল্যানিং এন্ড ডেভেলপমেন্ট (আইপিডি)।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) ইনস্টিটিউট ফর প্ল্যানিং এন্ড ডেভেলপমেন্টের (আইপিডি) পরিচালক অধ্যাপক ড. আদিল মুহাম্মদ খান এবং নির্বাহী পরিচালক ড. মোহাম্মদ আরিফুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ দাবি জানান।

তারা বলেন, এলিভেটেড এক্সপ্রেসওয়ের এফডিসি থেকে পলাশী পর্যন্ত সংযোগ সড়ক নির্মাণের উদ্যোগের কারণে হাতিরঝিল জলাধার ও পান্থকুঞ্জ পার্কের পরিবেশ ইতোমধ্যেই ধ্বংসের পাশাপাশি কাঁঠালবাগান, কাঁটাবন, নীলক্ষেত, পলাশীসহ ঢাকা বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) সামগ্রিক পরিবেশ ও পরিবহন ব্যবস্থা সীমাহীন সংকটে পড়বে। ফলে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের এফডিসি থেকে পলাশী পর্যন্ত সংযোগ সড়ক অনতিবিলম্বে বাতিল করতে হবে।

মেগা প্রজেক্টের বিনিয়োগ ফেরত আনা ও ব্যক্তিগত গাড়ি চলাচলের সুযোগ করে দেওয়ার জন্য এই সংযোগ সড়কটি প্রস্তাব করা হয়েছে, যা এই এলাকায় বিদ্যমান অতি ব্যস্ত রাস্তাসমূহের উপযোগিতা নষ্ট করবে। একইসঙ্গে এই এলাকায় এলিভেটেড এক্সপ্রেসওয়ের র‍্যাম্প উঠা নামার কারণে বিভিন্ন মোড়ে ট্রাফিক জ্যাম আরও অনেক বেড়ে যাবে। বিগত সরকারের সময়ে পরিবেশগত, পরিকল্পনাগত প্রভাব বিশ্লেষণ এবং জনগণের মতামত ছাড়াই যেসব মেগা প্রকল্প নেওয়া হয়েছিল, সেগুলোর অন্যতম হল ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে। এই প্রকল্পের প্রথম দিকের প্রস্তাবনায়ও এই সংযোগ সড়ক ছিল না।

প্রস্তাবিত শতাধিক পিলারসমূহ এলাকার প্রাকৃতিক সৌন্দর্য, জলাধারের পানি প্রবাহ ও সার্বিক উপযোগিতা ধ্বংস করবে। সংযোগ সড়ক প্রকল্পটি ইতোমধ্যেই পার্ক, উদ্যান, জলাধার সংরক্ষণ আইন, পরিবেশ সংক্রান্ত আইন ও বিভিন্ন পরিকল্পনার সুস্পষ্ট লঙ্ঘন করেছে। এই সংযোগ সড়ক বাতিল না করা হলে ট্রাফিক জ্যাম মারাত্মকভাবে বেড়ে যাবে সার্ক ফোয়ারা, বাংলা মোটর, কাঁটাবন, এলিফ্যান্ট রোড, নীলক্ষেত ও পলাশী মোড়ে। গাড়ির চাপ অনেক বেড়ে যাওয়াতে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) সামগ্রিক একাডেমিক পরিবেশ ও পরিবহন ব্যবস্থা সংকটে পড়বে।

তারা আরও বলেন, বিগত সরকারের আমলে পরিবহন অবকাঠামো সংশ্লিষ্ট প্রকল্পে জনগণের মতামত গ্রহণ ও গণশুনানির আয়োজন ছাড়াই প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে। টপ ডাউন প্ল্যানিং বা উপর থেকে চাপিয়ে দেওয়া এ ধরনের পরিকল্পনা জনগণের প্রকৃত চাহিদাভিত্তিক সমাধানের সঙ্গে সম্পৃক্ততাবিহীন। অন্তর্বর্তী সরকারকে এ ধরনের প্রবণতা পরিহার করতে হবে। একইসঙ্গে বিগত সরকারের আমলে দেশীয় স্বার্থান্বেষী মহলের পাশাপাশি বিদেশি বিনিয়োগকারী রাষ্ট্র ও ঠিকাদারদের প্রভাবে ব্যয়সাশ্রয়ী পরিবহন পরিকল্পনা বাদ দিয়ে অতি ব্যয়বহুল এবং কম উপযোগী পরিবহন অবকাঠামো প্রকল্প গ্রহণের যে প্রবণতা ছিল, সেটা থেকে রাষ্ট্র ও সরকারকে সরে আসবার জোর দাবি জানাচ্ছে আইপিডি।

আমার বার্তা/এমই

বিদ্যুৎ সাশ্রয়ে রাজধানীতে ডেসকোর বিশেষ অভিযান

জ্বালানি তেল ও বিদ্যুৎ সাশ্রয়ে সরকারের নির্দেশনার পর রাজধানীতে বিশেষ অভিযান শুরু করেছে ঢাকা ইলেকট্রিসিটি

“মানুষ ফাউন্ডেশন” এর আয়োজনে ঈদবস্ত্র বিতারণ ও ইফতার মাহফিল

"মানুষ মানুষের জন্য’ এই মূলমন্ত্রকে ধারণ করে এক যুগেরও বেশি সময় ধরে রাজধানীর পথশিশু, দুস্থ

মিরপুর ও উত্তরা গোয়েন্দা বিভাগে নতুন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর গোয়েন্দা বিভাগের মিরপুর ও উত্তরা বিভাগে নতুন দুইজন অতিরিক্ত উপ-পুলিশ

ঢাকার ফিলিং স্টেশনগুলোয় আজও জ্বালানি তেলের জন্য দীর্ঘ লাইন

মধ্যপ্রাচ্যে সংঘাতের কারণে বৈশ্বিকভাবে জ্বালানি তেলের সরবরাহ কমে গেছে। এতে দেশেও জ্বালানি তেলের সংকটের আশঙ্কা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডিএমপির ১০ জন কর্মকর্তাকে নতুন দায়িত্বে পদায়ন

গাইবান্ধায় তদন্ত কেন্দ্রে জুয়া-অনৈতিক কর্মকাণ্ড, দুই পুলিশ সদস্য ক্লোজড

পহেলা বৈশাখে ২ কোটি ২০ লাখ কৃষক কৃষি কার্ড পাবে: ড. তিতুমীর

মধ্যপ্রাচ্যের ৩ দেশের মার্কিন ঘাঁটিতে একযোগে হামলা ইরানের

ম্যানেজিং কমিটির সভাপতির শিক্ষাগত যোগ্যতা শিথিলের সিদ্ধান্ত হয়নি: শিক্ষামন্ত্রী

ঈদযাত্রা নিরাপদ রাখতে ব্রাহ্মণবাড়িয়ায় হাইওয়ে পুলিশের বিশেষ অভিযান

ইরানের ৯০ শতাংশ ক্ষেপণাস্ত্র ধ্বংস করা হয়েছে: ডোনাল্ড ট্রাম্পের দাবি

রাত থেকে গণপরিবহনে তেল নেওয়ার সীমা থাকছে না: সড়কমন্ত্রী

সংবিধান সংস্কার পরিষদের বিষয়ে সংসদে আলোচনা হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী

সরাইলে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন অভিযান উদ্বোধন

ঈদযাত্রায় অনিয়ম পেলেই সঙ্গে সঙ্গে ব্যবস্থা: সড়ক পরিবহন মন্ত্রী

দেশের আরও ৫ সিটি করপোরেশনে পূর্ণকালীন প্রশাসক নিয়োগ

রাষ্ট্রপতির ভাষণের ওপর সংসদে আলোচনা হবে ৫০ ঘণ্টা

বন্ধ পাটকল চালু করে কর্মসংস্থান বাড়ানো হবে: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী

ভারত মহাসাগরে নৌবাহিনীর জাহাজে হামলার প্রতিশোধ নেবে ইরান

অসাম্প্রদায়িক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সরকার কাজ করছে: ফখরুল

উচ্চ নিরাপত্তাসম্পন্ন স্মার্টফোন ব্যবহার করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কাশিমপুর কারাগার থেকে কারামুক্ত হলেন সাংবাদিক আনিস আলমগীর

নির্বাচনের মধ্য দিয়ে সংসদে স্বাভাবিক বিতর্কের সুযোগ তৈরি হয়েছে: তথ্যমন্ত্রী

তারেক রহমানের নেতৃত্বে আমরা দেশপ্রেমিক সরকার পেয়েছি: পানিসম্পদমন্ত্রী