ই-পেপার সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩

পিরোজপুরে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

পিরোজপুর প্রতিনিধি:
১৬ মার্চ ২০২৫, ১৪:৪৭

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সার্বিক নিরাপত্তা, বাজার নিয়ন্ত্রণ, যানবাহন চলাচল এবং সাধারণ মানুষের সুবিধার্থে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৬ মার্চ) দুপুরে পিরোজপুর জেলা প্রশাসকের কার্যালয়ের শহীদ আব্দুর রাজ্জাক - মিজান সাইফ স্মৃতি সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসনের আয়োজনে সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ আমীনুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুরের জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান।

সভায় আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখা, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, যানজট নিরসন, যাত্রীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করা এবং সার্বিক নিরাপত্তার বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) শেখ মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক ও পৌর প্রশাসক মো. আসাদুজ্জামান, সদর উপজেলা নির্বাহী অফিসার মো. মামুনুর রশীদ, পিরোজপুর সেনা ক্যাম্পের ক্যাম্প কমান্ডার মেজর মো. ইশরাক রহমান।

আরও বক্তব্য রাখেন পিরোজপুর সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মো. ইকবাল হোসেন, ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. সেলিম মিয়া, পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক নিখিল চন্দ্র ঢালী এবং ভোক্তা অধিকারের সহকারী পরিচালক দেবাশীষ রায়-সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা বক্তব্য রাখেন ।

সভায় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, সাংবাদিক ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা আসন্ন ঈদুল ফিতরকে কেন্দ্র করে আইন-শৃঙ্খলা পরিস্থিতি রক্ষা, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, যানজট নিরসন, বাজার মনিটরিং ও জনগণের সুবিধার্থে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের বিষয়ে দিকনির্দেশনা দেন।

আমার বার্তা/মো. মনিরুল ইসলাম চৌধুরী/এমই

এপ্রিলে বিদ্যুৎ উৎপাদনে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের রেকর্ড

চলতি বছরের এপ্রিল মাসে বিদ্যুৎ উৎপাদনে রেকর্ড গড়েছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র। মাসজুড়ে তীব্র তাপপ্রবাহ ও

কুমিল্লায় বিএনপি নেতাকে আটক করায় থানা ঘেরাও, সড়ক অবরোধ

কুমিল্লা আদর্শ সদর উপজেলা বিএনপির সভাপতি রেজাউল কাইয়ুমকে আটকের জেরে উত্তাল হয়ে উঠেছে নগরীর শাসনগাছা

হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকদের তিনমাস খাদ্য সহায়তা দেওয়া হবে: ত্রাণমন্ত্রী

আকস্মিক ভারী বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে হাওরাঞ্চলে ক্ষতিগ্রস্ত কৃষকদের আগামী তিন মাস সরকারের পক্ষ থেকে

মসজিদে সিজদারত অবস্থায় বৃদ্ধকে কুপিয়ে হত্যা

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মসজিদের ভেতর নামাজ পড়া অবস্থায় হাফিজ উদ্দিন (৭৮) নামে এক বৃদ্ধকে কুপিয়ে হত্যার
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভোট দেওয়ার মাধ্যমে জনগণ গণতান্ত্রিক অধিকার ফিরে পেয়েছে: স্পিকার

শুধু ঢাকায় ৩২ জনকে হত্যার প্রমাণ পেয়েছে তদন্ত সংস্থা: চিফ প্রসিকিউটর

একজন অতিরিক্ত ডিআইজি ও ১৬ ডিআইজিকে বাধ্যতামূলক অবসর

টানা ৮ মাস কমার পর এপ্রিলে রপ্তানি আয় বেড়েছে ৩৩ শতাংশ

প্রাথমিকে সুপারিশপ্রাপ্ত ১৪ হাজার শিক্ষকের কেউ বাদ পড়বে না: শিক্ষামন্ত্রী

আইন মন্ত্রণালয়ের অধীন দপ্তরগুলোতে সুনির্দিষ্ট অভিযোগ পেলেই ব্যবস্থা

এমপি হিসেবে এনসিপির নুসরাতের গেজেট প্রকাশ না করার আবেদন মনিরার

প্রতি উপজেলায় মাল্টিপারপাস এক্সামিনেশন হল হবে : শিক্ষামন্ত্রী

জাতিসংঘকে এলডিসি উত্তরণ পিছিয়ে দিতে বাংলাদেশের আনুষ্ঠানিক প্রস্তাব

জাইমা রহমানের ক্রীড়া কূটনীতি নিয়ে যা বললেন ক্রীড়া প্রতিমন্ত্রী

যুক্তরাজ্যের পর এবার শাহজালালের গ্রাউন্ড হ্যান্ডেলিং করতে চায় তুরষ্ক

পর্যটন শিল্পের উন্নয়নে জাতীয় পর্যটন পরিষদ গঠন

দেশের অর্থনীতিতে মারাত্মক প্রভাবের শঙ্কা, পোশাক শিল্প ভয়াবহ হুমকির মুখে

জবাবদিহিমূলক শাসনব্যবস্থার জন্য স্বাধীন গণমাধ্যম অপরিহার্য: ডা. জাহেদ

হামের টিকা পেয়েছে ৮১ শতাংশ শিশু, বাকিরাও শিগগির পাবে: স্বাস্থ্যমন্ত্রী

এপ্রিল মাসেও ইতিবাচক প্রবাসী আয়, এলো ৩১২ কোটি ডলার

সুন্দরবনের দস্যুতা দমনে যৌথ অভিযান পরিচালনা করেছে কোস্ট গার্ড

১২ বছরের বেশি বয়সী শিশুদের হজপালনের অনুমতি

খনিজ সম্পদের সরবরাহ চেইন গড়তে এডিবির নতুন উদ্যোগ

এপ্রিলে বিদ্যুৎ উৎপাদনে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের রেকর্ড