ই-পেপার সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ৩০ চৈত্র ১৪৩২

ইরানের বিরুদ্ধে ন্যাটোর সহযোগিতা চেয়ে ট্রাম্পের হুমকি

আমার বার্তা অনলাইন
১৬ মার্চ ২০২৬, ১৩:৩০

ইরানের বিরুদ্ধে যুদ্ধ ও হরমুজ প্রণালি সচল রাখতে মিত্র দেশগুলো এগিয়ে না এলে উত্তর আটলান্টিক নিরাপত্তা জোটের (ন্যাটো) ভবিষ্যৎ ‘খুবই খারাপ’ হতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

রোববার প্রভাবশালী সাময়িকী দ্য ফিন্যান্সিয়াল টাইমস-কে দেওয়া এক সংক্ষিপ্ত সাক্ষাৎকারে ট্রাম্প এই মন্তব্য করেন। তিনি বলেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধে যুক্তরাষ্ট্র যেভাবে ইউক্রেনকে সহায়তা করেছে, ঠিক একইভাবে ইউরোপীয় দেশগুলোর উচিত হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রকে সাহায্য করা।

ইরানের হস্তক্ষেপে গুরুত্বপূর্ণ এই জ্বালানি পরিবহন পথটি কার্যত বন্ধ হয়ে যাওয়ায় বিশ্বজুড়ে তেলের দাম আকাশচুম্বী হয়েছে। এ প্রসঙ্গে ট্রাম্প বলেন, যদি (মিত্রদের কাছ থেকে) কোনও সাড়া পাওয়া না যায় বা নেতিবাচক সাড়া আসে, তবে আমি মনে করি ন্যাটোর ভবিষ্যতের জন্য এটি খুব খারাপ হবে।

দীর্ঘদিন ধরেই ন্যাটো জোটকে যুক্তরাষ্ট্রের ওপর নির্ভরশীল হিসেবে সমালোচনা করে আসছেন ট্রাম্প। তিনি স্পষ্ট করে বলেন, যারা হরমুজ প্রণালি থেকে সুবিধা পায়, তাদেরই উচিত সেখানে কোনও অঘটন না ঘটার বিষয়টি নিশ্চিত করা।

ফিন্যান্সিয়াল টাইমস-কে ট্রাম্প জানান, তিনি মিত্রদের কাছ থেকে মাইন অপসারণকারী জাহাজ এবং এমন সেনাদল চান যারা ইরান উপকূলের অশুভ শক্তিগুলোকে’ নির্মূল করতে সক্ষম হবে।

প্রেসিডেন্ট জানান, হরমুজ প্রণালির নিরাপত্তা নিশ্চিত করতে তিনি ইতোমধ্যে সাতটি দেশের সঙ্গে আলোচনা করছেন। তবে তেহরানের সঙ্গে ওয়াশিংটনের যোগাযোগ থাকলেও ইরান এই মুহূর্তে সংকট সমাধানে কোনও আলোচনার জন্য প্রস্তুত নয় বলে মনে করেন তিনি। এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের তিনি বলেন, আমরা কথা বলছি, কিন্তু আমার মনে হয় না তারা (ইরান) প্রস্তুত।

আমার বার্তা /জেএইচ

মরক্কোর সাহারা: মালি কর্তৃক তথাকথিত 'সদর'-এর স্বীকৃতি প্রত্যাহারের ঘোষণা

সম্প্রতি মালি প্রজাতন্ত্রের সরকার মরক্কোর সাহারা অঞ্চল সংশ্লিষ্ট এক গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের পুনর্বিবেচনা করে এই সিদ্ধান্ত

নাগরিকত্ব পেতে যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান প্রসব, সুযোগ বন্ধ করছেন ট্রাম্প

গর্ভবতী নারীদের ভিসা আবেদনে মিথ্যা তথ্য দিতে সাহায্য করে, এমন কিছু চক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

যুক্তরাষ্ট্রের ওপর কোনো বিশ্বাস নেই, তারা আস্থা অর্জনে ব্যর্থ: ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা ব্যর্থ হওয়ার পর প্রথমবারের মতো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দেখিয়েছেন ইরানের পার্লামেন্টের স্পিকার বাঘের

কিছু মতপার্থক্য থাকলেও আলোচনা চালিয়ে যাবে ইরান ও যুক্তরাষ্ট্র

পাকিস্তানের মধ্যস্থতায় ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে টানা ১৪ ঘণ্টার উচ্চপর্যায়ের আলোচনা শেষ হয়েছে। আলোচনা শেষ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে আইএফআরসির প্রতিনিধিদলের বৈঠক: সহযোগিতার অঙ্গীকার

অবকাঠামো নয়, শ্রেণিকক্ষে জোর দিতে হবে: গণশিক্ষা প্রতিমন্ত্রী

ফার্নেস অয়েলের দাম লিটারে বাড়ল ২৪ টাকা ৫৯ পয়সা

স্কুলে পাঠদান বাড়াতে অবসরপ্রাপ্ত শিক্ষকদের নিয়োগের নির্দেশ

ইইউ দেশগুলোর সঙ্গে বাণিজ্যে নন-ট্যারিফ বাধা রয়েছে: বাণিজ্যমন্ত্রী

দুপুরে জামিন, বিকেলেই কারামুক্ত হলেন শিরীন শারমিন চৌধুরী

বাংলাদেশ–যুক্তরাষ্ট্রের হাত ধরে পরিবেশ সুরক্ষা ও সবুজ ভবিষ্যতের নতুন দিগন্ত

ইসলামী ব্যাংক থেকে ১০২ কোটি টাকার শেয়ার ক্রয়ে দুর্নীতি

সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ মারা গেছেন

আজ অথবা কাল জামিননামা পৌঁছালেই কারামুক্ত হবেন শিরীন শারমিন

আবারও ফ্যাসিবাদ কায়েমের ইঙ্গিত দিচ্ছে সরকার: জামায়াত আমির

দু-একটা বাদে অন্তর্বর্তী সরকারের সব কর্মকাণ্ড বৈধতা পাচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

বাতিল হওয়া অধ্যাদেশগুলো নিয়ে বিরোধীদল বিভ্রান্তি ছড়াচ্ছে: আইনমন্ত্রী

দেশে আপাতত ভোজ্যতেলের দাম বাড়ানো হচ্ছে না : বাণিজ্যমন্ত্রী

একদিনে হাম ও হামের উপসর্গে ১০ জনের মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর

যোগাযোগ ব্যবস্থা নিরাপদ করতে নিরলসভাবে কাজ করছে সরকার: মন্ত্রী

ঢাকার জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরে ইউরি গাগারিনের আবক্ষ মূর্তি উন্মোচন

সুন্দরবনে দস্যুবিরোধী সাঁড়াশি অভিযান জোরদার, ৬১ দস্যু আটক ও বিপুল অস্ত্র উদ্ধার

মরক্কোর সাহারা: মালি কর্তৃক তথাকথিত 'সদর'-এর স্বীকৃতি প্রত্যাহারের ঘোষণা

নাগরিকত্ব পেতে যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান প্রসব, সুযোগ বন্ধ করছেন ট্রাম্প