ই-পেপার মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি ২০২৬, ২৬ মাঘ ১৪৩২

পাবনায় গরু চোর সন্দেহে গণপিটুনিতে যুবক নিহত

আমার বার্তা অনলাইন:
১৩ জানুয়ারি ২০২৬, ১২:৩৯

পাবনার সুজানগরে গরু চোর সন্দেহে গণপিটুনিতে সাগর শেখ ওরফে মাসুদ রানা (২৩) নামের এক যুবক নিহত হয়েছে।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুর ১২টার দিকে তাঁতিবন্ধ ইউনিয়নের রেলস্টেশন এলাকা থেকে মরদেহ উদ্ধার করা হয়। এর আগে ভোর ৫টার দিকে ওই এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত সাগর নাজিরগঞ্জ ইউনিয়নের হাসামপুর এলাকার আব্দুল মতিন শেখের ছেলে। পেশায় তিনি কাঠমিস্ত্রী ও ভ্যানচালক ছিলেন।

‎পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাত ৪টার দিকে সাগর সহ দুই তিনজন তাঁতিবন্ধ স্টেশন এলাকার নজরুল ইসলামের বাড়িতে ঢোকে। এসময় বাড়ির মালিক নজরুল ইসলামের ছেলে মনিরুল ইসলাম বিষয়টি বুঝতে পেরে চিৎকার চেঁচামেচি করলে এলাকার লোকজন জড়ো হয়ে তাকে আটক করে গণপিটুনি দিলে ঘটনাস্থলেই তিনি নিহত হন। তার পুরো শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। এছাড়া মাথা ও পায়ে একাধিক জায়গায় ধারালো অস্ত্রের আঘাত রয়েছে।‎ এ সময় স্থানীয়রা পুলিশে খবর দিলে দুপুর ১২টার দিকে এসে মরদেহ উদ্ধার করে।

এলাকাবাসী অভিযোগ করে বলেন, পাবনা সদরের প্রায় এলাকায় গরু চুরির ঘটনা ঘটছে। এলাকার কৃষক ও খামারিরা নির্ঘুম রাত কাটাচ্ছে। প্রতিনিয়ত গরু চুরি হলেও প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে না। তাঁতিবন্ধ এলাকার কিছু প্রভাবশালী মহলের ইন্ধনে প্রায়ই গরু চোর আসে। আজকে ধরা পড়ায় উৎসুক জনতা পিটুনি দিয়েছে।

‎সুজানগর সার্কেলের সহকারী পুলিশ সুপার সাদিক আহমদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, প্রাথমিকভাবে জানতে পেরেছি গরু চুরি করতে এসে গণপিটুতে নিহত হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। মরদেহ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। আইন হাতে তুলে নেওয়া দণ্ডনীয় অপরাধ। অপরাধীকে ধরে আইনের হাতে সোপর্দ করতে হবে।

উল্লেখ্য, সোমবার (১২ জানুয়ারি) রাতেও চরতারাপুর ইউনিয়নের কাঁচিপাড়া থেকে দুটি গরু চুরি হয়েছে। জেলাজুড়েই আতঙ্কে রাত কাটাচ্ছে খামারিরা।

আমার বার্তা/এল/এমই

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও তিন রাউন্ড গুলি উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার মাসুদপুর সীমান্তে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ২ টি বিদেশী

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে রুমিন ফারহানাকে জাতীয় পার্টির সমর্থন

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানাকে সমর্থন দিয়েছে জাতীয় পার্টি (জাপা)। সোমবার (৯ ফেব্রুয়ারি) রাত

অতিরিক্ত বাস ভাড়া আদায়ের অভিযোগে নবীনগর-চন্দ্রা মহাসড়ক অবরোধ

সাভারের আশুলিয়ায় যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত বাস ভাড়া আদায়ের অভিযোগে নবীনগর-চন্দ্রা মহাসড়ক অবরোধ করেছেন পোশাক

নির্বাচনী দায়িত্ব পালনে বিজিবি সম্পূর্ণ প্রস্তুত: বিজিবি মহাপরিচালক

বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী বলেছেন, বিজিবি একটি পেশাদার, শৃঙ্খলাবদ্ধ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশে আসছেন পাঁচ শতাধিক বিদেশি পর্যবেক্ষক ও সাংবাদিক

পশ্চিম তীরে ইসরায়েলের দখলদারিত্ব নিয়ে আপত্তি জানিয়েছেন ট্রাম্প

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও তিন রাউন্ড গুলি উদ্ধার

দুর্নীতি নিয়ন্ত্রণে অন্তর্বর্তী সরকার ব্যর্থ: ড. ইফতেখারুজ্জামান

প্রধান উপদেষ্টার সঙ্গে তুরস্ক ও কমনওয়েলথ প্রতিনিধিদলের সাক্ষাৎ

নতুন রাষ্ট্র গড়তে আ.লীগের অন্তর্ভুক্তি সম্ভব নয়: আসিফ নজরুল

অন্তর্বর্তী সরকারের সময়ে মৎস্য ও প্রাণিসম্পদ খাতে উল্লেখযোগ্য অগ্রগতি

প্রধান উপদেষ্টার সঙ্গে কমনওয়েলথ পর্যবেক্ষক দলের সাক্ষাৎ

ওসমান হাদির পরিবারকে ফ্ল্যাটের দলিল হস্তান্তর করলেন প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টার সঙ্গে আইআরআই-এর নির্বাচন পর্যবেক্ষক দলের সাক্ষাৎ

ধাপে ধাপে ক্ষতিপূরণ পাবেন পাঁচ ব্যাংকের ক্ষতিগ্রস্ত শেয়ারহোল্ডাররা

এ বছরও সরকারি ব্যয়ে কাউকে হজে নেওয়া হবে না: ধর্ম উপদেষ্টা

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে রুমিন ফারহানাকে জাতীয় পার্টির সমর্থন

ইতিহাসের সবচেয়ে নিরাপদ নির্বাচনের প্রস্তুতি নেওয়া হয়েছে: আইজিপি

সুষ্ঠু ভোট হলে যেকোনো ফলাফলই বিএনপি মেনে নেবে: মাহাদী আমিন

এখন পর্যন্ত নির্বাচনের পরিবেশ অনুকূলে রয়েছে: মির্জা ফখরুল

সব প্রস্তুতি সম্পন্ন—২৯৯ আসনে সব ব্যালট পৌঁছেছে: ইসি সচিব

মার্কিন তুলায় তৈরি পোশাক রপ্তানিতে শুল্কমুক্ত সুবিধা পাবে বাংলাদেশ

গণভোট বাস্তবায়ন হলে সবচেয়ে বেশি উপকৃত হবে আওয়ামী লীগ: মঞ্জু

যুক্তরাষ্ট্র থেকে ১৫ বিলিয়ন ডলারের জ্বালানি পণ্য আমদানি করবে বাংলাদেশ