ই-পেপার বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩

সৌদি আরবের তেল স্থাপনায় হামলায় দুই প্রবাসী নিহত

আমার বার্তা অনলাইন:
২২ অক্টোবর ২০২৬, ১১:১৮

সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশে রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি আরামকোর শাইবাহ তেলক্ষেত্রে ড্রোন হামলার চেষ্টা ঠেকিয়েছে দেশটির আকাশ প্রতিরক্ষাব্যবস্থা। এ সময় ড্রোনের ধ্বংসাবশেষ থেকে সৃষ্ট আগুনে দুই বিদেশি নাগরিক নিহত ও দুজন আহত হয়েছেন।

বুধবার (২১ অক্টোবর) সৌদি আরবের জ্বালানি মন্ত্রণালয়ের এক কর্মকর্তা এ তথ্য জানান। সৌদি প্রেস এজেন্সির (এসপিএ) প্রতিবেদনে বলা হয়, তেলক্ষেত্রের একটি স্থাপনায় আঘাত হানার চেষ্টা করা ড্রোনটি প্রতিহত করে সৌদি আকাশ প্রতিরক্ষাব্যবস্থা।

মন্ত্রণালয়ের ওই কর্মকর্তা জানান, ড্রোনটি প্রতিহত করার পর তেলক্ষেত্রে কাজ করা একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের গাড়িতে আগুন লেগে যায়। ঘটনাটি তেলক্ষেত্রের স্থাপনার বাইরে ঘটে।

জ্বালানি মন্ত্রণালয় জানিয়েছে, এ ঘটনায় তেলক্ষেত্রের কার্যক্রমে কোনো প্রভাব পড়েনি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে।

ইয়েমেনের হুতি গোষ্ঠী এবং দেশটির আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে সমর্থন দেওয়া সৌদি নেতৃত্বাধীন জোটের মধ্যে সংঘাত বাড়তে থাকার মধ্যেই এ ঘটনা ঘটল।

সাম্প্রতিক সময়ে ইয়েমেনে লড়াই তীব্র হওয়ায় সৌদি আরবের জ্বালানি অবকাঠামো, বিশেষ করে সৌদি আরামকোর স্থাপনাগুলোতে হামলার হুমকি দিয়েছে হুতি গোষ্ঠী।

সৌদি আরব থেকে কিছু কূটনীতিককে সরে যেতে বলল যুক্তরাষ্ট্র

সৌদি আরব থেকে নিজেদের কিছু কূটনীতিক ও তাদের পরিবারকে সরে যেতে বলেছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়।

ডেমোক্র্যাটদের ‘দেখে নেওয়ার’ হুমকি দিলেন ইলন মাস্ক

আসন্ন মার্কিন মধ্যবর্তী নির্বাচনে জয়ী হলে মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান স্পেসএক্সের প্রধান ইলন মাস্কের ভূমিকা ও

সৌদির দাম্মাম বিমানবন্দরে হামলা, অনেকে হতাহত

সৌদি আরবের পূর্বাঞ্চলীয় দাম্মাম শহরের কিং ফাহদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলায় একজন নিহত ও আটজন আহত

ফ্রান্স-ইতালি-আলবেনিয়ায় বিক্ষোভ, বাড়ছে সহিংসতা

জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি, জ্বালানির মূল্যবৃদ্ধি আর সরকারি সেবার সংকট, ইউরোপজুড়ে বাড়ছে জনঅসন্তোষ। ফ্রান্স, ইটালি থেকে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশকে কাঁপিয়ে দেওয়া অজি তারকা নিয়ম ভেঙে ২ ম্যাচ নিষিদ্ধ

সৌদি আরব থেকে কিছু কূটনীতিককে সরে যেতে বলল যুক্তরাষ্ট্র

দেশের বাজারে ফের স্বর্ণের দামে পতন

‘পতিত স্বৈরাচার ও বিরোধী দলের আঁতাত নিয়ে প্রধানমন্ত্রীর অভিযোগ উদ্বেগজনক’

আর্জেন্টাইন তারকার নৈপুণ্যে কোমোর কাছে বিধ্বস্ত ইউনাইটেড

আইনের শাসনে দুই ধাপ উন্নতি করেও আফ্রিকার দেশগুলো থেকে পিছিয়ে বাংলাদেশ

প্রত্যাশা অনুযায়ী সনাতন ধর্মাবলম্বীদের নিরাপত্তা নিশ্চিত করেছে সরকার

আপনারাই ভুল রাজনীতি করে আ.লীগকে ফেরার সুযোগ দিচ্ছেন: গোলাম পরওয়ার

সুন্দরবন ও মোংলা পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী, সারাদিন যেসব কর্মসূচি রয়েছে

উন্নত চিকিৎসায় ঢাকায় নেওয়া হচ্ছে ভূমিমন্ত্রী মিনুকে

ডেমোক্র্যাটদের ‘দেখে নেওয়ার’ হুমকি দিলেন ইলন মাস্ক

সাইবার সিকিউরিটিসহ অন্যান্য আইন সংশোধনের চেষ্টা করছি: তথ্যমন্ত্রী

এক ভয়াবহ চক্রান্ত থেকে নিজেকে রক্ষা করতে পেরেছি: ইশরাক হোসেন

খুলনায় যুবককে গুলি করে হত্যা

পাঠ্যবইয়ের ‘খরগোশ-কচ্ছপ’ এবার থ্রিডি অ্যানিমেশনে

কক্সবাজারে সাগরে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২

সৌদির দাম্মাম বিমানবন্দরে হামলা, অনেকে হতাহত

সৌদি আরবের তেল স্থাপনায় হামলায় দুই প্রবাসী নিহত

২২ অক্টোবর ঘটে যাওয়া নানান ঘটনা

স্হানীয় সরকার নির্বাচনে ফ্যাসিস্ট ও গুপ্ত মিলে বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করবে: জহির উদ্দিন স্বপন