ই-পেপার বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩

কক্সবাজারে সাগরে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২

আমার বার্তা অনলাইন:
২২ অক্টোবর ২০২৬, ১১:২৩

কক্সবাজারের হিমছড়ি সৈকতে গোসলে নেমে তিন পর্যটকের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছেন আরও দুজন। বুধবার (২১ অক্টোবর) বিকেল সাড়ে চারটার দিকে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভের হিমছড়ি মেরিনা রিসোর্টের জাদুঘরসংলগ্ন সৈকতে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস, লাইফগার্ড ও বিচকর্মীরা সন্ধ্যা সাড়ে সাতটা পর্যন্ত তল্লাশি চালিয়েও নিখোঁজ দুজনের সন্ধান পাননি।

পুলিশ ও লাইফগার্ড সূত্রে জানা গেছে, ঢাকা থেকে আসা ১২ জনের একটি দল হিমছড়ি সৈকতে বেড়াতে যায়। তাঁদের মধ্যে পাঁচজন সাগরে গোসল করতে নামেন। এ সময় বড় ঢেউয়ের ধাক্কায় পাঁচজনই পানিতে তলিয়ে যান। পরে লাইফগার্ডকর্মী ও স্থানীয় লোকজন তাঁদের মধ্যে তিনজনকে উদ্ধার করেন। তবে ততক্ষণে তাঁদের মৃত্যু হয়। নিখোঁজ অপর দুজনকে উদ্ধারে তল্লাশি চলছে।

নিহত তিন পর্যটক হলেন ঢাকা উত্তরার দিয়াবাড়ির মো. বোরহান (২৩), সাইফুল ইসলাম (২৩) ও নাফিসুল হক (২২)। তিনজনের মরদেহ রাতে হিমছড়ি থেকে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে আনা হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে ফজলুল হক। তিনি বলেন, নিখোঁজ দুজনকে উদ্ধারে অভিযান চলছে।

বেসরকারি লাইফগার্ড প্রতিষ্ঠান সি-সেফের আঞ্চলিক পরিচালক ইমতিয়াজ আহমেদ বলেন, ঢাকা থেকে বেড়াতে আসা ১২ জনের দলটি আজ বিকেল চারটার দিকে শহর থেকে প্রায় ৯ কিলোমিটার দক্ষিণে হিমছড়ির মেরিনা রিসোর্টের জাদুঘরসংলগ্ন সৈকতে যায়। তাঁদের মধ্যে পাঁচজন সাগরে গোসল করতে নামেন। ঢেউয়ের ধাক্কায় তাঁরা পানিতে তলিয়ে গেলে লাইফগার্ড ও স্থানীয় লোকজন দ্রুত উদ্ধার তৎপরতা শুরু করেন। তিনজনকে উদ্ধার করা হলেও তাঁদের মৃত্যু হয়।

ইমতিয়াজ আহমেদ বলেন, কক্সবাজার সমুদ্রসৈকতের কলাতলী থেকে লাবণী পয়েন্ট পর্যন্ত প্রায় পাঁচ কিলোমিটার এলাকায় গোসলে নেমে কেউ নিখোঁজ হলে উদ্ধারের জন্য সি-সেফের ২৭ জন লাইফগার্ডকর্মী রয়েছেন। কিন্তু কলাতলী থেকে দক্ষিণে দরিয়ানগর, হিমছড়ি, পাটুয়ারটেক, ইনানী হয়ে টেকনাফ পর্যন্ত বিস্তীর্ণ সৈকতে উদ্ধার তৎপরতা চালানোর মতো পর্যাপ্ত কর্মী নেই।

ইমতিয়াজ আহমেদ আরও বলেন, কক্সবাজারে এখন তিন লাখের বেশি পর্যটকের সমাগম ঘটেছে। আজ বিকেলে লাবণী পয়েন্টে বিপুলসংখ্যক মানুষের উপস্থিতিতে প্রতিমা বিসর্জন উৎসব অনুষ্ঠিত হয়েছে। সৈকতের বিভিন্ন পয়েন্টে মানুষের ভিড় দেখে অনেকে গোসল করতে দরিয়ানগর ও হিমছড়ি সৈকতের দিকে ছুটছেন। এতে দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে।

ইমতিয়াজ আহমেদের ভাষ্য, হিমছড়ি-দরিয়ানগরসহ কলাতলী, সুগন্ধা ও লাবণী পয়েন্টে বর্তমানে অন্তত ২০টি গুপ্তখালের সৃষ্টি হয়েছে। ঝুঁকিপূর্ণ এলাকায় গোসলে নামতে নিষেধ করে একাধিক স্থানে লাল নিশানা ওড়ানো হলেও অনেকে তা মানছেন না।

কক্সবাজারে বর্তমানে তিন লাখের বেশি পর্যটক অবস্থান করছেন। পাঁচ শতাধিক হোটেল, গেস্টহাউস, রিসোর্ট ও কটেজের কোনো কক্ষ খালি নেই বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন। সর্বশেষ গত ২৭ সেপ্টেম্বর কক্সবাজার সমুদ্রসৈকতের লাবণী পয়েন্টে সাগরে ভেসে গিয়ে এক পর্যটকের মৃত্যু হয়েছিল।

উন্নত চিকিৎসায় ঢাকায় নেওয়া হচ্ছে ভূমিমন্ত্রী মিনুকে

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনুকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায়

খুলনায় যুবককে গুলি করে হত্যা

খুলনায় তুষার (৩২) নামের এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (২২ অক্টোবর) ভোর

মিনহাজুল ইসলামের বিরুদ্ধে ১১ লাখ টাকা আত্মসাতের অভিযোগ

বিদেশে পাঠানোর কথা বলে ১০ যাত্রীর কাছ থেকে ১১ লাখ ৬০ হাজার টাকা নেওয়া, পাসপোর্ট

নাটোরে সড়ক দুর্ঘটনা, হতাহতদের উদ্ধারের সময় লুটপাট

নাটোরে যাত্রীবাহী বাস ও বালুবোঝাই ট্রাকের সংঘর্ষে ১২ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছে আরও
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশকে কাঁপিয়ে দেওয়া অজি তারকা নিয়ম ভেঙে ২ ম্যাচ নিষিদ্ধ

সৌদি আরব থেকে কিছু কূটনীতিককে সরে যেতে বলল যুক্তরাষ্ট্র

দেশের বাজারে ফের স্বর্ণের দামে পতন

‘পতিত স্বৈরাচার ও বিরোধী দলের আঁতাত নিয়ে প্রধানমন্ত্রীর অভিযোগ উদ্বেগজনক’

আর্জেন্টাইন তারকার নৈপুণ্যে কোমোর কাছে বিধ্বস্ত ইউনাইটেড

আইনের শাসনে দুই ধাপ উন্নতি করেও আফ্রিকার দেশগুলো থেকে পিছিয়ে বাংলাদেশ

প্রত্যাশা অনুযায়ী সনাতন ধর্মাবলম্বীদের নিরাপত্তা নিশ্চিত করেছে সরকার

আপনারাই ভুল রাজনীতি করে আ.লীগকে ফেরার সুযোগ দিচ্ছেন: গোলাম পরওয়ার

সুন্দরবন ও মোংলা পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী, সারাদিন যেসব কর্মসূচি রয়েছে

উন্নত চিকিৎসায় ঢাকায় নেওয়া হচ্ছে ভূমিমন্ত্রী মিনুকে

ডেমোক্র্যাটদের ‘দেখে নেওয়ার’ হুমকি দিলেন ইলন মাস্ক

সাইবার সিকিউরিটিসহ অন্যান্য আইন সংশোধনের চেষ্টা করছি: তথ্যমন্ত্রী

এক ভয়াবহ চক্রান্ত থেকে নিজেকে রক্ষা করতে পেরেছি: ইশরাক হোসেন

খুলনায় যুবককে গুলি করে হত্যা

পাঠ্যবইয়ের ‘খরগোশ-কচ্ছপ’ এবার থ্রিডি অ্যানিমেশনে

কক্সবাজারে সাগরে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২

সৌদির দাম্মাম বিমানবন্দরে হামলা, অনেকে হতাহত

সৌদি আরবের তেল স্থাপনায় হামলায় দুই প্রবাসী নিহত

২২ অক্টোবর ঘটে যাওয়া নানান ঘটনা

স্হানীয় সরকার নির্বাচনে ফ্যাসিস্ট ও গুপ্ত মিলে বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করবে: জহির উদ্দিন স্বপন