ই-পেপার বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩

প্রেমের টানে চীনের যুবক ঘাটাইল 

আমার বার্তা অনলাইন
০৫ মার্চ ২০২৬, ১৯:০৩

প্রেমের টানে সুদূর চীন থেকে টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় ছুটে এসেছেন চীনা নাগরিক জংজিয়া মামুসা (২৬)। উদ্দেশ্য প্রিয়তমা মায়া আক্তারকে (১৮) বিয়ে করা।

সম্প্রতি চীনা ওই যুবক ঘাটাইল উপজেলার লোকেরপাড়া ইউনিয়নের পাঁচটিকরি গ্রামের আ: মালেক মিয়ার বড় মেয়ে মায়া আক্তারের বাড়িতে আসেন। মামুসা চীনের গংসু প্রদেশের সংজিয়া টাউনশিপ গ্রামের আনচি চানের ছেলে।

পরিবার সূত্রে জানা গেছে, সামাজিক যোগাযোগমাধ্যম ‘উইচ্যাট’র মাধ্যমে প্রায় এক মাস আগে মামুসা ও মায়া আক্তারের পরিচয় হয়। শুরুতে বন্ধুত্ব, পরে সেই সম্পর্ক গড়ায় প্রেমে। একমাস অনলাইনে যোগাযোগের পর অবশেষে এক মাসের ভিসা নিয়ে বাংলাদেশে আসেন জংজিয়া মামুসা। পরে দিনভর দুই পরিবারের আলোচনা ও প্রস্তুতির পর গত ২১শে ফেব্রুয়ারি সন্ধ্যার পরে মুসলিম রীতি অনুযায়ী তাদের বিয়ে সম্পন্ন হয়।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। বিদেশি নাগরিককে দেখতে আশপাশের মানুষজন মায়ার বাড়িতে ভিড় করেন।

মায়ার বাবা আ: মালেক জানায়, শুরুতে বিষয়টি নিয়ে তারা কিছুটা দুশ্চিন্তায় ছিলেন। তবে মেয়ের অনড় অবস্থানের কারণে এক প্রকার বাধ্য হয়ে বিয়েতে রাজি হন পরিবারর লোকজন। মামুসা ইসলাম ধর্ম ও বাংলাদেশের সংস্কৃতি সম্পর্কে আগ্রহ দেখান বলে পরিবারের সদস্যরা জানান। মোবাইলের গুগল ট্রান্সলেটের মাধ্যমে চলছে কথার আদান-প্রদান।

স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. শহীদুল হক মিলন বলেন, বিদেশি নাগরিক বিয়ে করতে আসায় এলাকায় বেশ সাড়া পড়েছে। তবে সবকিছু আইনগত প্রক্রিয়া অনুসরণ করেই সম্পন্ন হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

জানা গেছে, জংজিয়া বর্তমানে এক মাসের ভিসায় বাংলাদেশে অবস্থান করছেন। বিয়ের পর কিছুদিন স্ত্রীকে নিয়ে শ্বশুরবাড়িতে থাকবেন। পরবর্তী সময়ে প্রয়োজনীয় কাগজপত্র সম্পন্ন করে স্ত্রীকে নিয়ে নিজ দেশে পারি জমাবেন।

সংস্কারহীন সড়কে বিপর্যয়: ব্রাহ্মণবাড়িয়ায় গর্তে নাকাল যাত্রী ও হাইওয়ে পুলিশ

ভারী বৃষ্টির কারনে  ব্রাহ্মণবাড়িয়ার সরাইল বিশ্বরোড এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কের বিভিন্ন পয়েন্টে সৃষ্টি হয়েছে অসংখ্য বড়

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি যুবক নিহত

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। গত ২১ এপ্রিল রাজধানী রিয়াদে এ

ধামরাইয়ে পরিবেশ অধিদপ্তরের অভিযান, ৫টি ইট ভাটাকে ত্রিশ লক্ষ টাকা জরিমানা 

ঢাকার ধামরাইয়ে অবৈধভাবে গড়ে উঠা ৫টি ইট ভাটায় যৌথভাবে অভিযান পরিচালনা করেছেন পরিবেশ অধিদপ্তর ঢাকা

বজ্রপাতে কোল থেকে ছিটকে পড়ল শিশু, নিথর দেহ পড়ে রইল বাবার

রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়নে বজ্রাঘাতে সুমন মন্ডল (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শোয়েব চৌধুরীকে মাল্টা সরকারের বিশেষ সম্মাননা

জাপানের সহযোগিতা ও বিনিয়োগ বাড়াতে প্রধানমন্ত্রীর আহ্বান

বর্তমান সরকার সংবাদপত্র ও মতপ্রকাশের স্বাধীনতায় বিশ্বাসী

ছাত্র আন্দোলনে জামায়াত-শিবিরের পরামর্শ নেইনি: সংসদে শ্রম প্রতিমন্ত্রী

৫ বছর পর ঢাকা-ইইউ কূটনৈতিক সংলাপ, অংশীদারিত্ব গভীর করার প্রতিশ্রুতি

নিরাপদ ও মানবিক কর্মপরিবেশ নিশ্চিতে সমন্বিত উদ্যোগ জোরদারের আহ্বান

বেলারুশ হতে পারে সার আমদানির নতুন গন্তব্য: স্বরাষ্ট্রমন্ত্রী

সরকার পতনের হুমকি দিলে বিরোধীদল থেকে আপনাদের পতন করা হবে

জাতীয় পরিচয়পত্র আবেদনের নিয়মে নতুন সংযোজন

৮ হাজার মাইল দূরে তারাই আমাদের পরিবার: আদালতে লিমন-বৃষ্টির বন্ধুরা

সংস্কারহীন সড়কে বিপর্যয়: ব্রাহ্মণবাড়িয়ায় গর্তে নাকাল যাত্রী ও হাইওয়ে পুলিশ

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি যুবক নিহত

রেমিট্যান্সে সুবাতাস, এপ্রিলের ২৮ দিনেই এলো ২৯১ কোটি ডলার

লিফলেটে জুলাই সনদ নেই, জামায়াতের অবস্থান আধা প্রেম আধা প্রতারণা

রাস্তা সংস্কারের ফরমায়েশ পূরণে লাগবে ৩ লাখ কোটি টাকা: সেতুমন্ত্রী

১০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ সোলার থেকে উৎপাদন করা হবে: বাণিজ্যমন্ত্রী

২০৪০ সালের মধ্যে ৫.৫৭ কোটি পর্যটক আকর্ষণ ও ২.১৯ কোটি কর্মসংস্থান

কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর ট্রাফিক ব্যবস্থাপনাসহ ৯ অ্যাপ-সফটওয়্যার চালু ডিএমপির

বৃষ্টিতে পরিত্যক্ত বাংলাদেশ-নিউজিল্যান্ডের দ্বিতীয় টি-টোয়েন্টি

সংরক্ষিত নারী আসনের ৪৯ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী, গেজেট বৃহস্পতিবার