ই-পেপার বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩

ঈদের আগে বেড়েছে সবজি ও মুরগির দাম

আমার বার্তা অনলাইন:
২৮ মার্চ ২০২৫, ১১:৫৫

ঈদ-উল-ফিতরকে সামনে রেখে ইতোমধ্যেই দাম বেড়েছে প্রায় সব ধরনের সবজিসহ মুরগির। গত সপ্তাহের তুলনায় কেজি প্রতি ২০-৩০ টাকা বেড়ে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে।

শুক্রবার (২৮ মার্চ) সকালে সরেজমিনে রাজধানীর ইব্রাহীমপুর কাঁচা বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে। এ সময় ফুলকপি, বাঁধাকপি, শিম, বেগুন সহ শীতকালীন অনেক সবজির দাম বাড়তি বলে জানান ব্যবসায়ীরা।

বাজার ঘুরে দেখা যায়, গ্রীষ্মকালীন সবজির দাম কমে বাড়ছে শীতকালীন সবজির দাম। গ্রীষ্মকালীন সবজির মধ্যে ঢেঁড়স প্রতি কেজি ৮০ টাকা, পটল ৮০ টাকা, বরবটি ৮০ টাকাও করলা ৮০ টাকায় বিক্রি করতে দেখা যায়।

এছাড়া শীতকালীন সবজির মধ্যে ফুলকপি ৬০ টাকা, বাঁধাকপি ৫০ টাকা, টমেটো ২৫-৩০ টাকা, কাচা পেঁপে ৬০ টাকা, গাজর ৪০ টাকা, শসা ৮০ টাকা, শিম ৮০-১০০ টাকা, ধনিয়া পাতা ১০০-১২০ টাকা, কাঁচা মরিচ ১২০ টাকায় ও প্রতি পিস লাউ মাঝারি ৫০-৬০ টাকায় বিক্রি করতে দেখা যায়।

ইফতারে প্রয়োজনীয় পণ্যের মধ্যে প্রতি হালি লেবু বিক্রি হচ্ছে ৫০-৮০ টাকা, বেগুন প্রকারভেদে ৮০-১০০ টাকা, ছোলা ১০০ টাকা, বুট ৯০ টাকা, খেসারি ডাল ১২০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়াও আলু ২৩-২৫ টাকা, পেয়াজ ৩৫-৪০ টাকা, নতুন রসুন ১৪০, রসুন আমদানি ২৪০ টাকা, আদা ১৪০ টাকায় বিক্রি করতে দেখা যায়।

অন্যদিকে দাম বেড়েছে মুরগির। গত সপ্তাহের তুলনায় কেজি প্রতি ২০-৩০ টাকা বেড়ে প্রতি কেজি ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ২১০-২২০ টাকায়। সোনালী ৩১০-৩২০ টাকা, গরু ৭৮০ টাকা, খাসি ১২০০ টাকা, বকরি ১১০০ টাকা, প্রতি ডজন মুরগির ডিম লাল ১২০ টাকা, সাদা ডিম ১১৫ টাকায় বিক্রি করতে দেখা যায়।

ইব্রাহীমপুর কাঁচা বাজারের সবজি ব্যবসায়ী ফাহিম মোল্লা বলেন, মৌসুম শেষে এখন প্রায় সব রকম সবজির দামই বাড়তি। ঢেড়স, পটল সহ কিছু জিনিসের দাম কমলেও শীতের সবজির দাম বাড়ছে।

সব রকম সবজির দাম যে বাড়ছে এনিয়ে জানতে চাইলে বেসরকারি চাকরিজীবী সুলতান আহমেদ নামের এক ভোক্তা বলেন, রোজার শুরুর দিকে দাম মুটামুটি কমই ছিলো, সরকারও ভালভাবে নিয়ন্ত্রণ করতে পারছে। এখন যেহেতু সবজির মৌসুম শেষ দাম বাড়বে তবে সেটা যেনো মাত্রাতিরিক্ত না হয় সরকারকে সেটা দেখতে হবে। আর হঠাৎ করে মুরগীর দাম বেড়ে যাওয়াটাও সরকারের খতিয়ে দেখা উচিত।

আমার বার্তা/এমই

প্রাইজবন্ডের ১২৩তম ‘ড্র’ অনুষ্ঠিত, ৬ লাখ টাকা পেল ০০০১০৩৫ নম্বর

১০০ টাকা মূল্যমানের প্রাইজবন্ডের ১২৩তম ‘ড্র’ অনুষ্ঠিত হয়েছে। এতে ছয় লাখ টাকার প্রথম পুরস্কার বিজয়ী

শেয়ারবাজারে লুটপাটের সুযোগ আর হবে না: সংসদে অর্থমন্ত্রী

বিএনপি সরকারের কোনো সময়ে শেয়ারবাজার লুটপাটের কোনো সুযোগ ছিল না, এবারও থাকবে না বলে আশ্বাস

বাংলাদেশে ডেনিশ বিনিয়োগ বৃদ্ধির আহ্বান বাণিজ্যমন্ত্রীর

বাংলাদেশে ডেনিশ বিনিয়োগ বৃদ্ধির আহ্বান জানিয়েছেন বাণিজ্য, শিল্প ও বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

দেশের বাজারে স্বর্ণের দাম আরও কমল

২৪ ঘণ্টার ব্যবধানে দেশের বাজারে স্বর্ণের দাম ফের কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপি জুলাই সনদ থেকে সরে যায়নি আঁকড়ে ধরেছে: স্বরাষ্ট্রমন্ত্রী

সংরক্ষিত নারী আসনে ৪৯ প্রার্থীকে বিজয়ী ঘোষণা করে গেজেট প্রকাশ

বাংলাদেশের এক নম্বর সমস্যা—বেকারত্ব

কেরানীগঞ্জে অটোরিকশাচালক হত্যা মামলায় ৫ জনের মৃত্যুদণ্ড

নিজ দেশে নিপীড়নের শঙ্কার কথা বললে ভিসা দেবে না যুক্তরাষ্ট্র

প্রতিবেশীর সঙ্গে বন্ধুত্ব হবে, কিন্তু স্বামী-স্ত্রীর সম্পর্ক নয়: সংসদে গয়েশ্বর

প্রাইজবন্ডের ১২৩তম ‘ড্র’ অনুষ্ঠিত, ৬ লাখ টাকা পেল ০০০১০৩৫ নম্বর

ট্যালেন্ট পার্টনারশিপ প্রকল্প সম্প্রসারণে জোর পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

মুজিব বলেছিলেন সাবধানে থাকিস, জিয়া বলেছিলেন যুদ্ধ করো: সংসদে গয়েশ্বর

ইরানকে ৬ স্থলপথ ব্যবহারের অনুমতি পাকিস্তানের, ক্ষুব্ধ হবে আমেরিকা?

অর্থনীতি পুনরুদ্ধারে আগামী দুই বছর কঠিন হবে: অর্থমন্ত্রী

পেট্রলের লাইন আর নাই, লোডশেডিংও কমে গেছে: সংসদে জ্বালানিমন্ত্রী

বাংলাদেশ সীমান্তে বিষধর সাপ ও কুমির মোতায়েনের পরিকল্পনা ভারতের

একাত্তরে কসাই টিক্কা খানের সঙ্গে বৈঠক করেছিলেন গোলাম আযমরা

পার্বত্য চুক্তি বাস্তবায়নে সরকারের কার্যক্রম জাতিসংঘে তুলে ধরলেন সচিব

বিএনপি সবসময় জনগণের পাশে থেকে দেশের উন্নয়নে কাজ করেছে: ডা. জাহিদ

যুক্তরাষ্ট্রের সহায়তা: ৬ লাখ টিবি কিট, শিশুদের ১১ হাজার ওষুধ প্রদান

শরিয়াহ আইন নিয়ে জামায়াতের অবস্থান পরিষ্কার করার আহ্বান

একদিনে হাম ও হামের উপসর্গে আরও ২ জনের মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর

পদত্যাগ না করেই নির্বাচনের ঘোষণা দিলেন তামিম ইকবাল