ই-পেপার সোমবার, ০৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩

বাজেটে শিক্ষা খাতে জিডিপির ২ শতাংশ বরাদ্দ থাকতে পারে: শিক্ষামন্ত্রী

আমার বার্তা অনলাইন:
০৮ জুন ২০২৬, ১৬:৫৪

শিক্ষা খাতে বরাদ্দ ধাপে ধাপে বাড়িয়ে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ৫ শতাংশে উন্নীত করার লক্ষ্য রয়েছে সরকারের। তবে আগামী অর্থবছরের বাজেটে শিক্ষা খাতে জিডিপির প্রায় ২ শতাংশ বরাদ্দ পাওয়ার আশা করা হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

সোমবার (৮ জুন) শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রশ্নোত্তর পর্বে তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষা খাতে বরাদ্দ বৃদ্ধির বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে। তিনি শিক্ষা খাতে বরাদ্দ বাড়ানোর বিষয়ে আশ্বস্ত করেছেন। সরকারের লক্ষ্য হলো পর্যায়ক্রমে শিক্ষা খাতে জিডিপির ৫ শতাংশ বরাদ্দ নিশ্চিত করা। আগামী অর্থবছরের জন্য শিক্ষা খাতে জিডিপির ২ শতাংশ বরাদ্দ পাওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে। এ প্রস্তাব অনুমোদন হলে প্রায় ২৩ হাজার কোটি টাকা অতিরিক্ত অর্থায়নের সুযোগ তৈরি হবে। এ অর্থ শিক্ষা খাতের বিভিন্ন উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নে ব্যয় করা হবে।

তিনি আরও বলেন, প্রাথমিক, মাধ্যমিক, কারিগরি ও মাদরাসা শিক্ষায় প্রযুক্তিনির্ভর অবকাঠামো গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। এর অংশ হিসেবে প্রায় ১৪ লাখ ট্যাব সরবরাহের একটি বৃহৎ প্রকল্প হাতে নেওয়ার চিন্তা করা হচ্ছে। প্রয়োজনীয় অর্থায়ন নিশ্চিত হলে পর্যায়ক্রমে এ কর্মসূচি বাস্তবায়ন করা হবে।

এহছানুল হক মিলন বলেন, শিক্ষা খাতে বিনিয়োগ বাড়ানোর মাধ্যমে দক্ষ মানবসম্পদ গড়ে তোলা এবং আধুনিক শিক্ষা ব্যবস্থা প্রতিষ্ঠাই সরকারের প্রধান লক্ষ্য। দায়িত্ব গ্রহণের পর সরকার শিক্ষাক্রম পর্যালোচনার কাজ শুরু করেছে। ইতোমধ্যে এ বিষয়ে বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় পরিবর্তনের খসড়া প্রস্তুত করা হয়েছে। তবে মাত্র তিন-চার মাসের মধ্যে পুরো শিক্ষাক্রম পরিবর্তন করা সম্ভব নয়। সে কারণে আপাতত পরিমার্জিত শিক্ষাক্রম ২০২৭ সালে চালু করা হবে এবং আরও বড় পরিসরের পরিবর্তন ২০২৮ সাল থেকে বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে।

তিনি বলেন, ক্রীড়া বিষয়টি নতুন করে অন্তর্ভুক্ত করা হবে। সংস্কৃতি বিষয়টি চালু হবে প্রাথমিক স্তর থেকে। এছাড়া ষষ্ঠ শ্রেণি থেকে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা এবং ‘লার্নিং উইথ হ্যাপিনেস’ নামে দুটি নতুন বিষয় যুক্ত হবে। নতুন প্রজন্মকে দক্ষ, নৈতিক ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলাই এসব পরিবর্তনের লক্ষ্য।

শিক্ষামন্ত্রী বলেন, তৃতীয় ভাষা শিক্ষার ওপরও গুরুত্ব দেওয়া হচ্ছে। বিদ্যমান শিক্ষাক্রমের কাঠামোর মধ্যেই এ বিষয়ে নতুন অধ্যায় সংযোজনের পরিকল্পনা রয়েছে। পাশাপাশি শিক্ষকদের প্রশিক্ষণ ও পাঠদানের পদ্ধতিতেও পরিবর্তন আনা হবে বলেও মন্তব্য করেন তিনি।

সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা ড. মাহদী আমিন, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব আব্দুল খালেক, কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সচিব মো. দাউদ মিয়া, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক (ডিজি) ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহীনা ফেরদৌসী উপস্থিত ছিলেন।

আমার বার্তা/এমই

এইচএসসি পরীক্ষা নকলমুক্ত করতে মতবিনিময় সভা করবে বোর্ড

আসন্ন এইচএসসি (উচ্চমাধ্যমিক সার্টিফিকেট) পরীক্ষা নকলমুক্ত, সুষ্ঠু ও সুশৃঙ্খল পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে বিশেষ উদ্যোগ

শিক্ষাবিদ ও সাহিত্যিক ড. মঞ্জুশ্রী চৌধুরীর ২০তম মৃত্যুবার্ষিকী

রত্নাগর্ভা নারী, সাহিত্যিক ও শিক্ষাবিদ ড. মঞ্জুশ্রী চৌধুরী’র আজ ২০তম মৃত্যুবার্ষিকী। সিলেটের বিশ্বনাথ উপজেলার আকিলপুরের

জাতীয় বিশ্ববিদ্যালয় নিয়ে প্রধানমন্ত্রীর যুগান্তকারী পরিকল্পনা আছে: মাহদী আমিন

প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক উপদেষ্টা ড. মাহদী আমিন বলেছেন, দেশের সর্ববৃহৎ উচ্চশিক্ষা

এসএসসি-এইচএসসি পরীক্ষার বিষয় ও কর্মদিবস কমানোর পরিকল্পনা

দেশের বৃহৎ দুই পাবলিক পরীক্ষা এসএসসি ও এইচএসসি’র সময়কাল কমিয়ে আনা এবং শিক্ষার্থীদের মানসিক চাপ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর স‌ঙ্গে তুরস্কের উন্নয়ন সংস্থার প্রতিনিধির বৈঠক

পোশাক খাতের মতো সুবিধা পেতে যাচ্ছে চামড়া শিল্প: সংসদে বাণিজ্যমন্ত্রী

এলডিসি উত্তরণে স্পেনের সমর্থন চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বিদ্যুৎ সাশ্রয় শিখতে প্রশাসকের ফ্রান্স সফর নাকচ করলেন প্রধানমন্ত্রী

লেবাননে নতুন আক্রমণ না হলে ইসরায়েলে হামলা চালাবে না ইরান

মে মাসের বেতন পাননি ৬ লাখ শিক্ষক-কর্মচারীর: সংসদে সেলিম ভুঁইয়া

ইসরায়েল ও ইরানকে অবিলম্বে পাল্টাপাল্টি হামলা বন্ধ করতে হবে: ট্রাম্প

দেশে বছরে ময়লার ঝুঁড়িতে ফেলা হচ্ছে ৩৫ লাখ টন খাদ্য: সংসদে খাদ্যমন্ত্রী

বাজেটে শিক্ষা খাতে জিডিপির ২ শতাংশ বরাদ্দ থাকতে পারে: শিক্ষামন্ত্রী

আমিনবাজার ভূমি অফিসে গিয়ে ক্ষুব্ধ প্রতিমন্ত্রী, অধিকাংশ কর্মকর্তা অনুপস্থিত

বাজেট বাস্তবায়ন ও ককাস গঠনে চিফ হুইপের সঙ্গে মার্কিন কর্মকর্তার সাক্ষাৎ

৫ আগস্টের পর পুলিশের ভাবমূর্তি উদ্ধারে বর্তমান সরকার সফল: স্বরাষ্ট্রমন্ত্রী

একদিনে হাম ও হামের উপসর্গে ৮ জনের মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর

বজ্রপাত ও দুর্যোগ ঝুঁকি কমাতে আধুনিক প্রযুক্তির দিকে যাচ্ছে সরকার

টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ২৭ কেজি গাঁজা উদ্ধার, আটক ৩

মবতন্ত্র ও উচ্ছৃঙ্খল রাজনীতি মাথাচাড়া দিয়ে উঠছে: যুবদল সভাপতি

২০২৬ সালের এসএসসি ও সমমানের পরীক্ষার ফল ২০ জুলাই

এক বছরের মধ্যে চালু হবে গন্ধর্বপুর পানি শোধনাগার: মির্জা ফখরুল

পুশইন ঠেকাতে ভারতকে ১২-১৩টি চিঠি দিয়েছে সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

টিআইবির প্রতিবেদন নিয়ে মন্তব্যে অস্বীকৃতি স্বরাষ্ট্রমন্ত্রীর