ই-পেপার সোমবার, ০৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩

বজ্রপাত ও দুর্যোগ ঝুঁকি কমাতে আধুনিক প্রযুক্তির দিকে যাচ্ছে সরকার

সংসদে ত্রাণমন্ত্রী
আমার বার্তা অনলাইন:
০৮ জুন ২০২৬, ১৬:১৩

জলবায়ু পরিবর্তনের প্রভাব ও প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি মোকাবিলায় বিদ্যমান জাতীয় নীতিমালা আধুনিকায়ন এবং বজ্রপাতে প্রাণহানি কমাতে মাঠপর্যায়ে নানামুখী প্রযুক্তিগত ব্যবস্থা গ্রহণ করছে সরকার।

সোমবার (৮ জুন) ত্রয়োদশ সংসদের দ্বিতীয় অধিবেশনে সংসদ সদস্যদের লিখিত প্রশ্নের জবাবে এ কথা বলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু।

সংরক্ষিত নারী আসন-১০ এর সংসদ সদস্য নিলোফার চৌধুরী মনির প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, সামগ্রিক ঘূর্ণিঝড়, কালবৈশাখি, টর্নেডো, বন্যা, খরা ও নদী ভাঙনের মতো প্রাকৃতিক দুর্যোগের ক্ষয়ক্ষতি কমাতে সরকার এরইমধ্যে দুর্যোগ ব্যবস্থাপনা আইন ২০১২, জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা নীতিমালা ২০১৫ এবং দুর্যোগ ব্যবস্থাপনা পরিকল্পনা এবং (২০২১-২০২৫) এবং ‘স্ট্যান্ডিং অর্ডারস অন ডিজাস্টার’ বা এসওডি প্রণয়ন করেছে। বর্তমান সরকার এই দুর্যোগ ঝুঁকি হ্রাস ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় বিদ্যমান পরিকল্পনাগুলোকে আরও সময়োপযোগী ও হালনাগাদ করতে কাজ করছে। এরই অংশ হিসেবে এসওডি সংশোধন এবং ২০২৬-২০৩০ মেয়াদের নতুন জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা পরিকল্পনা প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে। একইসঙ্গে দুর্যোগ ব্যবস্থাপনায় প্রশিক্ষিত জনবল গঠন, প্রযুক্তিগত উন্নয়ন ও গবেষণা কার্যক্রম গতিশীল করতে প্রধানমন্ত্রী জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউটের নির্মাণ কাজের শুভ উদ্বোধন করেছেন, যা দুর্যোগ ব্যবস্থাপনা কার্যক্রমকে আরও শক্তিশালী করবে।

এদিকে বজ্রপাতে প্রাণহানির বিষয়ে সংরক্ষিত নারী আসন-২ এর সংসদ সদস্য শিরীন সুলতানার করা প্রশ্নের জবাবে ত্রাণমন্ত্রী বলেন, দেশের বজ্রপাতপ্রবণ এলাকায় প্রাণহানি কমানোর বিষয়ে সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। বজ্রপাতের ঝুঁকি হ্রাস ও সচেতনতা বৃদ্ধিতে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, আবহাওয়া অধিদপ্তর এবং স্থানীয় প্রশাসনসহ সংশ্লিষ্ট সংস্থাগুলো সমন্বিতভাবে কাজ করছে। আধুনিক আবহাওয়া পর্যবেক্ষণ ব্যবস্থার মাধ্যমে বজ্রপাতের পূর্বাভাস তৈরি করে তা গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমের পাশাপাশি ‘ইন্টিগ্রেটেড ভয়েস রেসপন্স’ বা আইভিআর প্রযুক্তির সাহায্যে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে। মাঠপর্যায়ে লিফলেট বিতরণ, পোস্টার ও বিশেষ মহড়ার মাধ্যমে জনসচেতনতা বাড়ানোর পাশাপাশি বজ্রপাতপ্রবণ এলাকায় কৃষক ছাউনি কাম বজ্রনিরোধক দণ্ড স্থাপন এবং ব্যাপক হারে তাল গাছ রোপণের মতো গুরুত্বপূর্ণ প্রকল্প গ্রহণের উদ্যোগ নেওয়া হচ্ছে।

আমার বার্তা/এমই

মে মাসের বেতন পাননি ৬ লাখ শিক্ষক-কর্মচারীর: সংসদে সেলিম ভুঁইয়া

পবিত্র ঈদুল আজহার আনন্দের মধ্যেও বিষাদের ছায়া নেমে এসেছে দেশের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ৬

দেশে বছরে ময়লার ঝুঁড়িতে ফেলা হচ্ছে ৩৫ লাখ টন খাদ্য: সংসদে খাদ্যমন্ত্রী

বাংলাদেশে প্রতিবছর প্রায় ৩৫ লাখ টন খাদ্য অপচয় হচ্ছে বলে জানিয়েছেন খাদ্য প্রতিমন্ত্রী মো. আব্দুল

বাজেট বাস্তবায়ন ও ককাস গঠনে চিফ হুইপের সঙ্গে মার্কিন কর্মকর্তার সাক্ষাৎ

বাংলাদেশ জাতীয় সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাসের

৫ আগস্টের পর পুলিশের ভাবমূর্তি উদ্ধারে বর্তমান সরকার সফল: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বর্তমান সরকার ‘শিষ্টের পালন ও দুষ্টের দমন’ এবং ‘পুরস্কার ও তিরস্কার’
  • সর্বশেষ
  • জনপ্রিয়

লেবাননে নতুন আক্রমণ না হলে ইসরায়েলে হামলা চালাবে না ইরান

মে মাসের বেতন পাননি ৬ লাখ শিক্ষক-কর্মচারীর: সংসদে সেলিম ভুঁইয়া

ইসরায়েল ও ইরানকে অবিলম্বে পাল্টাপাল্টি হামলা বন্ধ করতে হবে: ট্রাম্প

দেশে বছরে ময়লার ঝুঁড়িতে ফেলা হচ্ছে ৩৫ লাখ টন খাদ্য: সংসদে খাদ্যমন্ত্রী

বাজেটে শিক্ষা খাতে জিডিপির ২ শতাংশ বরাদ্দ থাকতে পারে: শিক্ষামন্ত্রী

আমিনবাজার ভূমি অফিসে গিয়ে ক্ষুব্ধ প্রতিমন্ত্রী, অধিকাংশ কর্মকর্তা অনুপস্থিত

বাজেট বাস্তবায়ন ও ককাস গঠনে চিফ হুইপের সঙ্গে মার্কিন কর্মকর্তার সাক্ষাৎ

৫ আগস্টের পর পুলিশের ভাবমূর্তি উদ্ধারে বর্তমান সরকার সফল: স্বরাষ্ট্রমন্ত্রী

একদিনে হাম ও হামের উপসর্গে ৮ জনের মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর

বজ্রপাত ও দুর্যোগ ঝুঁকি কমাতে আধুনিক প্রযুক্তির দিকে যাচ্ছে সরকার

টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ২৭ কেজি গাঁজা উদ্ধার, আটক ৩

মবতন্ত্র ও উচ্ছৃঙ্খল রাজনীতি মাথাচাড়া দিয়ে উঠছে: যুবদল সভাপতি

২০২৬ সালের এসএসসি ও সমমানের পরীক্ষার ফল ২০ জুলাই

এক বছরের মধ্যে চালু হবে গন্ধর্বপুর পানি শোধনাগার: মির্জা ফখরুল

পুশইন ঠেকাতে ভারতকে ১২-১৩টি চিঠি দিয়েছে সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

টিআইবির প্রতিবেদন নিয়ে মন্তব্যে অস্বীকৃতি স্বরাষ্ট্রমন্ত্রীর

বাজেটের অর্থ বাস্তবায়নে অপচয় করার অধিকার জনগণ কাউকে দেয়নি

আমরা পুলিশ বাহিনীকে আরও বেশি বুস্ট আপ করতে চাই: স্বরাষ্ট্রমন্ত্রী

রুশ পররাষ্ট্রমন্ত্রী ও বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের বৈঠক

বাংলাদেশের শান্তিরক্ষীদের স্যালুট জানালেন শামা ওবায়েদ