ই-পেপার মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩

মুক্তি পেল হৃদয়ের আয়না

নিজস্ব প্রতিবেদক:
২৫ জানুয়ারি ২০২৫, ১৫:৫২
মুক্তি পেয়েছে বর্ণালী সরকারের ‘হৃদয়ের আয়না’।

এ সময়ের কণ্ঠশিল্পী বর্ণালী সরকার। সংস্কৃতি পরিবারে তার বেড়ে ওঠা। গানের প্রতি রয়েছে তার অন্যরকম ভালো লাগা। শৈশবেই গানের হাতেখড়ি। স্কুল-কলেজসহ ময়মনসিংহয়ের বিভিন্ন স্টেজে নিয়মিত পারফর্ম করেন তিনি। অন্য শিল্পীর গান কভার করে দর্শকপ্রিয়তা পেয়েছেন এই তরুণী।

প্রথমবারের মতো মৌলিক গান নিয়ে এলেন এই গায়িকা। গানের শিরোনাম ‘হৃদয়ের আয়না’। তার সঙ্গে দ্বৈতভাবে গানটিতে কণ্ঠ দিয়েছেন সুরকার ও কণ্ঠশিল্পী এফ এ প্রিতম। সালাউদ্দিন সাগরের কথায় গানটির সুর করেছেন এফ এ প্রিতম, সংগীতায়োজনে ছিলেন এস কে সাগর খান। গানের ভিডিওতে মডেল হয়েছেন আনান খান ও জয়া মির্জা। পরিচালনা করেছেন নোমান আরাফ। শুক্রবার (২৪ জানুয়ারি) বর্ণালী সরকারের জন্মদিনে গান-ভিডিও মুক্তি পেয়েছে রিয়েল লিঙ্ক মিউজিক ইউটিউব চ্যানেলে।

এ প্রসঙ্গে বর্ণালী সরকার বলেন, ‘জন্মদিনে আমার প্রথম মৌলিক গান মুক্তি পেয়েছে। এই দিনটি আমার জন্য বিশেষ। এ অনুভূতি অন্যরকম। সামনে আরও ভালো কাজ করতে চাই। গানের কথাগুলো সুন্দর। আমরা চেষ্টা করেছি দর্শকদের সুন্দর একটি গান উপহার দেয়ার। আশা করছি, গানটি সবার ভালো লাগবে।’

এফ এ প্রিতম বলেন, ‘বর্ণালী নতুন হিসেবে ভালো গেয়েছে। আশা করছি, ভালো সুযোগ পেলে ও আরও ভালো করবে। সব সময় ভালো কাজ করার চেষ্টা করি। গান গাওয়ার জন্য ঢাকায় এলেও কম্পোজার হিসেবে কাজ করছি। পাশাপাশি নিয়মিত গান করব।’

সত্তর ও আশির দশকের আলোচিত কণ্ঠশিল্পী লিনু বিল্লাহ নবীন কণ্ঠশিল্পী বর্ণালী সরকারকে শুভ কামনা জানিয়ে বলেন, ‘এ প্রজন্মের কাছে অনুরোধ মৌলিক গানের ভান্ডার সমৃদ্ধ করতে হবে। না হলে দিনশেষে রেজাল্ট জিরো। মৌলিক গানই একজনকে শিল্পীকে বাঁচিয়ে রাখবে।’

এসময় উপস্থিত গীতিকবি আহমেদ রিজভী, চিত্রনায়িকা রুমানা ইসলাম মুক্তি, সংগীতশিল্পী মোমিন বিশ্বাস, রিয়েল লিঙ্করের কর্ণধার, চলচ্চিত্র পরিচালক সায়মন তারিক, প্রযোজক-পরিচারক মো. ইকবাল সহ চলচ্চিত্র ও সংগীতের অনেকেই।

আমার বার্তা/এমই

এটার জন্য অনেক সময় অপেক্ষা করতে হয়েছে: নাজিফা তুষি

দেশের শোবিজ অঙ্গনের জনপ্রিয় অভিনেত্রী নাজিফা তুষি। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের ক্যারিয়ারের দীর্ঘ নীরবতা এবং

মা হওয়ার পর প্রথমবার জনসমক্ষে ক্যাটরিনা

গত বছরের নভেম্বরে বলিউড তারকা ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশলের জীবন আলো করে এসেছে তাদের

তামিলনাড়ু নির্বাচনে অনেকটা এগিয়ে থালাপতির দল

ভারতের তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে বড় ধরনের চমক সৃষ্টি করেছেন দক্ষিণের জনপ্রিয় তারকা থালাপতি বিজয়। সবশেষ

ঘনিষ্ঠ দৃশ্যে শুটিংয়ের পর প্রকাশে আপত্তি কিয়ারার!

২০১৪ সালে ‘ফাগলি’ দিয়ে বড় পর্দায় অভিষেকের পর থেকে একের পর এক জনপ্রিয় সিনেমায় কাজ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন রুবেল

আগামী শিক্ষাবর্ষ থেকে প্রাথমিক-মাধ্যমিকে খেলাধুলা বাধ্যতামূলক: ক্রীড়া প্রতিমন্ত্রী

পশ্চিমবঙ্গে যেই আসুক, ইস্যুগুলো আলোচনার ভিত্তিতে সমাধান করতে হবে

সরকারের জবাবদিহি নিশ্চিত করার প্রধান মাধ্যম স্বাধীন গণমাধ্যম: তথ্যমন্ত্রী

বিভাগীয় ক্রিকেট সংস্থাগুলো ভেঙে দিল বিসিবি, গঠিত হবে ৩ সদস্যের নির্বাচন কমিশন

এলজিইডির নিলাম নিয়ে অহেতুক বিতর্ক, কর্মকর্তাদের হয়রানি

রোহিঙ্গা সংকট নিরসনে ওআইসিকে কার্যকর ভূমিকা নেওয়ার প্রস্তাব স্পিকারের

ট্রিলিয়ন ডলার অর্থনীতি অর্জনের লক্ষ্যে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী

সংসদকে কার্যকর করতে ও জনগণের সেতুবন্ধনে কাজ করবে ইউএনডিপি

আধুনিক কৃষি ও স্মার্ট প্রযুক্তির সমন্বয়েই টেকসই সমৃদ্ধির সম্ভাবনা

বিনিয়োগ বাড়াতে বিদ্যমান জটিলতা দূর করা জরুরি: প্রধানমন্ত্রী

দ্বিতীয় প্রান্তিকে ভিসার নেট রাজস্বে ১৭ শতাংশ প্রবৃদ্ধি, বেড়েছে আয়ও

টেকনাফে নৌবাহিনীর অভিযানে ৩০ কোটি টাকার মাদক ও অস্ত্র উদ্ধার

দেশে হাম ও হামের উপসর্গে একদিনে সর্বোচ্চ ১৭ মৃত্যু, মোট মৃত্যু ৩১১ জন

শেখ হাসিনাকে দেশে ফেরাতে সংশ্লিষ্ট মন্ত্রণালয় কাজ করছে: আইনমন্ত্রী

গ্রামের বাড়ি একই এলাকায়, মনিরা শারমিনের রিট শুনানি নিতে ‘অপারগ’ বিচারক

জবাবদিহিমূলক প্রতিষ্ঠান হিসেবে ফায়ার সার্ভিসকে গড়ে তোলার আহ্বান ডিজির

চীনের সাথে বিএনপি সরকারের কূটনৈতিক সম্পর্ক জোরদার

রেডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেনে মানফুজা মাসুদ চৌধুরীর পদোন্নতি

সিরডাপ-এর সঙ্গে যৌথ উদ্যোগে পল্লী উন্নয়নে নতুন গতি আসবে: মির্জা ফখরুল