ই-পেপার শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ২২ ফাল্গুন ১৪৩২

তানিনের মৃত্যুতে বিপাশা কবিরের আবেগঘন ফেসবুক স্ট্যাটাস

আমার বার্তা অনলাইন:
১২ জুন ২০২৫, ১৬:০৯
আপডেট  : ১২ জুন ২০২৫, ১৬:২৬

তরুণ চিত্রনায়িকা তানিন সুবহার মৃত্যুর শোকাচ্ছন্ন মিডিয়াপাড়া। অনেকেই সোশ্যাল মিডিয়ায় লিখছেন, তার হাসিমাখা মুখটা ভুলতে পারছেন না। কিন্তু একইসঙ্গে তানিনের মৃত্যু নিয়ে উঠে আসছে নানা তথ্য।

তা থেকে বোঝা যাচ্ছে, তানিনের জীবন সহজ ছিলো না। ওই হাসিমাখা মুখের আড়ালে লুকিয়ে ছিলো অনেক কষ্ট, না বলা যন্ত্রনা, যা তাকে একাকী ভেতরে ভেতরে নিঃশেষ করে দিয়েছে।

আর তিনি না ফেরার দেশে চলে গিয়ে জীবনের সেই কঠিন সংগ্রাম থেকে মুক্তি পেয়েছেন বলে অনেকে মনে করছে। তার ছোট্ট দুই বছরের কন্যা শিশু জান্নাহ’র জন্য অনেকে চিন্তিত।

তানিন সুবহা

তানিন মারা যাওয়ার আগে তাকে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে বলে উল্লেখ করেছেন। অনেকেই সোশ্যাল মিডিয়ায় দাবি করেছেন, তানিনকে তার শাশুড়ি কখনোই মেনে নেননি। ছেলের জীবন থেকে সরাতে তাকে ব্ল্যাক ম্যাজিক করেছেন।

আবার কেউ লিখেছেন, তানিন শোবিজে তেমন নাম করতে না পারলেও তার জীবনযাপন অনেক ব্যয়বহুল করে ফেলেছিলেন। তার মাসহ পরিবারের মানুষের লোভের কথাও উঠে এসেছে। ফলে তিনি বিবাহিত পাইলটকে বিয়ে করেছিলেন!

প্রাপ্ত বয়স্ক হওয়ার আগেই প্রথম বিয়ে, একটি কন্যা সন্তান ও সেই কন্যাকে ফেলে স্বামী পরিত্যক্তা হওয়া, সব মিলিয়ে তানিনের জীবন অনেক অল্প বয়স থেকেই অনেক কষ্টের ছিলো।

জীবনের শেষদিন পর্যন্তই তিনি সেই সংগ্রামের মধ্য দিয়ে গেছেন বলে কেউ কেউ দাবি করেছেন। এক বিনোদন সাংবাদিক ফেসবুকে লিখেছেন, ‘মা, ভাই, বোন, পরিবার নিয়ে বেশ হাঁপিয়ে উঠেছিলি তানিন। এখন কেউ আর তোকে রাত ২টায় ঘর থেকে বের করে দেবে না।

অর্থের লোভে রাক্ষসের হাতে তুলে দেওয়ার চেষ্টা করবে না। নিজের পছন্দে বিয়ে করে রাক্ষসের হাত থেকে বাঁচতে চেয়েছিলি। কিন্তু সেই রাক্ষসরা তোর ঘাড় থেকে কখনও নামেনি। মৃত্যুর পরও না। তুই তো মুক্তি পেয়েছিস। কিন্তু তোর ছোট্ট বাচ্চাটা কী রাক্ষসদের হাত থেকে মুক্তি পাবে?’

এই কষ্টের জীবন থেকে মুক্তি পেতে বিদেশে থিতু হতে চেয়েছিলেন তানিন, এমনটা দাবি করেছেন চিত্রনায়িকা বিপাশা কবির। তিনি এক ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, ‘‘কেন এত কষ্ট হচ্ছে? আর বলবি না, ‘আফা’। তোর সেই মায়াভরা হাসি আর কোনোদিন দেখা হবে না। খালি মনে পড়ছে, কিভাবে তোকে ভুলে থাকবো বল, তুই কত কষ্ট নিয়ে এই পৃথিবীটা ছেড়ে চলে গেলি? বলেছিলি, ‘আমেরিকার ভিসা করায় দাও, আফা আমি চলে আসবো।’

কিন্তু তুই তো আর আসলি না। তুই যদি আসতি, তাহলে হয়তো আজকের এই দিনটা আমার জীবনে আসতো না। তোর জন্য অনেক কিছু করার চেষ্টা করলাম, তবুও তোকে বাঁচাতে পারলাম না কেন? কারণ তোর আপনজনরাই তো সব থেকে বড় গাদ্দার ছিল। মনটা ভেঙে যাচ্ছে, তুই এমন এক জায়গায় চলে গেছিস, যেখান থেকে কেউ ফেরে না। আমার সাধ্য নাই তোকে আর ফিরে পাওয়ার। আল্লাহ তোকে জান্নাত দান করুন। তুই ভালো থাকিস ওপারে...’’

চিত্রনায়িকা বিপাশা কবির ও তানিন সুবহা

আমার বার্তা/এল/এমই

মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন প্রখ্যাত শিল্পী বশির আহমেদ

দেশের সংগীত ও চলচ্চিত্র অঙ্গনে কালজয়ী অবদান রাখায় উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী বশির আহমেদকে (মরণোত্তর) ‘স্বাধীনতা

৭ এপ্রিল বগুড়ার মমো ইনে টিএমএসএস-চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস

সঙ্গীত নিয়ে দক্ষিণ এশিয়ার সর্ব বৃহৎ আয়োজন ২০তম টিএমএসএস চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস্ ২০২৫ এর

মেহজাবীনের এমন মারকুটে রূপ আগে দেখেনি দর্শক

আসছে ঈদে ওটিটি প্ল্যাটফর্ম চরকি নিয়ে আসছে তাদের নতুন অরিজিনাল সিরিজ ‘ক্যাকটাস’। গত বুধবার দুপুরে

চলচ্চিত্রের ‘পিচ’ নিয়ে বাংলাদেশ ফিল্ম আর্কাইভ ও লেখালিখির কর্মশালা

বর্তমান সময়ে বৈশ্বিক ও জাতীয় পর্যায়ে চলচ্চিত্র নির্মাণের অন্যতম গুরুত্বপূর্ণ ধাপ হলো 'পিচ' বা 'পিচ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘মানি গেম’: ইরানের সস্তা ড্রোন বনাম আমেরিকার দামি মিসাইল

বাগেরহাটে ব্যাংকের ভোল্ট থেকে অন্তত ২০০ ভরি স্বর্ণালংকার গায়েবের অভিযোগ

প্রবাসীবান্ধব সেবা নিশ্চিতে বেবিচককে কঠোর নির্দেশ মন্ত্রী-প্রতিমন্ত্রীর

‘হিরোশিমা’র চেয়েও শক্তিশালী পারমাণবিক বোমা ইরানে ছুড়বেন ট্রাম্প?

সংসদে রাষ্ট্রপতির ভাষণে যা থাকবে জানালেন তথ্যমন্ত্রী

গণতন্ত্র প্রতিষ্ঠায় অসামান্য অবদানের স্বীকৃতি পাচ্ছেন খালেদা জিয়া

প্রেমের টানে চীনের যুবক ঘাটাইল 

রো‌হিঙ্গা‌দের ২৬ লাখ মার্কিন ডলারের সহায়তা দি‌চ্ছে জাপান

কক্সবাজারে পর্নোগ্রাফি মামলায় জামায়াত নেতা কারাগারে

স্বাধীনতা পদক পাচ্ছেন লিনু, নিউজিল্যান্ড থেকে উচ্ছ্বাস প্রকাশ

দক্ষ জনশক্তি গড়তে দেশে ভাষা শিক্ষা কেন্দ্র খোলার নির্দেশ প্রধানমন্ত্রীর

বিদ্যুৎ-জ্বালানি খাতে সুশাসন প্রতিষ্ঠায় ক্যাবের ১৩ দফা দাবি

রিকশাচালকদের মারামারি থামাতে গিয়ে যুবদল নেতা নিহত

ইরান বর্তমান পরিস্থিতি থেকে দ্রুত স্থিতিশীলতা অর্জন করবে: মামুনুল হক

স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান

আজারবাইজানে ইরানের ড্রোন হামলা, দুই বেসামরিক নাগরিক আহত

পোশাক খাতকে ‘ইনোভেশন নেশন’ রূপান্তরে বিজিএমইএ-বিবিএফের চুক্তি

ঈদ যাত্রায় সড়কে চাঁদাবাজি করার কোনো সুযোগ নেই: রবিউল আলম

পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনারের সাক্ষাৎ

আগামী নির্বাচনে আরও অধিক নারী প্রার্থী দেখতে পারব: মতিউর রহমান