ই-পেপার সোমবার, ০৯ ফেব্রুয়ারি ২০২৬, ২৫ মাঘ ১৪৩২

বিয়ের পিঁড়িতে চিত্রনায়িকা তানহা মৌমাছি

বিনোদন প্রতিবেদক
১৯ জুন ২০২৫, ১৬:৩২

বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন ঢালিউড সিনেমার এ প্রজন্মের চিত্রনায়িকা তানহা মৌমাছি। যিনি ‘কি দারুণ দেখতে’ সিনেমার মাধ্যমে রুপালি পর্দায় আত্মপ্রকাশ করে ‘যে গল্পে ভালোবাসা নেই’, ‘বউ বানাবো তোকে’সহ বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করেছেন। জানা গেছে, পরিবারিক আয়োজনে অচিরেই বিয়ে করছেন তানহা। রেহান খান রাজীব নামে এক শিল্পপতির একমাত্র ছেলের সঙ্গে জীবনের দ্বিতীয় ইনিংস শুরু করতে যাচ্ছেন এই নায়িকা। গত ২৪ মে দুই পরিবার বসে তানহা ও রাজীবের বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন। চলতি মাসেই বেশ ঘটা করে ঢাকার কোনো এক পাঁচ তারকা হোটেলে তানহার বিয়ে সম্পূর্ণ হতে যাচ্ছে বলে নিশ্চিত করেছেন এই নায়িকা। এ প্রসঙ্গে তানহা মৌমাছি বলেন, ‘পরিবারের পছন্দে বিয়ের সিদ্ধান্ত নিয়েছি। সবকিছু ঠিক থাকলে পারিবারিক আয়োজনে চলতি মাসেই দুই পরিবার ও কাছের মানুষদের নিয়ে আমাদের বিয়ের আনুষ্ঠানিকতা হবে। সবাই আমাদের জন্য দোয়া করবেন। তানহা মৌমাছি অভিনীত বর্তমানে মুক্তির অপেক্ষায় আছে মনতাজুর রহমান আকবর পরিচালিত ‘আয়না’ ও রকিবুল আলম রকিব পরিচালিত ‘ইয়েস ম্যাডাম’ নামের দুটি সিনেমা। অনেক আগেই সিনেমা দুটির নির্মাণ কাজ শেষ হয়েছে। দুটি সিনেমাতেই তানহার বিপরীতে অভিনয় করেছেন চিত্রনায়ক আমান রেজা।

উত্তেজিত পরীমনি ফাঁস করলেন হুমকির অডিও

ফোনকলে এক অজ্ঞাত ব্যক্তি হত্যার হুমকি দিয়েছেন বলে অভিযোগ করেছেন ঢালিউড চিত্রনায়িকা পরীমণি। সামাজিক যোগাযোগ

পরকীয়া নিয়ে মন্তব্য করে তোপের মুখে শেহনাজ গিল

সংবাদের শিরোনামে এলেন ভারতীয় অভিনেত্রী শেহনাজ গিল। তবে এবার কোনো প্রশংসা নিয়ে নয়, বরং এক

পুরুষ দেখলেই এখন ভয়ে শরীর কাঁপতে শুরু করে: রিয়া চক্রবর্তী

২০২০ সালে বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পরেই বদলে গিয়েছিল অভিনেত্রী রিয়া চক্রবর্তীর জীবন।

রটারড্যাম উৎসবে ইতিহাস গড়ল বাংলাদেশের ‘মাস্টার’

ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল রটারড্যাম (আইএফএফআর)-এর ৫৫তম আসরে মর্যাদাপূর্ণ ‘বিগ স্ক্রিন অ্যাওয়ার্ড’ জিতে নিয়েছে বাংলাদেশের সিনেমা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গণতন্ত্র পুনরুদ্ধারের বার্তা নিয়ে ঢাকা-১৭ আসনে তারেক রহমানের পক্ষে গণসংযোগ

ব্রাহ্মণবাড়িয়া-২ আসন নির্বাচন থেকে সরে দাঁড়ালেন মৃধা

জামায়াতকে দেশের কোনও মানুষ বিশ্বাস করে না: মির্জা ফখরুল

বেইনসাফি ও দুর্নীতিগ্রস্ত কাঠামো ফেরাতে পূর্ণ শক্তিতে মাঠে সুবিধাভোগীরা

পাটওয়ারীকে দিয়ে আল্লাহ আমার ধৈর্যের পরীক্ষা নিচ্ছেন: মির্জা আব্বাস

স্কুল মাঠে রাস্তা নির্মাণ, বিএনপি নেতার বিরুদ্ধে অভিযোগ

৪৬তম বিসিএসের ফল প্রকাশ, ১৪৫৭ জনকে ক্যাডার নিয়োগে সুপারিশ

কুখ্যাত যৌন অপরাধী এপস্টেইনের সঙ্গে সাক্ষাৎ নিয়ে যা বললেন দালাই লামা

বিএসপিপি’র উদ্যোগে আনন্দঘন পরিবেশে বার্ষিক পিকনিক অনুষ্ঠিত

বিএনপি সবসময় বিশ্বাস করে জনগণই সব ক্ষমতার উৎস: তারেক রহমান

আমরা নারী সাপোর্ট সেল গড়ে তুলবো: জুবাইদা রহমান

নারী, তরুণ ও কৃষককে ঘিরে পুনর্গঠনের অঙ্গীকার: তারেক রহমান

দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে থাকবে বিএনপি: তারেক রহমান

প্রায় ২৪ হাজার রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহার

মূল্যস্ফীতি ফের বেড়ে ৮.৫৮%, নিম্নআয়ের মানুষের ওপর চাপ আরও বাড়লো

বাংলাদেশের নির্বাচনে ২ মিলিয়ন ডলার দিচ্ছে কানাডা, পাশে থাকার অঙ্গীকার

বাতিল হলেও তালিকায় ‘পাশা’, কার্ড দিতে রিটার্নিং কর্মকর্তাদের নির্দেশনা

বাগেরহাটের নির্বাচনে ৪০৯টি ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্রে কঠোর নিরাপত্তা ব্যবস্থা

এই সরকারের আমলে চট্টগ্রাম বন্দর ইজারা চুক্তি হচ্ছে না: বিডা চেয়ারম্যান

বাংলাদেশের নির্বাচনে সম্পর্কের পরীক্ষায় ভারত, কৌশলী চীন: এএফপি