ই-পেপার শুক্রবার, ০৮ মে ২০২৬, ২৫ বৈশাখ ১৪৩৩

জেল থেকে বেরিয়ে স্বেচ্ছায় রিহ্যাবে গেলেন সংগীতশিল্পী

আমার বার্তা অনলাইন
১৩ এপ্রিল ২০২৬, ১৩:১৯

মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অভিযোগে গ্রেপ্তারের হয়েছিলেন মার্কিন সংগীত শিল্পী ও পপ তারকা ব্রিটনি স্পিয়ার্স। যেতে হয়েছিল কারাগারেও। গত মাসে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় অপরাধটি ঘটান এই শিল্পী। নতুন খবর, এবার নিজের মধ্যে পরিবর্তন আনতে স্বেচ্ছায় পুনর্বাসন কেন্দ্রে (রিহ্যাব) ভর্তি হয়েছেন তিনি।

ব্রিটনির এক প্রতিনিধি ‘দ্য হলিউড রিপোর্টার’কে জানিয়েছেন, এই ঘটনা কোনোভাবেই সমর্থনযোগ্য নয়। তবে ব্রিটনি এখন আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে নিজের জীবনে প্রয়োজনীয় পরিবর্তন আনতে সঠিক পদক্ষেপ নিচ্ছেন। এই কঠিন সময়ে তার সন্তানরা তার পাশেই থাকবে; তার পরিবারের সদস্যরা ব্রিটনির সার্বিক কল্যাণে একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে কাজ করছে।

এদিকে পুলিশ জানিয়েছে, গত ৪ মার্চ মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর দায়ে ৪৪ বছর বয়সী এই গায়িকাকে গ্রেপ্তার করা হয়েছিল। গ্রেপ্তারের একদিন পর তিনি কারাগার থেকে মুক্তি পান। তবে এই ঘটনার প্রেক্ষিতে আগামী ৪ মে তাকে ভেনচুরা কাউন্টি সুপিরিয়র কোর্টে হাজিরা দিতে হবে।

ব্রিটনি স্পিয়ার্সের মাদকাসক্তি ও মানসিক স্বাস্থ্য নিয়ে জটিলতা নতুন কিছু নয়। এর আগে ২০০৭ সালে নিজের মাথা ন্যাড়া করাসহ বেশ কিছু আলোচিত ও বিতর্কিত ঘটনার পর তিনি অ্যান্টিগুয়ায় একটি চিকিৎসা কেন্দ্রে ভর্তি হয়েছিলেন। ২০০৮ সালে সাবেক স্বামী কেভিন ফেডারলাইনের সঙ্গে সন্তানদের অধিকার নিয়ে আইনি লড়াই চলাকালীন তিনি তীব্র মানসিক বিপর্যয়ের মুখে পড়েন। সেই সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ হস্তক্ষেপ করতে বাধ্য হয় এবং ব্রিটনিকে দুইবার মানসিক পর্যবেক্ষণের জন্য হাসপাতালে ভর্তি করা হয়।

২০০৮ সালের সেই ঘটনার প্রেক্ষিতেই ব্রিটনির ওপর আদালতের নির্দেশে আইনি অভিভাবকত্ব বা ‘কনজারভেটরশিপ’ জারি করা হয়েছিল। এর ফলে দীর্ঘ ১৩ বছর তার ক্যারিয়ার, ব্যক্তিগত সিদ্ধান্ত এবং অর্থিক বিষয়গুলো তার বাবা জেমি স্পিয়ার্সের নিয়ন্ত্রণে ছিল। অবশেষে ২০২১ সালের সেপ্টেম্বরে ভক্তদের ‘ফ্রি ব্রিটনি’ প্রচারণার মুখে এবং দীর্ঘ আইনি লড়াই শেষে তিনি সেই অভিভাবকত্ব থেকে মুক্তি পান। এবারের রিহ্যাবে ভর্তি হওয়ার ঘটনাটিকে ভক্তরা তার স্বাভাবিক জীবনে ফেরার ইতিবাচক পদক্ষেপ হিসেবেই দেখছেন।

ফিল্ম আর্কাইভে বসছে জাতীয় চলচ্চিত্র সংসদ সম্মেলন

দেশের চলচ্চিত্র সংসদ আন্দোলনকে আরও গতিশীল করতে আগামী ১৬ মে (শনিবার) অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘জাতীয়

আবারও ফুটবল বিশ্বকাপ মাতাবেন শাকিরা

দীর্ঘ বিরতি কাটিয়ে আবারও ফুটবল বিশ্বকাপের মঞ্চে ফিরছেন ল্যাটিন পপ সম্রাজ্ঞী শাকিরা। আসন্ন ২০২৬ উত্তর

ভুয়া অ্যাকাউন্ট মুছতেই বিপাকে বিশ্বখ্যাত তারকারা

ইনস্টাগ্রাম থেকে ভুয়া অ্যাকাউন্ট ও ‘বট’ সরিয়ে ফেলার প্রক্রিয়ায় বড় ধাক্কা খেয়েছেন বিশ্বখ্যাত তারকারা। মেটার

কবরের সামনে কান্নায় ভেঙে পড়লেন সেলিনা জেটলি

বলিউড অভিনেত্রী সেলিনা জেটলির ব্যক্তিগত জীবন দীর্ঘদিন ধরেই ঝড়ো হাওয়ার মধ্য দিয়ে যাচ্ছে। স্বামী পিটার
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ নিয়ে বড় সুখবর

কোচিংয়ে গিয়ে ধর্ষণের শিকার শিশু শিক্ষার্থী, আসামি গ্রেপ্তার

৫ ম্যাচে চতুর্থ সেঞ্চুরি করলেন শান্ত, ছুটছে বাংলাদেশও

সন্তানের পিতৃত্ব নির্ধারণে ইসলামের নীতিমালা

থ্যালাসেমিয়া প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি জরুরি: প্রধানমন্ত্রী

ইন্দোনেশিয়া আগ্নেয়গিরিতে ভয়াবহ অগ্ন্যুৎপাত, নিহত ৩

জ্বালানির মূল্যবৃদ্ধির কারণে নিত্যপণ্যের দাম বাড়ানো গ্রহণযোগ্য নয়: বাণিজ্যমন্ত্রী

বাংলা সাহিত্যের গুরু রবীন্দ্রনাথ ঠাকুর: হাসান মাহমুদ টুকু

শিক্ষকরা ‘সহযোগী বইয়ের’ তালিকা দেবেন, গাইড বইয়ের দরকার হবে না

ঈদ উপলক্ষ্যে বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু

আমাদের রাজনীতি সুন্দর না, পরিচ্ছন্ন না: মির্জা ফখরুল

মাদরাসাছাত্রী ধর্ষণ-অন্তঃসত্ত্বা: চিকিৎসকে হত্যা-ধর্ষণের হুমকিতে থানায় ডায়েরি

জীবাশ্ম জ্বালানি মুক্ত ভবিষ্যতের দাবিতে তরুণদের সমাবেশ

দেড় বছরে গণমাধ্যমের ওপর যেভাবে হামলা হয়েছে, তা বিশ্বে বিরল: ইফতেখারুজ্জামান

ডাকাতি প্রতিরোধে টহলে গিয়ে প্রাণ হারালেন নৌ পুলিশ সদস্য

দুর্নীতি ও প্রশাসনিক স্বচ্ছতার ব্যাপারে কড়া সতর্কবার্তা

বিশ্ব থ্যালাসেমিয়া দিবস আজ

ডায়াবেটিস হওয়া মানেই তুমি হার্টের রোগী

সবজির বাজার চড়া, বেশিরভাগের দাম ৮০ থেকে ১০০

পরিচয় মিলেছে সীমান্তে উদ্ধার হওয়া সেই অজ্ঞাত মরদেহের