ই-পেপার শুক্রবার, ১২ জুন ২০২৬, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩

আমরা প্রেম করছি না: জেনিফার লোপেজ

আমার বার্তা অনলাইন:
০৩ জুন ২০২৬, ১৫:১২

হলিউডের জনপ্রিয় পপ তারকা ও অভিনেত্রী জেনিফার লোপেজকে নিয়ে চর্চার শেষ নেই। বিশেষ করে মার্কিন অভিনেতা বেন অ্যাফ্লেকের সঙ্গে বিচ্ছেদের পর তার ব্যক্তিগত জীবন নিয়ে ভক্তদের কৌতূহলের পারদ এখন তুঙ্গে। এর মধ্যেই গত কয়েক সপ্তাহ ধরে শোবিজ পাড়ায় জোর গুঞ্জন নতুন প্রেমে মজেছেন এই মার্কিন পপ সম্রাজ্ঞী।

‘অফিস রোমান্স’ সিনেমার সহ-অভিনেতা ব্রেট গোল্ডস্টেইনের সঙ্গেই নাকি লোপেজের এই ‘অন-স্ক্রিন’ রসায়ন বাস্তবে রূপ নিয়েছে। তবে সব জল্পনা-কল্পনাকে তুড়ি মেরে উড়িয়ে দিয়ে এবার নিজেই মুখ খুললেন জেনিফার। সম্প্রতি নিজেদের নতুন সিনেমার প্রচারণায় একটি টেলিভিশন টক শো-তে হাজির হয়েছিলেন জেনিফার লোপেজ ও ব্রেট গোল্ডস্টেইন।

সেখানে সঞ্চালক কোনো ভূমিকা ছাড়াই সরাসরি তাদের সম্পর্কের বিষয়টি নিয়ে প্রশ্ন তোলেন। জেনিফার বলেন, ‘আমি যখনই নতুন কারও সঙ্গে ক্যামেরার সামনে দাঁড়াই বা কাজ করি, তখনই মানুষ আমাকে সেই ব্যক্তির সঙ্গে জড়িয়ে নানা গল্প বানাতে শুরু করে। কিন্তু সাধারণ মানুষের ভাবনার সেই গল্পগুলো তো আর সত্যি হয়ে যায় না।’

ডেট করছেন কি না এমন প্রশ্নে জেনিফার বলেন, ‘না, আমরা মোটেও প্রেম করছি না।’ জেনিফারের এই মন্তব্যে সহমত পোষণ করে ব্রেটও হাসিমুখে বলেন, ‘একদম ঠিক কথা।’ এর আগে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে দাবি করা হয়েছিল যে, শুটিং চলাকালীন ব্রেট ও জেনিফারের মধ্যে স্বল্পস্থায়ী একটি সম্পর্ক তৈরি হয়েছিল। তবে এর সপক্ষে কোনো জোরালো প্রমাণ মেলেনি।

উল্লেখ্য, ২০২৫ সালে অভিনেতা বেন অ্যাফ্লেকের সঙ্গে জেনিফার লোপেজের আইনি বিচ্ছেদ চূড়ান্ত হয়। এরপর থেকে নিজের ব্যক্তিগত জীবনকে লাইমলাইটের আড়ালেই রেখেছেন তিনি। সাম্প্রতিক একাধিক সাক্ষাৎকারে এই তারকা জানিয়েছেন, আপাতত প্রেম বা নতুন কোনো সম্পর্কে জড়ানোর ইচ্ছে তার নেই। নিজের কাজ, পরিবার এবং এই সিঙ্গেল লাইফটাকেই তিনি দারুণ উপভোগ করছেন।

আমার বার্তা/এমই

দ্রুত সুস্থতা কামনায় লিটন এরশাদের জন্য দোয়া চাইল বাচসাস

বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির (বাচসাস) সিনিয়র সদস্য এবং নিরাপদ সড়ক চাই (নিসচা)-এর মহাসচিব লিটন এরশাদ

ভারতের রাজ্যসভা থেকে কোয়েলের পদত্যাগ

গুঞ্জনটা ক’দিন ধরেই ভাসছিল। এবার তা সত্যি হয়ে ধরা দিলো। ভারতের রাজ্যসভা থেকে ইস্তফা দিলেন

মেহজাবীন-মালাইকা দুই বোনেরই প্রিয় আর্জেন্টিনা

ফিফা বিশ্বকাপ উন্মাদনা শুরু হয়ে গেছে বাংলাদেশেও। আজ মধ্যরাতে মেক্সিকো বনাম দক্ষিণ আফ্রিকা ম্যাচ দিয়ে

বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে শাকিরা, আরও মাতাবেন যারা

অবশেষে শুরু হচ্ছে ফুটবল বিশ্বকাপের মহাযজ্ঞ। এবার প্রথমবারের মতো তিন স্বাগতিক দেশে ভিন্ন ভিন্ন আয়োজনে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ে সিরিজ জিতলো বাংলাদেশ

পয়েন্ট অব সেলস মেশিন আমদানিতে আগাম কর শূন্য শতাংশ করার প্রস্তাব

শপিংমল-মার্কেট রাত ৯টা পর্যন্ত খোলা, আওতার বাইরে থাকবে যেসব প্রতিষ্ঠান

২০২৬-২৭ সালের বাজেটের প্রস্তাবিত অর্থবিলে স্বাক্ষর করলেন রাষ্ট্রপতি

বিরোধীদলীয় নেতার সঙ্গে বাংলাদেশে নিযুক্ত ডেনমার্কের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

রেলপথে আসছে ইলেকট্রিক ট্র্যাকশন ও উচ্চগতির ট্রেন

সৌর বিদ্যুৎ খাতের উপকরণ আমদানিতে ২০৩১ সাল পর্যন্ত কর ছাড়ের প্রস্তাব

১ জুলাই থেকে ধাপে ধাপে নতুন বেতন কাঠামো বাস্তবায়নের ঘোষণা অর্থমন্ত্রীর

চিপ শিল্প গড়ে তুলতে ২০৩১ পর্যন্ত কর-শুল্ক ছাড়ের প্রস্তাব

ব্যাংকে ৪ লাখ টাকা পর্যন্ত জমা রাখলে দিতে হবে না আবগারি শুল্ক

জুলাই শহীদ পরিবারকে মাসিক ২০ হাজার টাকা ভাতার প্রস্তাব

ক্যান্সার-কিডনিসহ ৬ দুরারোগ্য রোগে আক্রান্তরা পাবেন বছরে ১ লাখ টাকা

৬ নবজাতকের মৃত্যুতে আদ্‌-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

বাংলা-ইংরেজির পাশাপাশি বাধ্যতামূলক হবে তৃতীয় ভাষা শিক্ষা

ক্যান্সার-কিডনিসহ ৬ দুরারোগ্য রোগে আক্রান্তরা পাবেন বছরে ১ লাখ টাকা

বাজেট ২০২৬-২৭: যেসব খাতে মওকুফ হচ্ছে ১০০ শতাংশ কর 

বাজেট ২০২৬-২৭: মূল্যস্ফীতি ৭.৫ শতাংশে নামিয়ে আনার লক্ষ্য নির্ধারণ

দেশের ৫৫তম বাজেট উপস্থাপন করছেন অর্থমন্ত্রী আমির খসরু

বাজেটে সিম ট্যাক্স প্রত্যাহারের প্রস্তাব, সুফল পাবেন না গ্রাহকরা

নতুন বাজেট: বিদেশি বিনিয়োগ আকর্ষণে ১০ দিনের মধ্যেই ভিসা