ই-পেপার সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩

জাজ মাল্টিমিডিয়ায় ফিরছেন পরীমণি?

আমার বাতা অনলাইন:
২৯ জুন ২০২৬, ১৪:৩৪

প্রায় এক দশক পর আবারও জাজ মাল্টিমিডিয়ার সঙ্গে পথচলা শুরু করতে যাচ্ছেন চিত্রনায়িকা পরীমণি। সম্প্রতি নিজের ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, ‘সেলিব্রেটিং সামথিং বিগ! কামিং সুন!! জাজ মাল্টিমিডিয়া এক্স পরীমণি অ্যাগেইন।’ এরপর থেকে নতুন সিনেমা বা কোনো বিশেষ প্রকল্পে তাদের একসঙ্গে কাজ করার জোর গুঞ্জন শুরু হয়েছে।

২০১৬ সালে জাজ মাল্টিমিডিয়ার প্রযোজনায় নির্মিত ‘রক্ত’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় পরীমণির। সিনেমাটির ‘ডানাকাটা পরী’ গানটি দর্শকের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা পায়। তবে সেটিই ছিল জাজের ব্যানারে তার প্রথম এবং শেষ কাজ।

এরপর গিয়াস উদ্দিন সেলিম পরিচালিত ‘স্বপ্নজাল’-এর মাধ্যমে অভিনয়শিল্পী হিসেবে নতুন পরিচয় গড়ে তোলেন পরীমণি। পরবর্তী সময়ে ‘বিশ্বসুন্দরী’, ‘গুণিন’, ‘স্ফুলিঙ্গ’ ও ‘মুখোশ’-এর মতো চলচ্চিত্রে অভিনয় করে প্রশংসা অর্জন করেন। সবশেষে তাকে বড় পর্দায় দেখা যায় ‘অপারেশন সুন্দরবন’ সিনেমায়।

সম্প্রতি ‘বিশ্ব পরী দিবস’ উপলক্ষে জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজ পরীমণির বাসায় যান। সেখানে পরীমণি ও তার ছেলে রাজ্যকে নিয়ে কেক কাটার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। সেই আয়োজনের পরই পরীমণির নতুন পোস্ট ঘিরে আবারও জাজ-পরীমণি জুটির প্রত্যাবর্তনের জল্পনা তুঙ্গে উঠেছে।

সিনেমায় উপস্থিতি কমলেও ওটিটি ও নতুন কাজ নিয়ে দর্শকের আগ্রহের কেন্দ্রেই রয়েছেন পরীমণি। ব্যক্তিগত জীবন ও মাতৃত্বের ব্যস্ততার মধ্যেও নিয়মিত নতুন চিত্রনাট্য নিয়ে কাজ করছেন তিনি। তাই জাজ মাল্টিমিডিয়ার সঙ্গে সম্ভাব্য নতুন এই উদ্যোগকে ঘিরে ভক্ত-অনুরাগীদের মধ্যে এরই মধ্যে ব্যাপক কৌতূহল তৈরি হয়েছে। তবে নতুন প্রকল্পটি সিনেমা, ওয়েব কনটেন্ট নাকি অন্য কোনো আয়োজন—সে বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

আমার বার্তা/এমই

আমি এখন সিঙ্গেল না, সম্পর্কে আছি: নীহা

সম্পর্কে জড়িয়েছেন ছোট পর্দার তরুণ অভিনেত্রী নাজনীন নাহার নীহা। আজ সোমবার দুপুরে ফেসবুকে রিলেশনশিপ স্ট্যাটাসে

বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার আর নেই

বরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার আর নেই। সপ্তাহ দুয়েক সময় ধরে নিউমোনিয়াজনিত জটিলতায়

বিবাহিত পুরুষের প্রেমে না জড়ানোর পরামর্শ প্রভার

সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সক্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। নিজের নানা অনুভূতি-অভিজ্ঞতা শেয়ার করেন অনুসারীদের

ব্রাজিলের সমর্থক, কিন্তু আর্জেন্টিনার প্রতি ঘৃণা নেই: তটিনী

ফুটবল বিশ্বকাপের উন্মাদনায় যখন ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের মধ্যে চলছে তর্ক-বিতর্ক, তখন ভিন্ন বার্তা দিলেন ছোটপর্দার অভিনেত্রী
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বৈশ্বিক অপরাধ মোকাবিলায় সমন্বিত নিরাপত্তাব্যবস্থা গড়বে পুলিশ

সংবিধান সংশোধনে সরকার ও বিরোধী দল একসঙ্গে কাজ করতে পারে: প্রধানমন্ত্রী

পুঁজিবাজারে কারসাজিতে অনেকে আত্মহত্যা করেছেন: প্রধানমন্ত্রী

বাজেটে স্বপ্ন দেখলেও বছরজুড়ে স্বপ্নভঙ্গের খেসারত জনগণকে দিতে হয়

ডেঙ্গুতে আরো ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১২৪: স্বাস্থ্য অধিদপ্তর

শিক্ষা সংস্কারে ৫ বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার: গণশিক্ষা প্রতিমন্ত্রী

‘কুচি কুচি করে কাটার পরে বলেন-আসুন ঐক্যবদ্ধভাবে দেশ চালাই’

নির্বাচনী ইশতেহারের অঙ্গীকার-প্রতিশ্রুতি রাজনৈতিক ধোঁকাবাজি: আনু মুহাম্মদ

এই বাজেটের মাধ্যমে অর্থনীতিকে পুনরুদ্ধারের পথে এগিয়ে নেবো: অর্থমন্ত্রী

এনবিআরের নতুন চেয়ারম্যান আহসান হাবিব, প্রজ্ঞাপনে নিয়োগ

ব্রাজিলের জন্য শুভকামনা: সাম্বার জাদুতে হেক্সা মিশন

শিক্ষার্থীদের প্রতি বর্ষায় একটি করে গাছ রোপণের অনুরোধ প্রধানমন্ত্রীর

হামের উপসর্গে ২৪ ঘণ্টায় ৪ শিশুর মৃত্যু, মোট মৃত্যু বেড়ে ৭১৬: স্বাস্থ্য অধিদফতর

শেনজেনভুক্ত দেশে প্রবেশের চূড়ান্ত সিদ্ধান্ত সীমান্ত পুলিশের হাতে: দূতাবাস

চাকরির জন্য তরুণদের বছরের পর বছর অপেক্ষা করতে হবে না: প্রধানমন্ত্রী

উচ্চমাত্রার অ্যালার্জিতে অসুস্থ দীপু মনি, চিকিৎসা শেষে ফের কারাগারে

হেল্পলাইনে ৮৮ লাখ নির্যাতিত নারী-শিশুকে সহায়তা: মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী

বৈদেশিক ঋণ এখন জাতির ওপর বোঝা হয়ে দাঁড়িয়েছে: প্রধানমন্ত্রী

অতীত নিয়ে বিতর্ক না করে সামনে এগিয়ে যেতে হবে: প্রধানমন্ত্রী

কৃষিখাতে বাজেট বরাদ্দ পর্যাপ্ত নয়, বাড়ানোর আহ্বান রিজভীর