ই-পেপার বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি ২০২৬, ১ মাঘ ১৪৩৩
দ্য টেলিগ্রাফ

টিউলিপের বিরুদ্ধে অন্তঃসত্ত্বা সাংবাদিককে হুমকির অভিযোগ

আমার বার্তা অনলাইন
১১ জানুয়ারি ২০২৫, ১১:১০

শেখ হাসিনার স্বৈরাচারী কার্যকলাপ নিয়ে প্রশ্ন করায় এক সাংবাদিককে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকির বিরুদ্ধে। ওই সময় সেই সাংবাদিক অন্তঃসত্ত্বা ছিলেন। তার শারীরিক অবস্থা নিয়ে মন্তব্য করতে ছাড়েননি তিনি।

শেখ পরিবারের দুর্নীতির সঙ্গে টিউলিপ সিদ্দিকির নাম উঠে আসার পর আবারও ২০১৭ সালের সেই ভিডিওটি সামনে চলে আসছে।

ভিডিওটি পোস্ট করে শুক্রবার (১০ জানুয়ারি) সংবাদ প্রকাশ করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ।

টিউলিপ সিদ্দিক ব্রিটিশ পার্লামেন্টে লেবার পার্টির একজন সদস্য ও বর্তমানে যুক্তরাজ্যের অর্থ মন্ত্রণালয়ের অর্থনীতিবিষয়ক মিনিস্টার (ইকোনমিক সেক্রেটারি)। তিনি শেখ হাসিনার বোন শেখ রেহানার মেয়ে।

ভিডিওতে দেখা গেছে, শেখ হাসিনার শাসনামলে নিখোঁজ হওয়া ব্রিটিশ-বাংলাদেশি আইনজীবী ব্যারিস্টার আরমানের মামলা সম্পর্কে টিউলিপকে জিজ্ঞাসা করেন ওই সাংবাদিক। জবাবে সাংবাদিকের উদ্দেশে টিউলিপকে বলতে শোনা যায়, ‘খুব সতর্ক থাকুন।’

টিউলিপ হুমকির সুরে বলেন, আমি হ্যাম্পস্টেড এবং কিলবার্নের একজন লেবার এমপি। আমি একজন ব্রিটিশ পার্লামেন্ট সদস্য। খুব সাবধান থাকবেন। আমি বাংলাদেশি নই এবং আপনি যার কথা বলছেন, তাদের মামলা সম্পর্কে আমার কোনো ধারণা নেই। আমার বক্তব্য এখানেই শেষ।

শেষের দিকে টিউলিপ অন্তঃসত্ত্বা সাংবাদিক ও প্রডিউসার ডেইজি আইলিফকে বলেন, এখানে আসার জন্য ধন্যবাদ ডেইজি। আশা করি, তোমার সন্তান ভালোভাবে হবে। কারণ, প্রসব খুবই কঠিন। দেখা হবে।

এরপরই তার একজন সহকারী ক্যামেরার সামনে হাত দেন এবং সাংবাদিকদের ভিডিও ধারণ বন্ধ করতে বলেন। ওই সহকারী সাংবাদিকদের প্রশ্নগুলোকে অপ্রাসঙ্গিক ও বেপরোয়া মন্তব্য করে সাংবাদিকদের টিউলিপের কাছ থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করেন।

চ্যানেল-৪ নিউজের প্রধান সংবাদদাতা অ্যালেক্স থমসন টিউলিপ সিদ্দিকের মন্তব্যকে আপাতদৃষ্টিতে হুমকিস্বরূপ বলে বর্ণনা করেছেন। অন্যদিকে এমপি পরে স্বীকার করেছেন যে তার কথা ভুলভাবে ব্যাখ্যা করা হয়েছে।

ভুক্তভোগী সাংবাদিক আইলিফ গত সপ্তাহে এক্সে একটি পোস্টে তার অভিজ্ঞতা পুনরায় শেয়ার করেছেন। তিনি বলেন, যখন আমি ২০১৭ সালে টিউলিপ সিদ্দিকের বাংলাদেশের সঙ্গে তার রাজনৈতিক যোগসূত্র সম্পর্কে প্রশ্ন জিজ্ঞাসা করি, তখন তিনি আমাকে ‘সতর্ক থাকতে’ বলেন। এ ঘটনার পর অফকম, পুলিশ এবং আমার বসদের কাছে অভিযোগ করেন এমপি। যদিও কোনো অভিযোগ টিকেনি। কারণ, সৌভাগ্যবশত আসলে যা ঘটেছিল তা ক্যামেরায় রেকর্ড করা হয়েছে। যদি তা না হতো তাহলে তিনি আমার চাকরি খোয়াতেন।

এখানেই শেষ নয়। সাংবাদিকের চাকরি খোয়াতে না পেরে বসে থাকেননি টিউলিপ। তিনি পরবর্তীতে তার ক্ষমতা ও প্রশাসন ব্যবহার করে আরমানের স্ত্রীকে হেনস্তা করান বলে অভিযোগ রয়েছে।

জানা গেছে, নিখোঁজ আরমানের ব্যাপারে ২০১৭ সালে শেখ হাসিনার বোনের মেয়ে টিউলিপকে প্রশ্ন করেছিলেন ব্রিটিশ গণমাধ্যম চ্যানেল-৪ এর এক সাংবাদিক। টিউলিপ যেহেতু ব্রিটেনের নাগরিক ও এমপি ছিলেন; তাই ওই সাংবাদিক মনে করেছিলেন, হাসিনার কাছে একটি ফোন করলে আরমান হয়তো মুক্তি পেতে পারেন। তবে ওই সাংবাদিকের প্রশ্নে ক্ষিপ্ত হন টিউলিপ।

অন্য এক প্রতিবেদনে ফিন্যান্সিয়াল টাইমসকে ব্যারিস্টার আরমান বলেন, ইন্টারভিউর পর চ্যানেল-৪ প্রতিবেদনটি প্রচার করার কয়েক ঘণ্টা আগেই আইনশৃঙ্খলাবাহিনী আমার বাড়িতে যায়। আমার স্ত্রীকে চুপ থাকতে বলে। বাইরের দেশের কার কার সঙ্গে আমার স্ত্রীর যোগাযোগ আছে এ ব্যাপারে প্রশ্ন করে। তাকে এমনভাবে হেনস্তা করে যেন কোনো সন্ত্রাসীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

ব্যারিস্টার আরমান আরও বলেন, আমার ব্যাপারে টিউলিপকে জিজ্ঞেস করার বিষয়টি কোনোভাবে যেন শেখ পরিবারকে আঘাত করেছিল। এ কারণে প্রশাসন থেকে এমন আচরণ করা হয়েছিল।

আমার বার্তা/জেএইচ

সাময়িক বন্ধের পর ফের আকাশপথ খুলে দিলো ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে সামরিক উত্তেজনার প্রেক্ষাপটে প্রায় পাঁচ ঘণ্টা বন্ধ থাকার পর আকাশপথ  ফের খুলে দিয়েছে

বিশ্বকাপ থেকে যুক্তরাষ্ট্রকে নিষিদ্ধ করার দাবি, কী করবে ফিফা?

মার্কিন যুক্তরাষ্ট্রকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের বিষয়টি বিবেচনা করতে ফিফার প্রতি আহ্বান জানিয়েছে যুক্তরাজ্যের বিভিন্ন দলের

মার্কিন হামলার আশঙ্কায় আকাশপথ বন্ধ করলো ইরান

যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সামরিক হামলার আশঙ্কায় নিজেদের আকাশপথ পুরোপুরি বন্ধ ঘোষণা করেছে ইরান। ১৯৭০-এর দশকের ইসলামি

কাতারের সামরিক ঘাঁটি থেকে সেনা সরাচ্ছে যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্য

যুক্তরাষ্ট্র যদি হামলা চালায় তার জবাবে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে পাল্টা হামলা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পররাষ্ট্র মন্ত্রণালয়-নিরাপত্তা উপদেষ্টা কর্মকৌশল বের করবেন

৫ দাবিতে ক্রিকেটারদের হুঁশিয়ারি: নাজমুল না সরলে খেলবে না

পোস্টাল ব্যালটে অনিয়ম, নির্দিষ্ট দলের পক্ষপাতের অভিযোগ সালাহউদ্দিনের

সরাইলে সাংবাদিকদের সঙ্গে বিএনপির জোটের মনোনীত প্রার্থীর মতবিনিময়

তাড়াহুড়া করে জ্বালানি মহাপরিকল্পনা কার স্বার্থে, প্রশ্ন সিপিডির

১১ দলীয় জোট থেকে বের হয়ে যাচ্ছে ইসলামী আন্দোলন

প্রবাসীদের কল্যাণে স্থায়ী কাঠামো গড়ে তোলাই বিএনপি সরকারের বড় অবদান

নোয়াখালীতে দুই হাজারেরও বেশি হিজড়া, নিবন্ধিত ভোটার মাত্র ১৪ জন

ওসমান হাদিকে হত্যা: অভিযোগপত্র পর্যালোচনায় অসন্তোষ, বাদীর নারাজি

মানবতাবিরোধী অপরাধে জয়-পলকের অভিযোগ গঠনের আদেশ ২১ জানুয়ারি

বেতন কমিশন থেকে হঠাৎ মাকছুদুর রহমানের পদত্যাগ

ইসির সীমানা অনুযায়ী ১২ ফেব্রুয়ারিই পাবনার দুটি আসনে নির্বাচন

যথাসময়ে হচ্ছে না দিনের প্রথম ম্যাচ: মিঠু

মালদ্বীপের পরিবার উন্নয়ন মন্ত্রীর সঙ্গে হাইকমিশনারের সাক্ষাৎ

শেরাটনে জড়ো হচ্ছেন ক্রিকেটাররা, ১টায় সংবাদ সম্মেলন কোয়াবের

নির্বাচনে কোনো ব্যত্যয় ঘটলে দেশের সার্বভৌমত্ব বিঘ্নিত হবে : দুদু

গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিলে তরুণরা বৈষম্যহীন বাংলাদেশ পাবে: আলী রীয়াজ

ইসলামী আন্দোলনকে নিয়ে বিভ্রান্তিমূলক বক্তব্য পরিহারের আহ্বান

জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম মাসুদকে দল থেকে বহিষ্কার আদেশ

সাময়িক বন্ধের পর ফের আকাশপথ খুলে দিলো ইরান