ই-পেপার বুধবার, ১৩ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩

‘তথ্য গোপন’ মামলায় ট্রাম্প দোষী সাব্যস্ত, তবে নেই কোনও শাস্তি

আমার বার্তা অনলাইন
১১ জানুয়ারি ২০২৫, ১১:১৩

‘অর্থের বিনিময়ে তথ্য গোপন’ করার মামলায় যুক্তরাষ্ট্রের নব-নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে দোষী সাব্যস্ত করা হয়েছে। তবে বিচারক তাকে কোনও শাস্তি দিতে অস্বীকৃতি জানিয়েছেন।

মূলত রায়ে তাকে দোষী সাব্যস্ত করা হলেও তার ওপর কোনও রকম জেল-জরিমানার দণ্ড না থাকায় তিনি কোনও সমস্যা ছাড়াই হোয়াইট হাউসে ফিরে যেতে পারবেন।

শনিবার (১১ জানুয়ারি) পৃথক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা ও ভয়েস অব আমেরিকা।

সংবাদমাধ্যম বলছে, ট্রাম্পকে ৩৪টি গুরুতর অপরাধের অভিযোগে প্রায় দুই মাস ধরে বিচার করা হয় এবং প্রত্যেকটিতে বিচারকরা তাকে অপরাধী সাব্যস্ত করেন। তবে এরপরও ভোটারদের কাছ থেকে ট্রাম্প কোনও ধরনের ক্ষতির শিকার হননি এবং তারাই ভোট দিয়ে তাকে দ্বিতীয় মেয়াদের জন্য নির্বাচিত করেছেন।

নিউইয়র্কের ম্যানহাটানের বিচারক হুয়ান এম মার্চান ৭৮ বছর বয়সী এই রিপাবলিকান নেতাকে চার বছর মেয়াদ পর্যন্ত কারাদণ্ড দিতে পারতেন। তা না করে তিনি বিতর্কিত সাংবিধানিক বিষয়গুলো এড়িয়ে কার্যত মামলাটির পরিসমাপ্তি টানেন। তবে ট্রাম্প হবেন এমন একজন প্রেসিডেন্ট যিনি অপরাধ করার দায়ে দোষী সাব্যস্ত।

মার্চান বলেন, যে কোনও আসামির ক্ষেত্রে শাস্তি আরোপ করার আগে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় বিবেচনা করতে হয়। প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্প যে আইনি সুরক্ষা পাবেন, “সেই বিষয়টি অন্য সব বিষয়কে ছাড়িয়ে গেছে”।

অন্যদিকে ট্রাম্প তার ফ্লোরিডার বাড়ি থেকে ভার্চ্যুয়ালি যুক্ত ছিলেন। আদালতের উদ্দেশ্যে তিনি বলেন, তার অপরাধের বিচার ও শাস্তি “অত্যন্ত ভয়াবহ এক অভিজ্ঞতা”। তিনি জোর দিয়ে দাবি করেন, তিনি কোনও অপরাধ করেননি।

ট্রাম্প বলেন, “এটি হচ্ছে রাজনৈতিক হয়রানি। আমার সুনাম ক্ষুণ্ন করার জন্য এটা করা হয়েছিল যাতে আমি নির্বাচনে হেরে যাই এবং দেখা গেল, সেই কৌশল কাজে লাগেনি।”

ট্রাম্প এই মামলাটিকে “সরকারের অস্ত্রীকরণ” এবং “নিউইয়র্কের জন্য অস্বস্তিকর” বলেও অভিহিত করেছেন। রিপাবলিকান ট্রাম্প হচ্ছেন এমন প্রথম ব্যক্তি যিনি গুরুতর অপরাধে দোষী সাব্যস্ত হয়েও প্রেসিডেন্ট হতে যাচ্ছেন।

প্রসঙ্গত, মুখ বন্ধ রাখতে ২০১৬ সালের নির্বাচনের আগে স্টর্মি ড্যানিয়েলস নামে নীল ছবির এক তারকাকে ঘুষ দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। তবে সেই তথ্য গোপন করায় তার বিরুদ্ধে মামলা হয়। এতে গত বছরের মে মাসে তাকে অভিযুক্তও করা হয়।

ট্রাম্পের বিরুদ্ধে হওয়া মামলায় স্টর্মি ড্যানিয়েলস অভিযোগ করেছিলেন, ২০০৬ সালে নেভাডা অঙ্গরাজ্যে একটি হোটেলে তার সঙ্গে যৌন সম্পর্ক করেন ট্রাম্প। বিষয়টি ধামাচাপা দিতে ব্যক্তিগত আইনজীবীর মাধ্যমে ২০১৬ সালে তাকে ১ লাখ ৩০ হাজার মার্কিন ডলার ঘুষ দেন তিনি। সে সময় ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন করার প্রচারণা চালাচ্ছিলেন। স্টর্মিকে ঘুষ দেওয়ার তথ্যটি নিজের ব্যবসায়িক নথিতেও গোপন করেন ট্রাম্প।

তবে ট্রাম্প এসব অভিযোগ সবসময় অস্বীকার করেছেন। তার দাবি, জো বাইডেন ও তার প্রশাসন রাজনৈতিক উদ্দেশ্যে তার বিরুদ্ধে মামলা করিয়েছে। এমনকি দ্বিতীয়বার প্রেসিডেন্ট হওয়ার পর এ মামলা তুলে নিতে বিচারকের প্রতি আহ্বানও জানিয়েছিলেন তিনি। তবে তার সেই আহ্বান প্রত্যাখ্যান করা হয়।

আমার বার্তা/জেএইচ

আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার জানাজা, গুরুত্বের সঙ্গে প্রকাশ

কোটি মানুষের ভালোবাসায় সিক্ত হয়ে চিরবিদায় নিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। গতকাল মঙ্গলবার ৮০

ভারতে চলন্ত ভ্যানে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২ ঘণ্টা পর রাস্তায় নিক্ষেপ

ভারতের উত্তরাঞ্চলীয় হরিয়ানা রাজ্যের ফরিদাবাদে চলন্ত ভ্যানে প্রায় দুই ঘণ্টা ধরে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন

ঢাকা থেকে ৪৩৪ কি.মি দূরের ভারতের জলপাইগুড়ির মানুষ কাঁদছেন খালেদার জন্য

তিনবারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুর শোকের ছায়া নেমে এসেছে বাংলাদেশ ছাড়িয়ে ভারতের জলপাইগুড়িতে। ঢাকা

জানুয়ারিতে স্বাক্ষরিত হবে ট্রাম্পের শান্তি পরিকল্পনা: জেলেনস্কি

জানুয়ারিতে স্বাক্ষরিত হবে ট্রাম্পের শান্তি পরিকল্পনা: জেলেনস্কিরাশিয়া-ইউক্রেন যুদ্ধাবসানে ২০টি পয়েন্ট সম্বলিত নতুন যে শান্তি পরিকল্পনা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান আর নেই

খালেদা জিয়ার জানাজায় তারেক রহমানকে সান্ত্বনা জানালেন প্রধান উপদেষ্টা

আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার জানাজা, গুরুত্বের সঙ্গে প্রকাশ

জানাজায় বিপুল জনসমাগম মৃতের জন্য যে সৌভাগ্য বয়ে আনে

রাষ্ট্রীয় শোকে রাজধানীতে আতশবাজি-সব ধরনের উৎসব নিষিদ্ধ: ডিএমপি

মাকে কবরে রেখে বিষণ্ন মনে বাসায় ফিরলেন তারেক রহমান

নতুন বছরে গণতান্ত্রিক অগ্রযাত্রা বেগবান হবে: আশা প্রধান উপদেষ্টার

ভারতে চলন্ত ভ্যানে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২ ঘণ্টা পর রাস্তায় নিক্ষেপ

পোস্টাল ভোট দিতে ১১ লাখ নিবন্ধন, ৫ জানুয়ারি পর্যন্ত সময় বাড়াল ইসি

খালেদা জিয়া স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক হয়ে ছিলেন: আনিসুল ইসলাম

মধুপুরে যানজট নিরসনে প্রশাসনের মতবিনিময় সভা

"পার্বত্য চট্টগ্রাম শান্তি" চুক্তির বিরুদ্ধে রাজপথে আপোষহীন ছিলেন বেগম খালেদা জিয়া

সম্পর্ক উন্নয়নে খালেদা জিয়ার অবদান স্মরণীয় হয়ে থাকবে: চীনা মুখপাত্র

ডাকাতির গরু বাঁচাতে ক্যাভার্ড ভ্যানে অক্সিজেন রাখতেন ডাকাত

কথা রাখলেন খালেদা জিয়া, দেশের মাটিতে স্বামীর পাশে চিরনিদ্রায়

কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে ছবি-ভিডিও বানাবেন যেভাবে

জানাজায় অংশ নিতে আসা বিদেশি অতিথিদের সঙ্গে উপদেষ্টাদের সাক্ষাৎ

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য দোয়া অনুষ্ঠিত

বেগম খালেদা জিয়ার জানাজায় ৫০ প্লাটুন আনসার ও টিডিপি মোতায়েন

খালেদা জিয়ার জানাজায় পদদলিত হয়ে একজনের মৃত্যু