ই-পেপার বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ২৪ বৈশাখ ১৪৩৩

যুক্তরাষ্ট্র ছাড়তে হচ্ছে ১৮ হাজার ভারতীয় নাগরিককে

আমার বার্তা অনলাইন
২২ জানুয়ারি ২০২৫, ১০:১৮

ক্ষমতায় বসার বহু আগে থেকেই চরমভাবে অবৈধ অভিবাসী বিরোধী ডোনাল্ড ট্রাম্প। সে ধারায় যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েই অভিবাসীদের বিরুদ্ধে একের পর এক নির্বাহী আদেশ জারি করেছেন তিনি, যেখানে জন্মসূত্রে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব বাতিল থেকে শুরু করে সীমান্তে জরুরি অবস্থা জারি পর্যন্ত বেশ কিছু উল্লেখযোগ্য পদক্ষেপ রয়েছে। এরই মধ্যে তার নেওয়া এসব পদক্ষেপের প্রভাব পড়তে শুরু করেছে। ট্রাম্পের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে যুক্তরাষ্ট্রের অবৈধ অভিবাসী ইস্যু সমাধানে তৎপর হয়ে উঠেছে বিভিন্ন দেশ, যার মধ্যে আছে ভারতও। ইতোমধ্যে যুক্তরাষ্ট্র থেকে নিজেদের ১৮ হাজার অবৈধ অভিবাসীকে ফেরত নেয়ার ব্যাপারে সম্মত হয়েছে দেশটির সরকার।

বুধবার (২২ জানুয়ারি) এক প্রতিবেদনে এমন তথ্য দিয়েছে মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গ।

প্রতিবেদন অনুযায়ী, অবৈধভাবে যুক্তরাষ্ট্রে বসবাসরত সব ভারতীয় নাগরিককে শনাক্ত করে ফিরিয়ে নেওয়ার ব্যাপারে ট্রাম্প প্রশাসনের সঙ্গে কাজ করতে প্রস্তুত রয়েছে ভারত সরকার। মোদি সরকারের এ সিদ্ধান্ত নির্দেশ করছে, নতুন মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে সহযোগিতার পাশাপাশি বাণিজ্য যুদ্ধ এড়িয়ে চলতে চাইছে নয়াদিল্লি।

প্রায় ১৮ হাজার অবৈধ ভারতীয় অভিবাসীকে শনাক্ত করেছে যুক্তরাষ্ট্র। তাদের সবাইকে ভারতে ফেরত পাঠানো হবে। এজন্য যাচাই-বাছাই করে বহিষ্কারের প্রক্রিয়া শুরু করবে ভারত। এ বিষয়ে জানাশোনা আছে এমন ব্যক্তিরা পরিচয় গোপন রাখার শর্তে এই তথ্য জানিয়েছেন। তবে প্রকৃত সংখ্যাটা আরও অনেক বেশি হতে পারে। কারণ যুক্তরাষ্ট্রে কতজন ভারতীয় অবৈধ অভিবাসী রয়েছে, তা স্পষ্ট নয়।

যুক্তরাষ্ট্র থেকে বিতাড়িত হওয়ার তালিকায় ভারতের কোন রাজ্যের কত মানুষ রয়েছে, তা-ও সুনির্দিষ্টভাবে জানা যায়নি। তবে, যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসীদের মধ্যে পশ্চিম ভারতের তরুণরা, বিশেষ করে পাঞ্জাব ও গুজরাটের তরুণরা সংখ্যাগরিষ্ঠ বলে ধারণা করা হচ্ছে।

প্রসঙ্গত, ট্রাম্পের নির্বাচনী প্রতিশ্রুতিগুলোর মধ্যে উল্লেখযোগ্য একটি প্রতিশ্রুতি ছিল, তিনি প্রেসিডেন্ট হলে অবৈধ অভিবাসনের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। সে অনুযায়ী, সোমবার (২০ জানুয়ারি) ক্ষমতা গ্রহণের কয়েক ঘণ্টার মধ্যেই জন্মসূত্রে নাগরিকত্বের অবসান ঘটানো এবং মার্কিন-মেক্সিকো সীমান্তে সৈন্য মোতায়েনের জন্য চাপ সৃষ্টি করেন ট্রাম্প।

ভারত প্রত্যাশা করছে যে অবৈধ অভিবাসী অপসারণে সহযোগিতার বিনিময়ে ট্রাম্প প্রশাসন ভারতীয় নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশের জন্য ব্যবহৃত বৈধ অভিবাসন চ্যানেলগুলো যেমন শিক্ষার্থী ভিসা ও দক্ষ কর্মীদের জন্য এইচ-১বি প্রোগ্রামকে সুরক্ষা দেবে। সরকারি তথ্য অনুসারে, ২০২৩ সালে অনুমোদিত ৩ লাখ ৮৬ হাজার এইচ-১বি ভিসার মধ্যে প্রায় তিন-চতুর্থাংশই ভারতীয় নাগরিকদের জন্য ছিল।

এ ব্যাপারে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, ভারত-মার্কিন অভিবাসন ও চলাচল সহযোগিতার অংশ হিসেবে উভয় পক্ষ অবৈধ অভিবাসন প্রতিরোধে কাজ করছে। এটি ভারত থেকে যুক্তরাষ্ট্রে বৈধ অভিবাসনের আরও সুযোগ তৈরি করার জন্য করা হচ্ছে।

আমার বার্তা/জেএইচ

মুখ্যমন্ত্রী হিসেবে আজ শপথ নেওয়া হচ্ছে না থালাপতি বিজয়ের

সদ্য সমাপ্ত তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা না পেলেও সবচেয়ে বেশি আসন পেয়েছে থালাপতি বিজয়ের

ইরান যুদ্ধ শেষ করতে প্রস্তুত, তবে জনগণের অধিকারে আপস নয়: পেজেশকিয়ান

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান যুদ্ধ বন্ধে কূটনৈতিক পথে হাঁটতে ইরান প্রস্তুত বলে জানিয়েছেন দেশটির

পশ্চিমবঙ্গে ৪৮ ঘণ্টায় ২০০ এফআইআর, গ্রেপ্তার ৪৩৩, আটক ১১০০ জন

তৃণমূল কংগ্রেসের টানা শাসনের পতন, রাজ্য শাসনে প্রথমবারের মতো বিজেপির উত্থান—সব মিলিয়ে পশ্চিমবঙ্গের রাজনৈতিক পালাবদল

এক সপ্তাহের মধ্যেই ইরানের সঙ্গে চুক্তি হতে পারে: ডোনাল্ড ট্রাম্প

ইরানের সঙ্গে এক সপ্তাহের মধ্যেই একটি সমঝোতা বা চুক্তি সম্পন্ন হতে পারে বলে আশা ব্যক্ত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মুখ্যমন্ত্রী হিসেবে আজ শপথ নেওয়া হচ্ছে না থালাপতি বিজয়ের

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ওয়াকফ প্রশাসকের সাক্ষাৎ

ইরান যুদ্ধ শেষ করতে প্রস্তুত, তবে জনগণের অধিকারে আপস নয়: পেজেশকিয়ান

পশ্চিমবঙ্গে ৪৮ ঘণ্টায় ২০০ এফআইআর, গ্রেপ্তার ৪৩৩, আটক ১১০০ জন

পিকে ৬ ম্যাচ নিষিদ্ধ, ক্লাবের আনুষ্ঠানিক দায়িত্বের বাইরে ২ মাস

অবৈধ মানব পাচার: প্রথম বাংলাদেশি প্রতিষ্ঠানকে ব্রিটিশ নিষেধাজ্ঞা

একদিনের ব্যবধানে আবার বাড়ল স্বর্ণের দাম

জাতিসংঘে অভিবাসী অধিকার ও বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান

এক সপ্তাহের মধ্যেই ইরানের সঙ্গে চুক্তি হতে পারে: ডোনাল্ড ট্রাম্প

এত বৃষ্টির পরও বিশ্বের দূষিত শহরের তালিকায় শীর্ষে ঢাকা

যুক্তরাষ্ট্র ভুল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সিদ্ধান্ত নিচ্ছে: ইরানের স্পিকার

কক্সবাজার মহেশখালীতে অস্ত্রসহ কুখ্যাত জলদস্যু জমির আটক

নজিরবিহীন পরিস্থিতি, একদিনের রাষ্ট্রপতি শাসন হবে পশ্চিমবঙ্গে

সামাজিকমাধ্যমের ৬০-৭০ শতাংশ ট্র্যাফিক আসে বট থেকে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

যা করছি তা সঠিক, ইরান যুদ্ধ খুব দ্রুত শেষ হবে: ডোনাল্ড ট্রাম্প

জনগণের কল্যাণে নিরপেক্ষভাবে নির্ভয়ে কাজ করুন: প্রধানমন্ত্রী

ইরান যুদ্ধের প্রভাবে যুক্তরাষ্ট্রের বাজারে জ্বালানি তেলের দাম বেড়েছে ৫২%

৭ মে ঘটে যাওয়া নানান ঘটনা

বিসিবির অ্যাডহক কমিটি সভায় যেসব সিদ্ধান্ত হলো

অগ্রাধিকার ঠিক করলে ঢাকার সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত দিল্লি