ই-পেপার রবিবার, ১০ মে ২০২৬, ২৭ বৈশাখ ১৪৩৩

ভয়েস অব আমেরিকার ১৩ শতাধিক কর্মীকে পাঠানো হলো ছুটিতে

আমার বার্তা অনলাইন
১৬ মার্চ ২০২৫, ১২:২১

যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম ভয়েস অব আমেরিকার ১৩০০ জনেরও বেশি কর্মীকে ছুটিতে পাঠানো হয়েছে। এছাড়া দুটি মার্কিন সংবাদ সংস্থার তহবিলও বন্ধ করে দেওয়া হয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দেশটিতে সরকার-অর্থায়িত মিডিয়া আউটলেটের মূল সংস্থা এবং আরও ছয়টি ফেডারেল সংস্থা বন্ধ করার নির্দেশ দেওয়ার একদিন পর এই সিদ্ধান্ত নেওয়া হলো। রোববার (১৬ মার্চ) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

বার্তাসংস্থাটি বলছে, শনিবার ১৩০০ জনেরও বেশি ভয়েস অব আমেরিকার কর্মীকে ছুটিতে পাঠানো হয়েছে। ভয়েস অব আমেরিকার পরিচালক মাইকেল আব্রামোভিৎজ বলেছেন, তার প্রায় ১৩০০ জন সাংবাদিক, প্রযোজক এবং সহকারীদের সকল কর্মীকে প্রশাসনিক ছুটিতে পাঠানো হয়েছে। এর ফলে প্রায় ৫০টি ভাষায় পরিচালিত একটি মিডিয়াকে পঙ্গু করে দেওয়া হয়েছে।

লিঙ্কডইনে দেওয়া এক পোস্টে আব্রামোভিৎজ বলেছেন, “আমি গভীরভাবে দুঃখিত যে— ৮৩ বছরের মধ্যে প্রথমবারের মতো বহুজাতিক ভয়েস অব আমেরিকাকে নীরব করে দেওয়া হচ্ছে। বিশ্বজুড়ে স্বাধীনতা ও গণতন্ত্রের লড়াইয়ে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।”

ভয়েস অব আমেরিকার মূল সংস্থা ইউএস এজেন্সি ফর গ্লোবাল মিডিয়ার (ইউএসএজিএম) পাশাপাশি রাশিয়া ও ইউক্রেনসহ পূর্ব ইউরোপের দেশগুলোতে সম্প্রচারকারী রেডিও ফ্রি ইউরোপ/রেডিও লিবার্টি এবং চীন ও উত্তর কোরিয়ায় সম্প্রচারকারী রেডিও ফ্রি এশিয়াকে অনুদান দেওয়াও বন্ধ করে দিয়েছে।

রয়টার্স বলছে, ট্রাম্পের এই নির্দেশ এমন একটি সংস্থাকে ধ্বংস করার জন্য প্রস্তুত বলে মনে হচ্ছে যা কর্তৃত্ববাদী দেশগুলোতে নির্ভরযোগ্য সংবাদের একটি বিরল উৎস হিসেবে কাজ করে থাকে।

১৯৪২ সালে নাৎসি প্রচারণা মোকাবিলা করার জন্য প্রতিষ্ঠিত ভয়েস অব আমেরিকা এখন প্রতি সপ্তাহে ৩৬ কোটি লোকের কাছে সংবাদ পৌঁছায়। সংস্থাটিতে প্রায় সাড়ে ৩ হাজার কর্মী রয়েছে। কংগ্রেসে পেশ করা সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, সংস্থাটির জন্য ২০২৪ সালে ৮৮ কোটি ৬০ লাখ মার্কিন ডলার বরাদ্দ ছিল।

ভয়েস অব আমেরিকার সিউল ব্যুরো প্রধান উইলিয়াম গ্যালো রোববার বলেছেন, তাকে কোম্পানির সকল সিস্টেম এবং অ্যাকাউন্ট থেকে লকড আউট করা হয়েছে। তিনি বলেন, “আমি যা করতে চেয়েছি তা হলো- সোজাসাপ্টা ও সৎ থাকা এবং সত্য বলা, সে আমি যে সরকারের খবরই কভার করছি না কেন। যদি এটি কারও জন্য হুমকিও হয়, তাহলে তাই হোক।”

পৃথক প্রতিবেদনে বার্তাসংস্থা সিনহুয়া বলছে, ভয়েস অব আমেরিকা (ভিওএ), রেডিও ফ্রি এশিয়া, রেডিও ফ্রি ইউরোপ এবং অন্যান্য গণমাধ্যমের আউটলেটের শত শত কর্মীকে ছাটাই করা হচ্ছে। ইতোমধ্যে এ সংক্রান্ত একটি ইমেইলও করা হয়েছে এসব কর্মীদের। একই সঙ্গে তাদের প্রেস পাস এবং সরঞ্জাম জমা দিতে বলা হয়েছে।

গত শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক নির্বাহী আদেশে ইউএস এজেন্সি ফর গ্লোবাল মিডিয়াকে (ইউএসএজিএম) “অপ্রয়োজনীয়” ফেডারেল আমলাতন্ত্রের অংশ হিসেবে তালিকাভুক্ত করার পরই এসব পদক্ষেপ নেওয়া হয়। মূলত ভয়েস অব আমেরিকার মূল সংস্থা ইউএসএজিএম।

এদিকে স্থানীয় গণমাধ্যমটির প্রতিবেদনে আরও বলা হয়, রেডিও ফ্রি ইউরোপ ও রেডিও ফ্রি এশিয়াসহ বেসরকারিভাবে অন্তর্ভুক্ত আন্তর্জাতিক সম্প্রচারকদের সব চুক্তি বাতিল করেছে সংস্থাটি।

আমার বার্তা/জেএইচ

আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার জানাজা, গুরুত্বের সঙ্গে প্রকাশ

কোটি মানুষের ভালোবাসায় সিক্ত হয়ে চিরবিদায় নিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। গতকাল মঙ্গলবার ৮০

ভারতে চলন্ত ভ্যানে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২ ঘণ্টা পর রাস্তায় নিক্ষেপ

ভারতের উত্তরাঞ্চলীয় হরিয়ানা রাজ্যের ফরিদাবাদে চলন্ত ভ্যানে প্রায় দুই ঘণ্টা ধরে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন

ঢাকা থেকে ৪৩৪ কি.মি দূরের ভারতের জলপাইগুড়ির মানুষ কাঁদছেন খালেদার জন্য

তিনবারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুর শোকের ছায়া নেমে এসেছে বাংলাদেশ ছাড়িয়ে ভারতের জলপাইগুড়িতে। ঢাকা

জানুয়ারিতে স্বাক্ষরিত হবে ট্রাম্পের শান্তি পরিকল্পনা: জেলেনস্কি

জানুয়ারিতে স্বাক্ষরিত হবে ট্রাম্পের শান্তি পরিকল্পনা: জেলেনস্কিরাশিয়া-ইউক্রেন যুদ্ধাবসানে ২০টি পয়েন্ট সম্বলিত নতুন যে শান্তি পরিকল্পনা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান আর নেই

খালেদা জিয়ার জানাজায় তারেক রহমানকে সান্ত্বনা জানালেন প্রধান উপদেষ্টা

আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার জানাজা, গুরুত্বের সঙ্গে প্রকাশ

জানাজায় বিপুল জনসমাগম মৃতের জন্য যে সৌভাগ্য বয়ে আনে

রাষ্ট্রীয় শোকে রাজধানীতে আতশবাজি-সব ধরনের উৎসব নিষিদ্ধ: ডিএমপি

মাকে কবরে রেখে বিষণ্ন মনে বাসায় ফিরলেন তারেক রহমান

নতুন বছরে গণতান্ত্রিক অগ্রযাত্রা বেগবান হবে: আশা প্রধান উপদেষ্টার

ভারতে চলন্ত ভ্যানে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২ ঘণ্টা পর রাস্তায় নিক্ষেপ

পোস্টাল ভোট দিতে ১১ লাখ নিবন্ধন, ৫ জানুয়ারি পর্যন্ত সময় বাড়াল ইসি

খালেদা জিয়া স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক হয়ে ছিলেন: আনিসুল ইসলাম

মধুপুরে যানজট নিরসনে প্রশাসনের মতবিনিময় সভা

"পার্বত্য চট্টগ্রাম শান্তি" চুক্তির বিরুদ্ধে রাজপথে আপোষহীন ছিলেন বেগম খালেদা জিয়া

সম্পর্ক উন্নয়নে খালেদা জিয়ার অবদান স্মরণীয় হয়ে থাকবে: চীনা মুখপাত্র

ডাকাতির গরু বাঁচাতে ক্যাভার্ড ভ্যানে অক্সিজেন রাখতেন ডাকাত

কথা রাখলেন খালেদা জিয়া, দেশের মাটিতে স্বামীর পাশে চিরনিদ্রায়

কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে ছবি-ভিডিও বানাবেন যেভাবে

জানাজায় অংশ নিতে আসা বিদেশি অতিথিদের সঙ্গে উপদেষ্টাদের সাক্ষাৎ

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য দোয়া অনুষ্ঠিত

বেগম খালেদা জিয়ার জানাজায় ৫০ প্লাটুন আনসার ও টিডিপি মোতায়েন

খালেদা জিয়ার জানাজায় পদদলিত হয়ে একজনের মৃত্যু