ই-পেপার রবিবার, ১০ মে ২০২৬, ২৭ বৈশাখ ১৪৩৩

ট্রাম্পের হুমকি সামলাতে কানাডায় আগাম নির্বাচন ঘোষণা

আমার বার্তা অনলাইন
২৪ মার্চ ২০২৫, ১০:১৮

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকির মুখে কানাডার নতুন প্রধানমন্ত্রী মার্ক কার্নি পার্লামেন্ট ভেঙে দিয়ে ২৮ এপ্রিল আগাম নির্বাচনের ঘোষণা দিয়েছেন।

রোববার (২৩ মার্চ) এই ঘোষণার মাধ্যমে নির্বাচনি প্রচারণা শুরু হলো। কানাডার প্রধানমন্ত্রী হিসাবে কার্নির দায়িত্ব গ্রহণের মাত্র দুই সপ্তাহের মধ্যে এই ঘোষণা আসলো। যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনা বৃদ্ধির এই সময়ে তিনি জাস্টিন ট্রুডোর স্থলাভিষিক্ত হয়েছিলেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

ক্ষমতাসীন লিবারেল পার্টির নেতা কার্নি অটোয়ার গভর্নর জেনারেলের সঙ্গে বৈঠক করে পার্লামেন্ট ভেঙে দেওয়ার অনুরোধ করেন। জাতির উদ্দেশে দেওয়া ভাষণে বলেন, আমরা আমাদের জীবনের সবচেয়ে বড় সংকটের মুখোমুখি হয়েছি, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অযৌক্তিক বাণিজ্য নীতি এবং আমাদের সার্বভৌমত্বের প্রতি তার হুমকির কারণে। এই সংকট মোকাবিলার সর্বোত্তম পথ হলো আমাদের দেশ থেকেই আমাদের শক্তি তৈরি করা। এই (মার্কিন) শুল্কের ফলে যারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে তাদের সাহায্য করা। এটাই সঠিক কাজ। এটাই ন্যায্য কাজ। এটাই করতে হবে কানাডীয়দের করণীয়।

নির্বাচন আগামী ২০ অক্টোবরের মধ্যে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু বিশেষজ্ঞরা বলছেন, কার্নি আশা করছেন যে আগাম ভোট তার লিবারেল পার্টির জন্য সুবিধাজনক হবে। ২০১৫ সাল থেকে ক্ষমতায় থাকা লিবারেল পার্টি ট্রুডোর পদত্যাগের ঘোষণা এবং ট্রাম্পের বারবারের হুমকির পর থেকে ব্যাপক জনসমর্থন পেয়েছে। মার্কিন প্রেসিডেন্টের শুল্ক নীতি এবং কানাডাকে সংযুক্ত করার আহ্বান কানাডাবাসীর মধ্যে ক্ষোভ ও অনিশ্চয়তা সৃষ্টি করেছে। অনেক কানাডিয়ান লিবারেল সরকারের দৃঢ় ও ঐক্যবদ্ধ প্রতিক্রিয়াকে সমর্থন করছেন।

বাড়তি আবাসন খরচ ও জীবনযাত্রার ব্যয় সংকট মোকাবিলায় সমালোচনার মুখে থাকলেও সাম্প্রতিক জরিপ অনুযায়ী লিবারেল পার্টি এখন বিরোধী কনজারভেটিভ পার্টির সঙ্গে সমান তালে লড়ছে। জানুয়ারিতে কনজারভেটিভরা তাদের প্রতিদ্বন্দ্বীদের উপর দ্বিগুণ ব্যবধানে এগিয়ে ছিল এবং ফেডারেল নির্বাচনে সহজেই জয়লাভ করার আশা করছিল।

মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প কানাডাকে ‘৫১তম রাজ্য’ বানানোর ইচ্ছা প্রকাশ করেছেন, যা কানাডিয়ান জাতীয়তাবাদকে উসকে দিয়েছে। তিনি কানাডিয়ান পণ্যের ওপর উচ্চ শুল্ক আরোপ করেছেন, যা অর্থনীতিবিদদের মতে দেশটিকে মন্দার দিকে ঠেলে দিতে পারে। এই প্রেক্ষাপটে বেশ কয়েকজন বিশেষজ্ঞ আল জাজিরাকে বলেছেন, আসন্ন নির্বাচনের মূল প্রশ্ন হবে-কোন দলনেতা ট্রাম্পের সঙ্গে মোকাবিলা এবং কানাডা-মার্কিন সম্পর্ক পরিচালনায় সবচেয়ে সক্ষম।

ইপসোসের এক জরিপ অনুযায়ী, কার্নি ফেডারেল নেতাদের মধ্যে সর্বোচ্চ জনসমর্থন পেয়েছেন। কানাডাবাসীরা তাকে ট্রাম্পের শুল্ক নীতি এবং তার প্রভাব মোকাবিলায় সবচেয়ে সক্ষম নেতা হিসেবে দেখছেন। কার্নি ট্রুডোর নীতি অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছেন, যার মধ্যে বিশ্বের শীর্ষ বাণিজ্যিক অংশীদার যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেওয়াও রয়েছে।

অন্যদিকে, বিরোধী কনজারভেটিভ পার্টি এই বছরের শুরু থেকে হারানো অবস্থান ফিরে পেতে চাইছে। বিশেষজ্ঞরা বলছেন, কনজারভেটিভ নেতা পিয়েরে পোয়েলিভ্রে ট্রাম্পের বিরুদ্ধে দৃঢ় বার্তা দেওয়ার ক্ষেত্রে দোটানায় ছিলেন। পোয়েলিভ্রের আক্রমণাত্মক রাজনৈতিক কৌশল তাকে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে তুলনা করিয়েছে, যা নিয়ে প্রশ্ন উঠেছে যে কনজারভেটিভরা নির্বাচনে জিতলে এবং তিনি প্রধানমন্ত্রী হলে ট্রাম্পের সঙ্গে কীভাবে মোকাবিলা করবেন।

সিবিসি নিউজ পোল ট্র্যাকার অনুযায়ী, রোববার পর্যন্ত লিবারেল পার্টির সমর্থন ৩৭.৫ শতাংশ, যেখানে কনজারভেটিভদের সমর্থন ৩৭.১ শতাংশ। বামপন্থি নিউ ডেমোক্র্যাটিক পার্টি ১১.৬ শতাংশ এবং ব্লক ক্যুবেকোয়া ৬.৪ শতাংশ সমর্থন পেয়েছে।

কানাডার পার্লামেন্টারি ব্যবস্থায়, যে দল সবচেয়ে বেশি আসন পায়, সাধারণত তাদের সরকার গঠনের জন্য আমন্ত্রণ জানানো হয়। সেই দলের নেতাই প্রধানমন্ত্রী হন।

আমার বার্তা/জেএইচ

আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার জানাজা, গুরুত্বের সঙ্গে প্রকাশ

কোটি মানুষের ভালোবাসায় সিক্ত হয়ে চিরবিদায় নিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। গতকাল মঙ্গলবার ৮০

ভারতে চলন্ত ভ্যানে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২ ঘণ্টা পর রাস্তায় নিক্ষেপ

ভারতের উত্তরাঞ্চলীয় হরিয়ানা রাজ্যের ফরিদাবাদে চলন্ত ভ্যানে প্রায় দুই ঘণ্টা ধরে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন

ঢাকা থেকে ৪৩৪ কি.মি দূরের ভারতের জলপাইগুড়ির মানুষ কাঁদছেন খালেদার জন্য

তিনবারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুর শোকের ছায়া নেমে এসেছে বাংলাদেশ ছাড়িয়ে ভারতের জলপাইগুড়িতে। ঢাকা

জানুয়ারিতে স্বাক্ষরিত হবে ট্রাম্পের শান্তি পরিকল্পনা: জেলেনস্কি

জানুয়ারিতে স্বাক্ষরিত হবে ট্রাম্পের শান্তি পরিকল্পনা: জেলেনস্কিরাশিয়া-ইউক্রেন যুদ্ধাবসানে ২০টি পয়েন্ট সম্বলিত নতুন যে শান্তি পরিকল্পনা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান আর নেই

খালেদা জিয়ার জানাজায় তারেক রহমানকে সান্ত্বনা জানালেন প্রধান উপদেষ্টা

আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার জানাজা, গুরুত্বের সঙ্গে প্রকাশ

জানাজায় বিপুল জনসমাগম মৃতের জন্য যে সৌভাগ্য বয়ে আনে

রাষ্ট্রীয় শোকে রাজধানীতে আতশবাজি-সব ধরনের উৎসব নিষিদ্ধ: ডিএমপি

মাকে কবরে রেখে বিষণ্ন মনে বাসায় ফিরলেন তারেক রহমান

নতুন বছরে গণতান্ত্রিক অগ্রযাত্রা বেগবান হবে: আশা প্রধান উপদেষ্টার

ভারতে চলন্ত ভ্যানে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২ ঘণ্টা পর রাস্তায় নিক্ষেপ

পোস্টাল ভোট দিতে ১১ লাখ নিবন্ধন, ৫ জানুয়ারি পর্যন্ত সময় বাড়াল ইসি

খালেদা জিয়া স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক হয়ে ছিলেন: আনিসুল ইসলাম

মধুপুরে যানজট নিরসনে প্রশাসনের মতবিনিময় সভা

"পার্বত্য চট্টগ্রাম শান্তি" চুক্তির বিরুদ্ধে রাজপথে আপোষহীন ছিলেন বেগম খালেদা জিয়া

সম্পর্ক উন্নয়নে খালেদা জিয়ার অবদান স্মরণীয় হয়ে থাকবে: চীনা মুখপাত্র

ডাকাতির গরু বাঁচাতে ক্যাভার্ড ভ্যানে অক্সিজেন রাখতেন ডাকাত

কথা রাখলেন খালেদা জিয়া, দেশের মাটিতে স্বামীর পাশে চিরনিদ্রায়

কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে ছবি-ভিডিও বানাবেন যেভাবে

জানাজায় অংশ নিতে আসা বিদেশি অতিথিদের সঙ্গে উপদেষ্টাদের সাক্ষাৎ

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য দোয়া অনুষ্ঠিত

বেগম খালেদা জিয়ার জানাজায় ৫০ প্লাটুন আনসার ও টিডিপি মোতায়েন

খালেদা জিয়ার জানাজায় পদদলিত হয়ে একজনের মৃত্যু