ই-পেপার মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩

ভারতে যাত্রীবাহী বিমান বিধ্বস্ত, বহু হতাহতের শঙ্কা-সব রাস্তা বন্ধ

আমার বার্তা অনলাইন:
১২ জুন ২০২৫, ১৪:৫০
আপডেট  : ১২ জুন ২০২৫, ১৫:২৩

ভারতের পশ্চিম উপকূলীয় রাজ্য গুজরাটের আহমেদাবাদে যাত্রীবাহী একটি বিমান বিধ্বস্তের ঘটনা ঘটেছে। দেশটির বেসরকারি বিমান সংস্থা এয়ার ইন্ডিয়ার ওই বিমানে অন্তত ২৪২ যাত্রী ছিলেন। এই ঘটনায় বিমানের বহু যাত্রীর প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে বলে দেশটির কর্মকর্তারা জানিয়েছেন।

বিমানটির গন্তব্য নিয়ে ভিন্ন ধরনের তথ্য পাওয়া গেছে। ভারতের বেসামরিক বিমান চলাচল বিষয়ক একটি সূত্র রয়টার্সকে বলেছে, এয়ার ইন্ডিয়ার বিধ্বস্ত বিমানটি বার্মিংহামে যাওয়ার পথে আহমেদাবাদের আবাসিক এলাকায় বিধ্বস্ত হয়েছে।

অন্যদিকে, দেশটির সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদেনে বলা হয়েছে, আহমেদাবাদ বিমানবন্দর থেকে ২৪২ আরোহীকে নিয়ে এয়ার ইন্ডিয়ার ওই বিমান যুক্তরাজ্যের রাজধানী লন্ডনের উদ্দেশে যাত্রা শুরু করেছিল। স্থানীয় সময় দুপুর ১টা থেকে ২টার মধ্যে বিমানটি উড্ডয়নের পরপরই আহমেদাবাদের কাছে বিধ্বস্ত হয়েছে।

তবে বিমান বিধ্বস্তের এই ঘটনায় ঠিক কতজন যাত্রীর প্রাণহানি ঘটেছে, সেই বিষয়ে সুনির্দিষ্ট করে কোনও তথ্য জানা যায়নি।

দেশটির টেলিভিশন চ্যানেলের প্রতিবেদনে বলা হয়েছে, উড্ডয়নের পরপরই বিমানটি দুর্ঘটনার কবলে পড়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, বিমানটির ধ্বংসাবশেষে আগুন ধরে গেছে এবং ঘন কালো ধোঁয়া আকাশে উড়ছে। বিমানবন্দরের কাছাকাছি আবাসিক এলাকায় বিমানটি বিধ্বস্ত হয়েছে।

ভিডিওতে বিমানবন্দরে সারি সারি অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে থাকতে দেখা যায়। এ সময় আহতদের উদ্ধার করে স্ট্রেচারে করে অ্যাম্বুলেন্সে নেওয়া হয়। স্থানীয় একজন কর্মকর্তা বলেছেন, কয়েকজন যাত্রীকে গুরুতর আহত অবস্থায় উদ্ধারের পর স্থানীয় বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।

আমার বার্তা/এমই

ইরানের ইউরেনিয়াম পুনরুদ্ধারে দীর্ঘ ও কঠিন প্রক্রিয়া প্রয়োজন হবে: ট্রাম্প

ইরানের ইউরেনিয়াম পুনরুদ্ধারে একটি দীর্ঘ ও কঠিন প্রক্রিয়া যুক্তরাষ্ট্রকে অনুসরণ করতে হবে বলে মনে করেন

ট্রাম্প আলোচনার টেবিলকে আত্মসমর্পনের টেবিলে পরিণত করতে চান

আলোচনার ছলে ইরানকে আত্মসমর্পণে বাধ্য করতে চাইছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানে ক্ষমতাসীন ইসলামি প্রজাতন্ত্রী

চুক্তি না হলে বুধবার থেকেই ফের ইরানে অভিযান: ট্রাম্পের হুঁশিয়ারি

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের বর্তমানে যে যুদ্ধবিরতি চলছে, শান্তিচুক্তি স্বাক্ষরিত না হলে তার মেয়াদ বৃদ্ধির সম্ভাবনা

মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতির পক্ষে অবস্থান জানালেন চীনা প্রেসিডেন্ট ও সৌদি যুবরাজ

মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও সৌদি যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানের
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পার্শ্ববর্তী দেশগুলোকে নিয়ে আঞ্চলিকভাবে আগামী নববর্ষ উদযাপনের চিন্তা

বৈষম্যহীন ও সমৃদ্ধশালী রাষ্ট্র গঠনই তারেক রহমানের লক্ষ্য: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

আসন্ন ঈদে নতুন বাসভাড়া কার্যকর হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

সিইও পদ ছাড়ছেন টিম কুক, অ্যাপলের দায়িত্ব নিচ্ছেন জন টার্নাস

চলতি মৌসুমে আমের ফলন ২৭ লাখ মেট্রিক টন ছাড়াতে পারে

ক্যানসার হাসপাতালের উপ-পরিচালককে ছুরিকাঘাত, প্রধান আসামিসহ গ্রেপ্তার ৫

মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

চোখের দৃষ্টি ভালো রাখতে যে ৫ খাবার খাবেন

টেকনাফের শীলখালীতে ৩ মরদেহ উদ্ধার, অপহরণের পর হত্যা

জিলকদ মাসের গুরুত্বপূর্ণ দিবস ও ঘটনাসমূহ

ইরানের ইউরেনিয়াম পুনরুদ্ধারে দীর্ঘ ও কঠিন প্রক্রিয়া প্রয়োজন হবে: ট্রাম্প

এফএসআরইউ বন্ধে গ্যাস সরবরাহে ধস, ঢাকাসহ তিতাস এলাকায় স্বল্পচাপ

সেনেগালে বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণের তথ্য শেয়ার করলেন প্রতিমন্ত্রী

রোহিঙ্গাদের প্রত্যাবাসনে জাপানের সহযোগিতা চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সংরক্ষিত আসনে স্বতন্ত্র জোটের মনোনয়ন পেলেন সাবেক ছাত্রদল নেত্রী জুঁই

এসএসসি পরীক্ষা শুরু আজ, পরীক্ষার্থী সাড়ে ১৮ লাখের বেশি

ফের বদলাচ্ছে পুলিশের পোশাক, রঙ নির্ধারণ করে মন্ত্রণালয়ে চিঠি

ট্রাম্প আলোচনার টেবিলকে আত্মসমর্পনের টেবিলে পরিণত করতে চান

চুক্তি না হলে বুধবার থেকেই ফের ইরানে অভিযান: ট্রাম্পের হুঁশিয়ারি

সাতসকালে ভূমিকম্পে কেঁপে উঠল রাজধানীসহ দেশের বিভিন্ন স্থান