ই-পেপার মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩৩

সিংগাপুরে ওয়ার্ল্ড কংগ্রেস অব এন্ডোস্কপিক সার্জারি অনুষ্ঠিত

ফ্যাকাল্টি হিসেবে যোগ দিলেন ডা. মাশফিক
আমার বার্তা অনলাইন:
১৩ নভেম্বর ২০২৫, ১৫:৫৮

সম্প্রতি সিংগাপুরে ২১তম ওয়ার্ল্ড কংগ্রেস অব এন্ডোস্কপিক সার্জারিতে (ডব্লিউসিইএস-২০২৫) অনুষ্ঠিত হয়েছে।

উক্ত কর্মশালায় ইন্টারনাশনাল ফ্যাকাল্টি ও স্পিকার হিসেবে অংশ নিয়েছেন বাংলাদেশের খ্যাতনামা ল্যাপারোস্কপিক ও ইন্টারভেনশন এন্ডোস্কপিক সার্জন ডা. মাশফিক আহমেদ ভূঁঞা। গত ৪ থেকে ৮ নভেম্বর পর্যন্ত সিঙ্গাপুরের সানটেকে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। একই সঙ্গে সেখানে এশিয়ার এন্ডোস্কপিক এবং ল্যাপারোস্কপিক সার্জনদের (ইএলএসএ) ১৭তম এশিয়া-প্যাসিফিক কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে।

মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক সম্মেলনে ডা. মাশফিক আহমেদ ভূঁঞা দুটি সেশনে অংশ নেন। এর মধ্যে ‘সিম্পোজিয়াম সিক্সএ- চ্যালেঞ্জ অ্যান্ড ফিউচার ইন থেরাপিউটি এন্ডোসকপি’ শীর্ষক সিম্পোজিয়ামে সম্মানজনক চেয়ারপারসন হিসেবে অংশ নেন।

এ ছাড়া ‘ভিডিও সেশন টুবি- থেরাপিউটি এন্ডোসকপি: এ জার্নি বাই এন্ডোস্কপি’ শীর্ষক সেশনে তিনি স্পিকার হিসেবে নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরেন।

সম্মেলনে মার্কিন যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, জাপান, ইতালি, জার্মানি, কানাডা, পেরু, দক্ষিণ কোরিয়া, ইন্দোনেশিয়া, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতারসহ বিশ্বের বিভিন্ন দেশের এন্ডোস্কপিক সার্জনরা অংশ নেন।

ডা. মাশফিক আহমেদ ভূঁঞা ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালের সার্জারি বিভাগে সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত আছেন। এ ছাড়াও দেশের খ্যাতনাম এ ল্যাপারোস্কপিক অ্যান্ড ইন্টারভেনশন এন্ডোস্কোপিক সার্জন এই মেডিকেল কলেজ থেকেই তার এমবিবিএস ডিগ্রি অর্জন করেছেন। তিনি ৩৩তম বিসিএসের একজন ক্যাডার। ডা. মাশফিক বাংলাদেশ কলেজ অব্ ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনস (বিসিপিএস) থেকে এফসিপিপিএস ডিগ্রি অর্জন করেছেন।

এ ছাড়াও ডা. মাশফিক আহমেদ ভূঁঞা বিশ্বের প্রথম আন্তর্জাতিক ব্যথামুক্ত কোলনস্কপি বইয়ের লেখক ও প্রশিক্ষক। তিনি গ্যাস্ট্রোএন্টারোলজি ও এন্ডোস্কপি সংক্রান্ত বিভিন্ন আন্তর্জাতিক ও জাতীয় সংগঠনের সদস্য।

আমার বার্তা/এমই

হরমুজ ইস্যুতে ট্রাম্পের আহ্বান প্রত্যাখ্যান ব্রিটেন-জার্মানি-গ্রিসের

যুক্তরাজ্য কোনোভাবেই মধ্যপ্রাচ্যের বৃহত্তর যুদ্ধে জড়িয়ে পড়বে না বলে সাফ জানিয়ে দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার

যুদ্ধে পাশে থাকায় পাকিস্তানের প্রতি কৃতজ্ঞতা জানালেন আরাঘচি

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের চলমান হামলার মুখে সংহতি ও সমর্থন জানানোয় পাকিস্তানের সরকার ও জনগণের প্রতি বিশেষ কৃতজ্ঞতা

হরমুজ প্রণালিতে কেন ভারতীয় ট্যাংকারকে ছাড় দিলো ইরান, জানালেন জয়শঙ্কর

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে যুদ্ধ শুরুর পর থেকে তেলবাহী বাণিজ্যিক জাহাজগুলোর জন্য ব্যাপকমাত্রায় ঝুঁকিপূর্ণ হয়ে

ইরানে কঠোর হামলা অব্যাহত রাখতে ট্রাম্পকে আহ্বান সৌদি আরবের

ইরানে গত ২৮ ফেব্রুয়ারি থেকে আকস্মিক হামলা শুরু করে ইসরায়েল-যুক্তরাষ্ট্র। দেশ দুইটির যৌথ হামলা সোমবার
  • সর্বশেষ
  • জনপ্রিয়

খালেদা জিয়া ছিলেন জাতীয় ঐক্যের প্রতিক : নাজিমুদ্দিন আলম

ঢাকায় ক্রিমিয়া-রাশিয়া পুনর্মিলনের ১১তম বার্ষিকী পালন

শহীদ মিনারে কন্টেন্ট ক্রিয়েটর রাকিব হত্যা: নেপথ্যে নারী ও মাদক দ্বন্দ্ব

একাডেমিক পারফরম্যান্স দেখেই নতুন উপাচার্য নিয়োগ: শিক্ষামন্ত্রী

স্কোরবোর্ডের দাম ৫ কোটি টাকা হতে পারে না: ক্রীড়া প্রতিমন্ত্রী

নগর সেবা ও ক্ষুদ্র ব্যবসা এক প্ল্যাটফর্মে, ডিএসসিসিতে প্রস্তাব ‘প্রতিবেশী প্ল্যাটফর্ম’

হরমুজ ইস্যুতে ট্রাম্পের আহ্বান প্রত্যাখ্যান ব্রিটেন-জার্মানি-গ্রিসের

যুদ্ধে পাশে থাকায় পাকিস্তানের প্রতি কৃতজ্ঞতা জানালেন আরাঘচি

স্বস্তির ঈদযাত্রা নিশ্চিতে সব প্রস্তুতি নেওয়া হয়েছে: লঞ্চ টার্মিনাল পরিদর্শনে মন্ত্রী

চসিক মেয়রের সঙ্গে সাক্ষাৎ করলেন ভারতীয় ডেপুটি হাইকমিশনার

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য অধ্যাপক রইস উদ্দিন

খাল পুনঃখননে দ্বিগুণ-তিনগুণ ফসল উৎপাদন হবে: প্রবাসীকল্যাণ মন্ত্রী

নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছে সরকার: কৃষিমন্ত্রী

জাবি শিক্ষার্থী হত্যা মামলায় স্বামী ফাহিমকে ৫ দিনের রিমান্ডে চায় পুলিশ

ঢাকা-১৭ আসনে তারেক রহমানের প্রতিনিধি হলেন আবদুর রহমান সানী

উচ্চশিক্ষা ব্যবস্থায় বড় রদবদল: কয়েক বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি ঘোষণা

জাবি শিক্ষার্থী খাদিজা হত্যার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি টিআইবির

প্রধানমন্ত্রীর খাল খনন কর্মসূচিকে সাধুবাদ জানাই: জামায়াত আমির

ইউজিসির নতুন চেয়ারম্যান ঢাবির উপ-উপাচার্য অধ্যাপক ড. মামুন আহমেদ

লটারি বাতিল, স্কুলে ভর্তি করা হবে পরীক্ষার ভিত্তিতে: শিক্ষামন্ত্রী