ই-পেপার শনিবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩৩

অ্যানথ্রপিকের সঙ্গে কাজ বন্ধের নির্দেশ ডোনাল্ড ট্রাম্পের

আমার বার্তা অনলাইন
২৮ ফেব্রুয়ারি ২০২৬, ১১:১৩

যুক্তরাষ্ট্র সরকারের বিভিন্ন সংস্থাকে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রতিষ্ঠান অ্যানথ্রপিকের সঙ্গে কাজ বন্ধের নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে পেন্টাগন জানিয়েছে, প্রতিষ্ঠানটিকে ‘সাপ্লাই চেইন রিক্স’ হিসেবে চিহ্নিত করা হবে। প্রযুক্তি খাতে এটি এক নজিরবিহীন পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

শুক্রবার দেওয়া নির্দেশনায় ট্রাম্প বলেন, প্রতিরক্ষা দপ্তরসহ সংশ্লিষ্ট সংস্থাগুলোকে ছয় মাসের মধ্যে অ্যানথ্রপিকের প্রযুক্তি ব্যবহার বন্ধ করতে হবে। রূপান্তর প্রক্রিয়ায় প্রতিষ্ঠানটি সহযোগিতা না করলে প্রেসিডেন্টের পূর্ণ ক্ষমতা প্রয়োগ করা হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। তার ভাষায়, প্রয়োজনে বেসামরিক ও ফৌজদারি ব্যবস্থা নেওয়া হবে।

পেন্টাগনের এই সিদ্ধান্তকে কৃত্রিম বুদ্ধিমত্তা খাতে বড় ধাক্কা হিসেবে দেখছেন বিশ্লেষকেরা। অ্যানথ্রপিক এত দিন জাতীয় নিরাপত্তা–সংশ্লিষ্ট উন্নত এআই সক্ষমতায় যুক্তরাষ্ট্রকে এগিয়ে রাখতে ভূমিকা রাখছিল। প্রতিষ্ঠানটির বিনিয়োগকারীদের মধ্যে রয়েছে গুগল ও অ্যামাজন।

অ্যানথ্রপিক এক বিবৃতিতে জানিয়েছে, প্রতিরক্ষা দপ্তরের ঝুঁকি ঘোষণাকে তারা আদালতে চ্যালেঞ্জ করবে। প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী দারিও আমোদেই সম্প্রতি প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের সঙ্গে বৈঠকে অস্ত্র ব্যবস্থায় এআই ব্যবহারে সীমা আরোপ এবং গণনজরদারির বিষয়ে সতর্ক অবস্থানের কথা জানান। তবে পেন্টাগনের অবস্থান ছিল, দেশের প্রতিরক্ষা কীভাবে পরিচালিত হবে তা নির্ধারণ করবে আইন, কোনো বেসরকারি প্রতিষ্ঠান নয়।

বিশেষজ্ঞদের মতে, সরবরাহ শৃঙ্খল ঝুঁকি ঘোষণার ফলে হাজারো ঠিকাদার অ্যানথ্রপিকের এআই ব্যবহার থেকে বিরত থাকতে বাধ্য হতে পারেন। এতে সরকারের সঙ্গে প্রতিষ্ঠানটির ব্যবসা কার্যত বন্ধ হয়ে যেতে পারে। এমনকি বেসরকারি খাতেও এর প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে। একজন সরকারি চুক্তি বিশেষজ্ঞ একে ‘চুক্তিভিত্তিক পারমাণবিক আঘাতের’ সঙ্গে তুলনা করেছেন।

এর আগে চীনা প্রযুক্তি প্রতিষ্ঠান হুয়াওয়েকে পেন্টাগনের সাপ্লাই চেইন থেকে বাদ দিতে একই ধরনের পদক্ষেপ নিয়েছিল যুক্তরাষ্ট্র।

এই ঘটনার পরেই ওপেনএআই জানায়, তারা প্রতিরক্ষা দপ্তরের গোপন নেটওয়ার্কে এআই প্রযুক্তি সরবরাহে চুক্তি করেছে। ওপেনএআইয়ের প্রধান নির্বাহী স্যাম অল্টম্যান সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, অস্ত্র ব্যবস্থায় মানবিক দায়বদ্ধতা ও গণনজরদারি না করার নীতিকে চুক্তিতে অন্তর্ভুক্ত করা হয়েছে।

তবে ওপেনএআই ও পেন্টাগনের চুক্তির শর্ত অ্যানথ্রপিক যে সীমারেখা প্রস্তাব করেছিল তার সঙ্গে কতটা ভিন্ন, তা স্পষ্ট নয়।

অ্যানথ্রপিক শিগগিরই শেয়ারবাজারে প্রাথমিক শেয়ার ছাড়ার পরিকল্পনা করছিল বলে জানা গেছে। তবে বর্তমান পরিস্থিতিতে সেই পরিকল্পনা অনিশ্চয়তার মুখে পড়তে পারে।

ইরানের রাজধানী তেহরানে ক্ষেপণাস্ত্র হামলা করেছে ইসরায়েল

ইরানের রাজধানী তেহরানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল। ইসরায়েল এবং ইরানের একাধিক সূত্রের বরাত দিয়ে এক

নাগরিকদের অবিলম্বে ইরান ছাড়ার নির্দেশ দিয়েছে ১৫টিরও বেশি দেশ

পরমাণু প্রকল্প নিয়ে তেহরান এবং ওয়াশিংটনের মধ্যে উত্তেজনা বাড়তে থাকায় নাগরিকদের ইরান ছাড়ার নির্দেশ দিয়েছে

পাকিস্তানের সামরিক ক্যাম্পে আফগানিস্তানের মুহুর্মুহু হামলা

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া অঞ্চলে মিরানশাহ এবং স্পিনওয়ামে পাকিস্তানি সামরিক ক্যাম্পে ড্রোন হামলা চালিয়েছে আফগানিস্তানের তালেবান

পাকিস্তান-আফগানিস্তান সংঘাতে হস্তক্ষেপ করবে না যুক্তরাষ্ট্র : ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, পাকিস্তান এবং আফগানিস্তানের মধ্যে উত্তেজনা নিরসনে হস্তক্ষেপ করবে না তার
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাংবিধানিকভাবে জারি করা প্রত্যেকটি অধ্যাদেশই সংসদে বিল আকারে পেশ করা হবে

লাইটার জাহাজে পণ্য আটকে রাখলে আইনি ব্যবস্থা: নৌপরিবহনমন্ত্রী

ইরানের রাজধানী তেহরানে ক্ষেপণাস্ত্র হামলা করেছে ইসরায়েল

ঈদে ভাড়া বাড়ালে কঠোর ব্যবস্থা: সড়কমন্ত্রী শেখ রবিউল

১০০ নম্বরের পরীক্ষায় বাছাই হবে প্রতিষ্ঠান প্রধান, পড়েছে ৮০ হাজার আবেদন

ফ্যামিলি কার্ড নিয়ে অপপ্রচার রুখতে কঠোর বার্তা মন্ত্রীর

বাঁচা-মরার ম্যাচে পাকিস্তানের একাদশ সাজিয়ে দিলেন আমির-ডু প্লেসিরা

নাগরিকদের অবিলম্বে ইরান ছাড়ার নির্দেশ দিয়েছে ১৫টিরও বেশি দেশ

গুরুত্বপূর্ণ কমিটি থেকে বাদ দেওয়া হলো আর্থিক প্রতিষ্ঠান সচিবকে

শাহজালালে লাগেজ তল্লাশিতে মিলল পৌনে ৪ কোটি টাকার বৈদেশিক মুদ্রা

মসজিদুল আকসায় ১ লাখ ফিলিস্তিনির জুমা আদায়

মাসদেড়েক মাঠের বাইরে, পাকিস্তান সিরিজে ফিরবেন তানজিম সাকিব?

পাকিস্তানের সামরিক ক্যাম্পে আফগানিস্তানের মুহুর্মুহু হামলা

পাক-আফগান যুদ্ধে প্রকাশ্যে অবস্থান নেবে না বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী

অ্যানথ্রপিকের সঙ্গে কাজ বন্ধের নির্দেশ ডোনাল্ড ট্রাম্পের

ঢাবিতে ইফতার আয়োজনের জেরে ছাত্রদল নেতা হামিমকে শোকজ

পাকিস্তান-আফগানিস্তান সংঘাতে হস্তক্ষেপ করবে না যুক্তরাষ্ট্র : ট্রাম্প

পাবনায় দাদিকে হত্যা করে নাতনিকে ধর্ষণ, ২ জনের মরদেহ উদ্ধার

পাক-আফগান সংঘাতের প্রতিক্রিয়া জানালেন জাতিসংঘ মহাসচিব

পদ্মা-মেঘনায় ২ মাস ইলিশসহ সব ধরনের মাছ ধরা নিষেধ