ই-পেপার শনিবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩৩

পদ্মা-মেঘনায় ২ মাস ইলিশসহ সব ধরনের মাছ ধরা নিষেধ

আমার বার্তা অনলাইন
২৮ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৪৩

ইলিশের উৎপাদন বৃদ্ধি ও জাটকা সংরক্ষণের লক্ষ্যে দুই মাসের জন্য চাঁদপুরের পদ্মা-মেঘনা নদীতে ইলিশসহ সবধরনের মাছ ধরায় নিষেধাজ্ঞা শুরু হচ্ছে। শনিবার (২৮ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১২টার পর থেকে এই নিষেধাজ্ঞা শুরু হবে।

এ সময় মাছ আহরণ, ক্রয়-বিক্রয়, পরিবহণ ও মজুদ নিষিদ্ধ করেছে সরকার। আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট প্রশাসন।

জেলা মৎস্য বিভাগ জানিয়েছে, জাটকা সংরক্ষণের জন্য জেলার মতলব উত্তর উপজেলার ষাটনল থেকে হাইমচর উপজেলার চরভৈরবী পর্যন্ত প্রায় ৭০ কিলোমিটার নদী অভয়াশ্রম এলাকা ঘোষণা করা হয়েছে। এসব এলাকার প্রায় ৪৭ হাজার নিবন্ধিত জেলে নদীতে মাছ আহরণ থেকে বিরত থাকবে। আর বেকার হয়ে পড়া এসব জেলের মধ্যে ৩৯ হাজার ৪০০ জেলেকে দেওয়া হচ্ছে ভিজিএফের চাল। তারা ফেব্রুয়ারি থেকে মে পর্যন্ত ৪ মাস ৪০ কেজি করে ১২০ কেজি চাল পাবেন।

সরেজমিনে সদর উপজেলার লক্ষ্মীপুর মডেল ইউনিয়নের বহরিয়া মেঘনা উপকূলীয় জেলে পল্লী এলাকায় বেশ কয়েকজন জেলের সঙ্গে কথা হয়। তাদের মধ্যে জেলে জাহাঙ্গীর হোসেন শেখ বলেন, নিষেধাজ্ঞার সময় তারা জাল ও নৌকা ডাঙায় উঠিয়ে রাখেন। কিন্তু তাদের যে খাদ্য সহায়তা দেওয়া হয় এতে তাদের সংসার চলে না।

একই এলাকার জেলে আলী আক্কাছ মাঝি বলেন, মাছ আহরণ করে আমাদের জীবিকা নির্বাহ হয়। অবসর সময়ে বরাদ্দকৃত খাদ্য সহায়তার পাশাপাশি আর্থিক সহায়তা প্রয়োজন। কারণ শুধু চালে সংসার চলে না। সন্তানদের পড়ালেখা ও ঋণের কিস্তি নিয়ে আমাদের বিপাকে পড়তে হয়।

চাঁদপুর সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মির্জা ওমর ফারুক বলেন, জাটকা সংরক্ষণে পদ্মা-মেঘনার অভয়াশ্রম এলাকায় সরকারি নির্দেশনা বাস্তবায়ন করবে জেলা ও উপজেলা টাস্কফোর্স। আইন অমান্য করে জাটকা ধরা হলে তাদের বিরুদ্ধে অভিযান ও ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হবে।

নৌ পুলিশের চাঁদপুর অঞ্চলের পুলিশ সুপার সৈয়দ মোশফিকুর রহমান বলেন, ১ মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত দুই মাস জাটকা ধরা বন্ধে নৌ পুলিশ সক্রিয় থাকবে। নৌ সীমানার মধ্যে যদি কোনো জেলে আইন অমান্য করে নদীতে নেমে জাটকা নিধন করে তাদের বিরুদ্ধে মৎস্য আইনে ব্যবস্থা নেওয়া হবে।

জেলা প্রশাসক ও জেলা টাস্কফোর্স কমিটির সভাপতি মো. নাজমুল ইসলাম সরকার বলেন, ইলিশের স্থায়িত্বশীল উৎপাদন নিশ্চিত করার লক্ষ্যে প্রতিবছর বিভিন্ন কার্যক্রম গ্রহণ করা হয়, যার মধ্যে জাটকা সংরক্ষণ অন্যতম। জাতীয় স্বার্থে অংশীজনদের আরও তৎপর হতে হবে। তিনি জেলেদের জাটকা ধরা থেকে বিরত থাকার অনুরোধ জানান।

গুরুত্বপূর্ণ কমিটি থেকে বাদ দেওয়া হলো আর্থিক প্রতিষ্ঠান সচিবকে

প্রথা ভেঙ্গে এবারই প্রথম আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিবকে সরকারের গুরুত্বপূর্ণ কমিটি, অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিপরিষদ কমিটির

পাক-আফগান যুদ্ধে প্রকাশ্যে অবস্থান নেবে না বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী

পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে চলমান যুদ্ধ পরিস্থিতিকে অত্যন্ত দুঃখজনক হিসেবে অভিহিত করে এই বিষয়ে বাংলাদেশ

অন্তর্বর্তী সরকারের বড় সিদ্ধান্ত হত কেবিনেটের বাইরে: সাখাওয়াত

সদ্য সমাপ্ত অন্তর্বর্তী সরকারের গুরুত্বপূর্ণ নীতি-নির্ধারণী ও ‘বড় সিদ্ধান্তগুলো’ উপদেষ্টা পরিষদের সভায় নয়, বরং পরিষদের

তারেক রহমানকে অভিনন্দন জানালেন আলজেরিয়ার প্রেসিডেন্ট

বাংলাদেশের নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন আলজেরিয়ার প্রেসিডেন্ট আবদেলমাদজিদ তেবোউন। প্রেসিডেন্ট তার শুভেচ্ছা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাঁচা-মরার ম্যাচে পাকিস্তানের একাদশ সাজিয়ে দিলেন আমির-ডু প্লেসিরা

নাগরিকদের অবিলম্বে ইরান ছাড়ার নির্দেশ দিয়েছে ১৫টিরও বেশি দেশ

গুরুত্বপূর্ণ কমিটি থেকে বাদ দেওয়া হলো আর্থিক প্রতিষ্ঠান সচিবকে

শাহজালালে লাগেজ তল্লাশিতে মিলল পৌনে ৪ কোটি টাকার বৈদেশিক মুদ্রা

মসজিদুল আকসায় ১ লাখ ফিলিস্তিনির জুমা আদায়

মাসদেড়েক মাঠের বাইরে, পাকিস্তান সিরিজে ফিরবেন তানজিম সাকিব?

পাকিস্তানের সামরিক ক্যাম্পে আফগানিস্তানের মুহুর্মুহু হামলা

পাক-আফগান যুদ্ধে প্রকাশ্যে অবস্থান নেবে না বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী

অ্যানথ্রপিকের সঙ্গে কাজ বন্ধের নির্দেশ ডোনাল্ড ট্রাম্পের

ঢাবিতে ইফতার আয়োজনের জেরে ছাত্রদল নেতা হামিমকে শোকজ

পাকিস্তান-আফগানিস্তান সংঘাতে হস্তক্ষেপ করবে না যুক্তরাষ্ট্র : ট্রাম্প

পাবনায় দাদিকে হত্যা করে নাতনিকে ধর্ষণ, ২ জনের মরদেহ উদ্ধার

পাক-আফগান সংঘাতের প্রতিক্রিয়া জানালেন জাতিসংঘ মহাসচিব

পদ্মা-মেঘনায় ২ মাস ইলিশসহ সব ধরনের মাছ ধরা নিষেধ

অন্তর্বর্তী সরকারের বড় সিদ্ধান্ত হত কেবিনেটের বাইরে: সাখাওয়াত

বলিভিয়ায় টাকা ভর্তি উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে ১৫ জন নিহত

পাকিস্তানের বিরুদ্ধে ফের পাল্টা হামলা চালাচ্ছে আফগানিস্তান

২৮ ফেব্রুয়ারি ঘটে যাওয়া নানান ঘটনা

কদমতলীতে আহত-শহীদ পরিবারের সম্মানে ইফতার

তারেক রহমানকে অভিনন্দন জানালেন আলজেরিয়ার প্রেসিডেন্ট