ই-পেপার সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

এক লাফে ১০৭ ডলার ছাড়াল তেলের দাম

আমার বার্তা অনলাইন:
১৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫০

মধ্যপ্রাচ্যে সংঘাত আরও ছড়িয়ে পড়ার আশঙ্কায় বিশ্ববাজারে তেলের দাম হঠাৎ বেড়ে গেছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১০৭ ডলারের ওপরে উঠেছে।

সৌদি আরবে নতুন করে হুথি হামলা এবং হরমুজ প্রণালিতে জাহাজে হামলার খবরের পাশাপাশি সৌদির একটি গুরুত্বপূর্ণ তেল পাইপলাইন বন্ধ হয়ে যাওয়ায় বিশ্ববাজারে সরবরাহ নিয়ে উদ্বেগ বেড়েছে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, ব্রেন্ট ক্রুডের দাম ২ দশমিক ৭৭ শতাংশ বা ২ দশমিক ৯০ ডলার বেড়ে ব্যারেলপ্রতি ১০৭ দশমিক ৫১ ডলারে উঠেছে।

একই সময় যুক্তরাষ্ট্রের বেঞ্চমার্ক ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম ২ দশমিক ২৭ শতাংশ বা ২ দশমিক ২৭ ডলার বেড়ে ১০২ দশমিক ৩২ ডলারে দাঁড়িয়েছে। বাজার খোলার সময় তেলের দাম ৩ শতাংশেরও বেশি বেড়েছিল।

গত এক সপ্তাহে তেলের বাজারে বড় ধরনের অস্থিরতা দেখা দিয়েছে। চলমান সংঘাতের মধ্যে বিশ্ববাজারে জ্বালানি সরবরাহ আরও ব্যাহত হওয়ার আশঙ্কায় ব্রেন্টের দাম এক সপ্তাহে প্রায় ৮ শতাংশ বেড়েছে।

এর ফলে জুলাইয়ের পর প্রথমবারের মতো দুই প্রধান ধরনের অপরিশোধিত তেলের দামই ব্যারেলপ্রতি ১০০ ডলারের ওপরে উঠে গেছে।

এর মধ্যে সৌদি আরব তাদের গুরুত্বপূর্ণ ইস্ট-ওয়েস্ট তেল পাইপলাইন সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে। ড্রোন হামলার পর সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে পাইপলাইনটি বন্ধ করা হয়। ইরাক ও সৌদি আরব জানায়, হামলাটি ইরাক থেকে চালানো হয়েছিল। ইরাকে ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোর তৎপরতা রয়েছে।

প্রায় ১ হাজার ২০০ কিলোমিটার দীর্ঘ এই পাইপলাইনটি আরব উপদ্বীপের মধ্য দিয়ে সৌদি আরবের তেল লোহিত সাগরের দিকে নেওয়ার গুরুত্বপূর্ণ পথ। হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল বাধাগ্রস্ত হওয়ায় গত ছয় মাস ধরে বৈশ্বিক বাজারে সৌদি তেল সরবরাহের জন্য পাইপলাইনটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছিল।

জাহাজ চলাচল পর্যবেক্ষণকারী সংস্থা ও বিশ্লেষকদের তথ্য অনুযায়ী, সাম্প্রতিক মাসগুলোতে পাইপলাইন দিয়ে প্রতিদিন ৪০ লাখ থেকে ৫০ লাখ ব্যারেল তেল পরিবহন করা হচ্ছিল, যা বিশ্বের মোট তেল সরবরাহের প্রায় ৪ থেকে ৫ শতাংশ।

এনপিটি ছাড়তে পারে ইরান, বদলাবে পারমাণবিক নীতি?

ইরানের পার্লামেন্টের মুখপাত্র আব্বাস গৌদারজি বলেছেন, পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তি (এনপিটি) থেকে চাইলেই বেরিয়ে

এআই প্রতিযোগিতায় চীনের কাছে পিছিয়ে পড়তে চান না ট্রাম্প

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের দ্রুত উন্নয়ন নিয়ে নিরাপত্তা ও নিয়ন্ত্রণের দাবি উঠলেও বিষয়টিকে খুব বেশি গুরুত্ব

মার্কিন ঘাঁটিতে বিধ্বংসী হামলা চালাতে ইরানকে সহায়তা করেছিল চীন

জর্ডানে একটি মার্কিন সামরিক ঘাঁটিতে প্রাণঘাতী হামলার আগে ইরানকে সহায়তা করেছিল চীন। যুক্তরাষ্ট্রের অভিযোগ, চীনের

ভারত-চীন সম্পর্ক এগিয়ে নিতে মোদি-শি একমত

বিশ্ব অর্থনীতির ভারসাম্য ও ভূরাজনীতিতে নতুন অধ্যায়ের সূচনা করে ভারতের রাজধানী নয়াদিল্লিতে সফলভাবে শেষ হলো
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাড়ছে না হজ নিবন্ধনের সময়

এনপিটি ছাড়তে পারে ইরান, বদলাবে পারমাণবিক নীতি?

আগের মতো গ্যাস-বিদ্যুৎ পাবে কারখানা, প্রধানমন্ত্রীর আশ্বাস: এফবিসিসিআই প্রশাসক

জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ ইনস্টিটিউটে রূপান্তরিত হচ্ছে টিবি হাসপাতাল: প্রতিমন্ত্রী

হাসিনাকে ভারতে বন্দি করে রাখা হয়েছে কিনা, যা বললেন আসিফ নজরুল

পদ্মা আর গুজরাটের ইলিশের পার্থক্য বুঝবেন যেভাবে

জাতীয় দলের কোচ হতে চান সুজন

শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৪ দিন ছুটির সুযোগ

মা-বাবার যে ৪ অভ্যাসে দূর হবে শিশুর ঘুমের সমস্যা

বেরিয়ে আসছে ইউনূস সরকারের লুটতন্ত্রের ইতিবৃত্ত

ডিএমপির ৩ সহকারী পুলিশ কমিশনার বদলি

চোরের মায়ের বড় গলা, আসিফের অবস্থাও সে রকম : রাশেদ খান

ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীকে যথাযথ মর্যাদায় আমন্ত্রণ জানানো হয়নি : স্পিকার

এআই প্রতিযোগিতায় চীনের কাছে পিছিয়ে পড়তে চান না ট্রাম্প

মানবতাবিরোধী অপরাধ : ওবায়দুল কাদেরসহ সাত জনের মামলার রায় আগামীকাল

মার্কিন ঘাঁটিতে বিধ্বংসী হামলা চালাতে ইরানকে সহায়তা করেছিল চীন

সিপিএলে ফের আলো ছড়ালেন মিরাজ, ব্যাটিং বিপর্যয়ে হারল দল

যুবদলের ৭ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা

বড় দুঃসংবাদ পেলেন আলভারেজ

যেভাবে ভারতে পালান নানক