ই-পেপার সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

চাঁদাবাজদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান নাসীরুদ্দীন পাটওয়ারীর

আমার বার্তা অনলাইন:
১৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩০

চাঁদাবাজদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি বলেন, দিনভর রোদে পুড়ে একজন শ্রমজীবী মানুষের উপার্জিত ৫০০ টাকা থেকে ২০০-৩০০ টাকা চাঁদা হিসেবে নিয়ে গেলে শুধু অর্থই নয়, তার পরিবারের প্রয়োজনও থেমে যায়।

সোমবার (১৪ সেপ্টেম্বর) সামাজিক মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা লেখেন।

পোস্টে নাসীরুদ্দীন পাটওয়ারীর লিখেছেন, ‘একজন মানুষ সারাদিন রোদে পুড়ে, ঘাম ঝরিয়ে ৫০০ টাকা আয় করেন। এই টাকাতেই সন্তানের দুধ, স্কুলের খাতা, বৃদ্ধ বাবার ওষুধ। সেখান থেকে ২০০ থেকে ৩০০ টাকা চাঁদাবাজ নিয়ে গেলে শুধু টাকা যায় না, পরিবারের কোনো একটি প্রয়োজনও সেদিন থেমে যায়। আপনার আমার কাছে ৫০০ টাকা সামান্য হতে পারে। কিন্তু যার সারাদিনের ঘামের মূল্য এই ৫০০ টাকা, তার কাছে এই টাকাই হাজার কোটি টাকার সমান।’

তিনি লেখেন, ‘দোকান বসাবেন, চাঁদা। ব্যবসা করবেন, চাঁদা। গাড়ি চলবে, চাঁদা। বাড়ি তুলবেন, সেখানেও চাঁদা। আর সেই টাকায় যখন রাজনৈতিক প্রভাব আর ক্ষমতা দেখানো হয়, অপমানটা আরও গভীর হয়। আর এই টাকা শুধু নিচেই থেমে থাকে না, ভাগ ধাপে ধাপে ওপরেও নেতাদের পৌঁছে যায়। চাঁদাবাজি শুধু টাকা কেড়ে নেয় না, মানুষের ঘাম, সন্তানের ভবিষ্যৎ আর বেঁচে থাকার অধিকার কেড়ে নেয়।’

তিনি আরও লেখেন, ‘নব্য চাঁদাবাজদের বিরুদ্ধে রুখে দাঁড়ান। এলাকায় এলাকায় চাঁদাবাজ বিরোধী সামাজিক প্রতিরোধ গড়ে তুলুন। দেশ তখনই বাঁচবে, যখন একজন বাবা নিজের ঘামের ৫০০ টাকা নিরাপদে সন্তানের জন্য ঘরে নিয়ে যেতে পারবেন।’

চোরের মায়ের বড় গলা, আসিফের অবস্থাও সে রকম : রাশেদ খান

চোরের মায়ের বড় গলা, দুর্নীতির বরপুত্র আসিফের অবস্থাও সে রকম বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক

যুবদলের ৭ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা

ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে সারাদেশে সাত দিনব্যাপী বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক কর্মসূচি ঘোষণা করেছে জাতীয়তাবাদী

যেভাবে ভারতে পালান নানক

দুই বছর ধরে পশ্চিমবঙ্গে পলাতক জীবন কাটাচ্ছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রভাবশালী নেতা ও সাবেক

সার সংকটে সরকারের দুর্বলতা প্রকাশ পাচ্ছে : চরমোনাই পীর

সারের সংকটের মূল কারণ সরকারের ব্যবস্থাপনাগত দুর্বলতা ও নিয়ন্ত্রণের ঘাটতি বলে মন্তব্য করেছেন পীর চরমোনাই।
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাড়ছে না হজ নিবন্ধনের সময়

এনপিটি ছাড়তে পারে ইরান, বদলাবে পারমাণবিক নীতি?

আগের মতো গ্যাস-বিদ্যুৎ পাবে কারখানা, প্রধানমন্ত্রীর আশ্বাস: এফবিসিসিআই প্রশাসক

জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ ইনস্টিটিউটে রূপান্তরিত হচ্ছে টিবি হাসপাতাল: প্রতিমন্ত্রী

হাসিনাকে ভারতে বন্দি করে রাখা হয়েছে কিনা, যা বললেন আসিফ নজরুল

পদ্মা আর গুজরাটের ইলিশের পার্থক্য বুঝবেন যেভাবে

জাতীয় দলের কোচ হতে চান সুজন

শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৪ দিন ছুটির সুযোগ

মা-বাবার যে ৪ অভ্যাসে দূর হবে শিশুর ঘুমের সমস্যা

বেরিয়ে আসছে ইউনূস সরকারের লুটতন্ত্রের ইতিবৃত্ত

ডিএমপির ৩ সহকারী পুলিশ কমিশনার বদলি

চোরের মায়ের বড় গলা, আসিফের অবস্থাও সে রকম : রাশেদ খান

ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীকে যথাযথ মর্যাদায় আমন্ত্রণ জানানো হয়নি : স্পিকার

এআই প্রতিযোগিতায় চীনের কাছে পিছিয়ে পড়তে চান না ট্রাম্প

মানবতাবিরোধী অপরাধ : ওবায়দুল কাদেরসহ সাত জনের মামলার রায় আগামীকাল

মার্কিন ঘাঁটিতে বিধ্বংসী হামলা চালাতে ইরানকে সহায়তা করেছিল চীন

সিপিএলে ফের আলো ছড়ালেন মিরাজ, ব্যাটিং বিপর্যয়ে হারল দল

যুবদলের ৭ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা

বড় দুঃসংবাদ পেলেন আলভারেজ

যেভাবে ভারতে পালান নানক