ই-পেপার সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

‘সেপারেশন’ ওয়েব ফিল্মে পরীমনি

মোঃ আবু সাঈদ
১৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯:২২

নতুন একটি ওয়েব ফিল্মে অভিনয় করতে যাচ্ছেন ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী পরীমনি। গিয়াস উদ্দিন সেলিমের পরিচালনায় নির্মিত এই ওয়েব ফিল্মের নাম ‘সেপারেশন’। এরই মধ্যে রাজধানীতে শুরু হয়েছে এর শুটিং।

ফিল্মটিতে পরীমনির বিপরীতে দেখা যাবে অভিনেতা ইমতিয়াজ বর্ষণকে। অন্যদিকে একটি বিশেষ চরিত্রে অভিনয় করছেন চিত্রনায়ক নিরব। এ ছাড়া অভিনয়শিল্পী হিসেবে রয়েছেন শার্লিন ফারজানাও।

বর্তমানে রাজধানীর ৩০০ ফিট এলাকায় ‘সেপারেশন’-এর শুটিং চলছে। পরবর্তীতে ঢাকার বিভিন্ন লোকেশনেও পর্যায়ক্রমে শুটিং হওয়ার কথা রয়েছে।

রোববার (১৩ সেপ্টেম্বর) নিজের ফেসবুক পেজে শুটিং সেটের একটি ছবি প্রকাশ করে নতুন এই কাজের খবর দেন পরীমনি। ছবিটিতে ‘বিসমিল্লাহ’ লেখার পাশাপাশি ওয়েব ফিল্মটির নাম এবং পরিচালক গিয়াস উদ্দিন সেলিমের নাম উল্লেখ করেন তিনি।

গিয়াস উদ্দিন সেলিমের সঙ্গে পরীমনির এটি তৃতীয় কাজ। এর আগে এই নির্মাতার পরিচালনায় ‘স্বপ্নজাল’ ও ‘গুণিন’ সিনেমায় অভিনয় করেছেন তিনি। তবে এবার প্রথমবারের মতো পরিচালকের ওয়েব ফিল্মে কাজ করছেন এই অভিনেত্রী।

‘সেপারেশন’-এর গল্প বা এতে পরীমনির চরিত্র কেমন হবে, সে বিষয়ে এখনো বিস্তারিত কিছু জানানো হয়নি। একইভাবে ইমতিয়াজ বর্ষণের চরিত্র সম্পর্কেও নির্মাতা বা সংশ্লিষ্টদের পক্ষ থেকে কোনো তথ্য প্রকাশ করা হয়নি।

নতুন এই ওয়েব ফিল্মে পরীমনি, ইমতিয়াজ বর্ষণ, নিরব ও শার্লিন ফারজানার উপস্থিতি দর্শকদের মধ্যে আগ্রহ তৈরি করবে বলে আশা করা হচ্ছে। শুটিং শেষে ওয়েব ফিল্মটির মুক্তির সময় ও প্ল্যাটফর্ম সম্পর্কে বিস্তারিত জানানো হতে পারে।

দীপা খন্দকারের হঠাৎ এ কী হাল!

চোখেমুখে ক্লান্তির ছাপ, এলোমেলো চুল, পরনে সাদামাটা শাড়ি আর বিষণ্ন দৃষ্টি। যেন মুখে কিছু না

দুই মাসে ৬ কেজি ওজন কমালেন দীঘি, লক্ষ্য আরো ৪

হঠাৎ ওজন বেড়ে যাওয়ায় অস্বস্তিতে পড়েছিলেন চিত্রনায়িকা প্রার্থনা ফারদিন দীঘি। পর্দায় নিজেকে আগের তুলনায় একটু

নতুন রূপে হাজির পাওলি দাম

টালিউডের জনপ্রিয় অভিনেত্রী পাওলি দাম এবার হাজির হয়েছেন একেবারেই ভিন্ন লুকে। ঐতিহাসিক প্রেক্ষাপটের নতুন সিরিজ

সাদেক বাচ্চুকে হারানোর অর্ধ যুগ

‘নিন্দার কাঁটা যদি না বিঁধিল গায়ে, প্রেমের কী স্বাদ আছে বলো’—আবু জাফরের কথা ও সুরে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাড়ছে না হজ নিবন্ধনের সময়

এনপিটি ছাড়তে পারে ইরান, বদলাবে পারমাণবিক নীতি?

আগের মতো গ্যাস-বিদ্যুৎ পাবে কারখানা, প্রধানমন্ত্রীর আশ্বাস: এফবিসিসিআই প্রশাসক

জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ ইনস্টিটিউটে রূপান্তরিত হচ্ছে টিবি হাসপাতাল: প্রতিমন্ত্রী

হাসিনাকে ভারতে বন্দি করে রাখা হয়েছে কিনা, যা বললেন আসিফ নজরুল

পদ্মা আর গুজরাটের ইলিশের পার্থক্য বুঝবেন যেভাবে

জাতীয় দলের কোচ হতে চান সুজন

শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৪ দিন ছুটির সুযোগ

মা-বাবার যে ৪ অভ্যাসে দূর হবে শিশুর ঘুমের সমস্যা

বেরিয়ে আসছে ইউনূস সরকারের লুটতন্ত্রের ইতিবৃত্ত

ডিএমপির ৩ সহকারী পুলিশ কমিশনার বদলি

চোরের মায়ের বড় গলা, আসিফের অবস্থাও সে রকম : রাশেদ খান

ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীকে যথাযথ মর্যাদায় আমন্ত্রণ জানানো হয়নি : স্পিকার

এআই প্রতিযোগিতায় চীনের কাছে পিছিয়ে পড়তে চান না ট্রাম্প

মানবতাবিরোধী অপরাধ : ওবায়দুল কাদেরসহ সাত জনের মামলার রায় আগামীকাল

মার্কিন ঘাঁটিতে বিধ্বংসী হামলা চালাতে ইরানকে সহায়তা করেছিল চীন

সিপিএলে ফের আলো ছড়ালেন মিরাজ, ব্যাটিং বিপর্যয়ে হারল দল

যুবদলের ৭ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা

বড় দুঃসংবাদ পেলেন আলভারেজ

যেভাবে ভারতে পালান নানক