ই-পেপার সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

দুই মাসে ৬ কেজি ওজন কমালেন দীঘি, লক্ষ্য আরো ৪

মোঃ আবু সাঈদ
১৪ সেপ্টেম্বর ২০২৬, ১৩:৩৮

হঠাৎ ওজন বেড়ে যাওয়ায় অস্বস্তিতে পড়েছিলেন চিত্রনায়িকা প্রার্থনা ফারদিন দীঘি। পর্দায় নিজেকে আগের তুলনায় একটু বেশি ‘বাল্কি’ মনে হচ্ছিল তাঁর।

তাই আর দেরি না করে শুরু করেন ওজন কমানোর মিশন।

নিয়মিত ব্যায়াম ও কঠোর খাদ্যাভ্যাসে দুই মাসের মধ্যেই ছয় কেজি ওজন কমিয়েছেন এই অভিনেত্রী। তবে এখানেই থামতে চান না, লক্ষ্য আরো চার কেজি কমানো।

একসময় নিজেকে ‘ভেতো বাঙালি’ বলেই পরিচয় দিতেন দীঘি।

ভাত ছাড়া যেন চলতেই পারতেন না। অথচ এখন তাঁর খাবারের তালিকা থেকে প্রায় বাদই পড়েছে ভাত। সপ্তাহে মাত্র এক দিন ভাত খাচ্ছেন তিনি। পাশাপাশি চলছে নিয়মিত শরীরচর্চা।

May be an image of one or more people

নিজের ওজন কমানোর প্রসঙ্গে দীঘি বলেন, ‘গত দুই মাসে ছয় কেজি ওজন কমিয়েছি। ইচ্ছা আছে আরো চার কেজি কমানোর। জীবন থেকে কার্বোহাইড্রেট বাদ দিয়েছি। আমি ছিলাম একেবারে ভেতো বাঙালি। কিন্তু দুই মাস ধরে ভাত জীবন থেকে নাই হয়ে গেছে বলতে পারেন।

এখন সপ্তাহে একটা দিন ভাত খাই।’

ভাতের পরিবর্তে এখন তাঁর খাদ্যতালিকায় জায়গা করে নিয়েছে সিদ্ধ ডিম, সিদ্ধ সবজি ও তেলছাড়া রান্না করা চিকেন।

দীঘির কথায়, ‘আমার জীবনটা এখন তেলছাড়া, সবজিময়। সিদ্ধ ডিম খাই, সিদ্ধ ভেজিটেবল খাই। ওভেনে রান্না করা তেলছাড়া সিদ্ধ চিকেন খাই।’

No photo description available.

দুই মাস ধরে এভাবেই চলছে দীঘির ওজন কমানোর মিশন। আপাতত ডিসেম্বর পর্যন্ত এই রুটিন চালিয়ে যেতে চান তিনি। তবে আগে তাঁর ওজন কত ছিল কিংবা ছয় কেজি কমানোর পর বর্তমানে কত হয়েছে, তা জানাতে চান না অভিনেত্রী।

দীঘি বলেন, ‘ফ্যাট ছাড়া যা আছে, সব খাচ্ছি। মাঝে আমি ভালো ওয়েট গেইন করেছিলাম। কত ছিল, তা বলতে চাই না। ওজন বেড়ে যাওয়ার কারণে স্ক্রিনে আমাকে এখনকার চেয়ে আরেকটু বাল্কি লাগত। তাই নিজের কাছেই অন্য রকম লাগছিল।’

তবে শুধু নিজের ভালো লাগার জন্যই নয়, কাজের প্রস্তুতির অংশ হিসেবেও নিজেকে ফিট করছেন দীঘি। সামনে নতুন একটি কাজের পরিকল্পনা চলছে। সেই কাজের জন্য আরো ঝরঝরে ও ফিট লুকে নিজেকে উপস্থাপন করতে চান তিনি।

দীঘির বিশ্বাস, ফিট থাকলে পর্দায় নিজেকেও ভালো লাগে। আর পর্দায় নিজেকে ভালো লাগলে কাজের প্রস্তাবও বাড়ে।

No photo description available.

এদিকে সম্প্রতি নতুন লুকে কক্সবাজার সমুদ্রসৈকত থেকে ছবি প্রকাশ করে ভক্তদের কৌতূহল বাড়িয়ে দিয়েছেন দীঘি। ছবি দেখে অনেকেই ভেবেছিলেন, হয়তো বেড়াতে গেছেন অভিনেত্রী।

তবে জানা গেছে, অবকাশযাপনের জন্য নয়, শুটিংয়ের কাজেই কক্সবাজারে গিয়েছিলেন তিনি।

শিশুশিল্পী হিসেবে চলচ্চিত্রে পরিচিতি পাওয়া দীঘি পরবর্তী সময়ে নায়িকা হিসেবেও নিজের জায়গা তৈরি করেছেন। মেহেদি হাসান হৃদয় পরিচালিত তাঁর অভিনীত ‘বিদায়’ এখন মুক্তির অপেক্ষায়। এ ছাড়া সুমন ধর পরিচালিত একটি ওয়েব ফিল্মের শুটিংও শেষ করেছেন তিনি। এতে দীঘির বিপরীতে অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ।

মুজতবা সউদ স্মরণে সুহৃদ ও শুভাকাঙ্ক্ষীদের স্মৃতিচারণ

চলচ্চিত্র সাংবাদিক, কাহিনিকার, চিত্রনাট্যকার ও সংলাপ রচয়িতা মুজতবা সউদকে স্মরণ করেছেন তাঁর সুহৃদ, সহকর্মী ও

অভিনেতা মুকুল জামিল আর নেই

হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন  অভিনয় ও সংগীত-দুই অঙ্গনেই কাজ করে পরিচিতি পাওয়া মুকুল

দীপা খন্দকারের হঠাৎ এ কী হাল!

চোখেমুখে ক্লান্তির ছাপ, এলোমেলো চুল, পরনে সাদামাটা শাড়ি আর বিষণ্ন দৃষ্টি। যেন মুখে কিছু না

নতুন রূপে হাজির পাওলি দাম

টালিউডের জনপ্রিয় অভিনেত্রী পাওলি দাম এবার হাজির হয়েছেন একেবারেই ভিন্ন লুকে। ঐতিহাসিক প্রেক্ষাপটের নতুন সিরিজ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাম উপসর্গে ৮ শিশুর মৃত্যু

ডিএজির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থার আবেদন রুমিন ফারহানার

নভেম্বরের মাঝামাঝি ইউপি ভোটে শুরু স্থানীয় সরকার নির্বাচন

ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২ হাজার ৮৫৫ মামলা

মঙ্গলবার থেকে শিল্প-কারখানায় গ্যাস-বিদ্যুৎ স্বাভাবিক করার আশ্বাস প্রধানমন্ত্রীর

ডাকসু থেকে জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন ঢাবি শিক্ষার্থী

ডোপ টেস্টে পজিটিভ, পুলিশ কর্মকর্তা সাময়িক বরখাস্ত

বাড়ছে না হজ নিবন্ধনের সময়

এনপিটি ছাড়তে পারে ইরান, বদলাবে পারমাণবিক নীতি?

আগের মতো গ্যাস-বিদ্যুৎ পাবে কারখানা, প্রধানমন্ত্রীর আশ্বাস: এফবিসিসিআই প্রশাসক

জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ ইনস্টিটিউটে রূপান্তরিত হচ্ছে টিবি হাসপাতাল: প্রতিমন্ত্রী

হাসিনাকে ভারতে বন্দি করে রাখা হয়েছে কিনা, যা বললেন আসিফ নজরুল

পদ্মা আর গুজরাটের ইলিশের পার্থক্য বুঝবেন যেভাবে

জাতীয় দলের কোচ হতে চান সুজন

শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৪ দিন ছুটির সুযোগ

মা-বাবার যে ৪ অভ্যাসে দূর হবে শিশুর ঘুমের সমস্যা

বেরিয়ে আসছে ইউনূস সরকারের লুটতন্ত্রের ইতিবৃত্ত

ডিএমপির ৩ সহকারী পুলিশ কমিশনার বদলি

চোরের মায়ের বড় গলা, আসিফের অবস্থাও সে রকম : রাশেদ খান

ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীকে যথাযথ মর্যাদায় আমন্ত্রণ জানানো হয়নি : স্পিকার