ই-পেপার মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি ২০২৬, ২৬ মাঘ ১৪৩২

আপনার ভাষায় অনুবাদ হবে হোয়াটসঅ্যাপ মেসেজ

অনলাইন ডেস্ক:
১৪ জুলাই ২০২৪, ১২:৩৯

মেটার মালিকানাধীন মেসেজিং প্লাটফরম হোয়াটসঅ্যাপের ব্যবহার দিন দিন বেড়েই চলছে। বন্ধু ও প্রিয়জনদের সাথে চ্যাটিং ছাড়াও এখন অফিশিয়াল অনেক কাজে ব্যবহৃত হচ্ছে এই অ্যাপ। প্রতিনিয়ত কয়েকশ কোটি ব্যবহারকারী হোয়াটসঅ্যাপে মেসেজ আদান-প্রদান করছেন।

ফলে জনপ্রিয়তা ধরে রাখতে প্রতিনিয়তই আপডেট করা হচ্ছে হোয়াটসঅ্যাপ। এবার হোয়াটসঅ্যাপে যুক্ত হচ্ছে নতুন একটি সুবিধা। এখন থেকে আলাদা আলাদা ভাষায় মেসেজ অনুবাদও করে দেবে এই অ্যাপ।

>> কীভাবে কাজ করবে

নতুন ফিচারকে কাজে লাগিয়ে যে কোনো ভাষায় লেখা মেসেজকে নিজের পছন্দমতো ভাষায় পড়তে পারবেন ব্যবহারকারীরা। অপশনটি অন করে দিলেই সমস্ত মেসেজই স্বয়ংক্রিয় ভাবে অনুবাদ করে দেবে এই নতুন ফিচার। তবে এর ফলে 'অ্যান্ড-টু-অ্যান্ড এনক্রিপশন' কোনওভাবেই ব্যাহত হবে না। এর ফলে দারুণ সুবিধা মিলবে। অন্য কোনো ভাষার মেসেজকে নিজে যে ভাষায় স্বচ্ছন্দ তাতে রূপান্তরিত করা যাবে।

>> ভয়েস নোটের লিখিত রূপ

এর আগেই নতুন একটি ফিচার যোগ করে হোয়াটসঅ্যাপ। যার সাহায্যে ভয়েস নোটের লিখিত রূপ দেয়া যায়। যেখানে অডিও মেসেজ শোনায় সমস্যা রয়েছে, সেখানে তার লিখিত রূপ দেখে নিতে পারছেন ব্যবহারকারীরা।‘স্পিচ রেকগনিশন টেকনোলজি’ ব্যবহার করে মুখের কথাকে লিখিত টেক্সটের রূপ দিচ্ছে নতুন ফিচার। এবার মেসেজ অনুবাদের বিষয়টিও ব্যবহারকারীদের হাতের মুঠোয় নিয়ে আসছে হোয়াটসঅ্যাপ। শিগগিরই আপডেট করলেই মিলবে এই সুবিধা।

সম্প্রতি ভিডিও কলে ফিচারটিরও আপডেট নিয়ে আসছে মেটার মালিকানাধীন প্রতিষ্ঠানটি। যার ফলে ভিডিও কলে এবার থেকে সর্বোচ্চ ৩২ জনকে যুক্ত করা যাবে। এছাড়াও এবার থেকে স্ক্রিন শেয়ারিংয়ের সময়ও অডিও সাপোর্ট মিলবে। ইতিমধ্যেই হোয়াটসঅ্যাপে মেটা এআই চ্যাটবট লঞ্চ করেছে মেটা।

সেখানে মনের মতো এআই ছবিও বানাতে পারবেন। পাশাপাশি ব্যবহারকারী কিছু প্রশ্ন করলে, ছবিতে তার উত্তর দেবে এই চ্যাটবট। এই চ্যাটে ছবির আদান-প্রদান করা যাবে। এখানে ব্যবহারকারী ছবি আপলোড করে সেখানে কোনো ত্রুটি বা খুঁত রয়েছে কি না তা জিজ্ঞাসা করা যাবে এআইকে। শুধু তাই নয়, সেই ছবিতে কোনো এডিটের প্রয়োজন হলে তাও করে দেবে এই চ্যাটবট।

আমার বার্তা/জেএইচ

হোয়াটসঅ্যাপে কথা বলা যাবে চ্যাটজিপিটির সঙ্গে!

প্রযুক্তির দুনিয়ায় প্রতিদিনই নতুন নতুন চমক নিয়ে আসছে কৃত্রিম বুদ্ধিমত্তা। এরই মধ্যে অন্যতম আলোচিত চ্যাটবট

সাংবাদিকদের নৈতিকতা প্রসারে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত

কৃত্রিম বুদ্ধিমত্তার চ্যালেঞ্জ মোকাবেলা, দক্ষ, যুগোপযোগী ও নৈতিক সাংবাদিকতার প্রসারে হয়ে গেল দিনব্যাপী কর্মশালা। ওয়াজদা,

ফেসবুক-ইনস্টাগ্রাম আর চলবে না যেসব স্মার্টফোনে

মেটার মালিকানাধীন জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ফেসবুক, ইনস্টাগ্রাম। বিশ্বে এই প্ল্যাটফর্মগুলোর আছে কয়েকশ কোটি ব্যবহারকারী।

বছরের শুরুতেই যেসব ফোনে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ

বিশ্বের অন্যতম জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ। আগামী বছরের শুরুতে কিছু ফোনে হোয়াটসঅ্যাপ ব্যবহার করা যাবে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানীতে নির্মাণাধীন ভবন থেকে পড়ে রাজমিস্ত্রির মৃত্যু

রাজধানীতে গলায় ফাঁস দিয়ে সোনালী ব্যাংকের এজিএমের আত্মহত্যা

সুন্দরবন কুরিয়ার সার্ভিসের গাড়িচাপায় ভ্যানের ২ যাত্রী নিহত

ইমাম-মুয়াজ্জিনদের জন্য বেতনকাঠামো তৈরি করেছি: ধর্ম উপদেষ্টা

দুই মন্ত্রণালয়ের সচিবকে ওএসডি

নতুন বছরে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা

আতশবাজি ও পটকা ফাটানো থেকে বিরত থাকার আহ্বান পরিবেশ উপদেষ্টার

নাশকতা নয় বৈদ্যুতিক লুজ কানেকশন থেকে সচিবালয়ে আগুন

সমস্যা-অনিয়ম উত্তরণে কাজ করছি, প্রয়োজন সবার সহযোগিতা

আপনাদের আম্মু ফিরে আসবে না, রিয়েলিটি মাইনে নেন: হাসনাত

বাহাত্তরের সংবিধান বাতিলের প্রয়োজন নেই: নুরুল হক নুর

বিএনপি নেতা আবু নাছের আর নেই

রিজার্ভ চুরির অর্থ দেশে ফেরাতে ফিলিপাইনের সহযোগিতা কামনা

নতুন বছরের প্রথম দিন বিশ্বের জনসংখ্যা পৌঁছাবে ৮০৯ কোটিতে

চিন্ময়সহ ইসকনের ২০২ অ্যাকাউন্টে জমা ২৩৬ কোটি টাকা

প্রস্তুতি সম্পন্ন, বুধবার বাণিজ্য মেলার উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা

মার্চ ফর ইউনিটিতে গণহত্যার বিচার চাইলেন সারজিস আলম

১৫ জানুয়ারির মধ্যে অভ্যুত্থানের ঘোষণাপত্র পাঠ করতে হবে

ঢামেকের টয়লেটে পড়েছিল মস্তকবিহীন নবজাতকের মরদেহ

পাঁচ মাসেও বিচার না পাওয়ায় আক্ষেপ আলভির বাবার