ই-পেপার রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১৫ চৈত্র ১৪৩৩

এবার একাকিত্বে ভুগলে পরিবারকে জানাবে অ্যাপ

আমার বার্তা অনলাইন:
২৫ জানুয়ারি ২০২৬, ১২:২৫

কর্মসূত্রে আজ বহু মানুষই বাড়ি থেকে অনেক দূরে একা জীবন কাটাতে বাধ্য হচ্ছেন। কেউ ভিনরাজ্যে, কেউ আবার বিদেশে। পড়াশোনার প্রয়োজনে অনেকেই অল্প বয়সেই পরিবার ছেড়ে অন্য শহরে পাড়ি দেন। আবার বহু ক্ষেত্রে দেখা যায়, বাড়িতে একা থাকেন প্রবীণ বাবা-মা।

একাকি এই জীবনযাপন সহজ নয়। যারা একা থাকেন, তাদের লড়াইটা অনেকটাই নীরব নিজেদের সমস্যার মুখোমুখি নিজেরাই হতে হয়, মানিয়ে নিতে হয় নানা কঠিন পরিস্থিতির সঙ্গে। সেখানে সবসময় পরিবার বা বন্ধুবান্ধবের সহায়তার হাত পাওয়া যায় না।

এমনও ঘটনা বহুবার ঘটেছে, একাকি বসবাসকারী কেউ অসুস্থ হয়ে পড়লেও বা বিপদে পড়লেও তা পরিবারের সদস্য কিংবা কাছের মানুষ কিছুই জানতে পারেন না। কখনো কখনো সেই অবহেলার পরিণতি হয়ে ওঠে ভয়ংকর। এই বাস্তবতাকে সামনে রেখেই এক অভিনব সমাধান নিয়ে হাজির হয়েছে অ্যাপল। একটি বিশেষ অ্যাপ নিয়ে এসেছে কোম্পানি, যার নাম ‘সাইলিমি (Sileme)’। চীনা এই শব্দের অর্থ দাঁড়ায় ‘আর ইউ ডেড?’ বা ‘আপনি কি মারা গেছেন?’

নামটি যতটা চমকপ্রদ, অ্যাপটির ভাবনাও ততটাই বাস্তবভিত্তিক। মূলত যারা একা থাকেন তাদের নিরাপত্তা ও খোঁজখবর রাখার লক্ষ্যেই এই অ্যাপটি তৈরি করা হয়েছে। অ্যাপটি খুললেই চোখে পড়ে একটি বড় সবুজ বৃত্ত। নির্দিষ্ট সময় অন্তর ব্যবহারকারীকে সেই বৃত্তে ট্যাপ করতে হয়, যা বোঝায় তিনি নিরাপদ আছেন এবং সবকিছু স্বাভাবিক রয়েছে।

সংস্থা সূত্রে জানা গেছে, যদি কোনো ব্যবহারকারী টানা দুই দিন এই অ্যাপে চেক-ইন না করেন, তাহলে স্বয়ংক্রিয়ভাবে একটি সতর্কবার্তা পাঠানো হবে তার ঘনিষ্ঠদের কাছে। বার্তায় জানানো হবে, ওই ব্যক্তি হয়তো কোনো সমস্যায় পড়েছেন বা সহায়তার প্রয়োজন রয়েছে। ফলে সময়মতো খোঁজ নেওয়া বা সাহায্য পৌঁছে দেওয়া সম্ভব হতে পারে।

তবে আপাতত এই অ্যাপটির ব্যবহার সীমাবদ্ধ রয়েছে চীনের মধ্যেই। এরই মধ্যে প্রায় সাড়ে ১২ হাজার মানুষ অ্যাপটি ব্যবহার শুরু করেছেন। মূলত চীনের মানুষরা বেশিরভাগই পরিবার ছেড়ে একা বসবাস করেন। ফলে কাজের চাপ, দীর্ঘদিন একা থাকা, এমনকি বৃদ্ধরা বাড়িতে একা থাকেন এবং বেশিরভাগ সময় একাকিত্বে ভোগেন। অনেকে এই একাকিত্ব থেকে মুক্তি পেতে আত্মহত্যার পথও বেছে নেন। কিন্তু মানুষটি যে একাকিত্বে ভুগে দুনিয়া ছেড়েছেন তাও তার পরিবারের মানুষ জানতে পারেন না।

এসব মানুষদের জন্যই মূলত অ্যাপটি সেরা হবে। যারা একা বসবাস করেন তাদের পরিবার বা ঘনিষ্ঠজনরা তাদের খবর জানতে পারবেন এখন এই অ্যাপের মাধ্যমে। তবে এটি বিনামূল্যের অ্যাপ নয়, ব্যবহার করতে হলে নির্দিষ্ট অর্থ ব্যয় করতে হচ্ছে ব্যবহারকারীদের। এই বিশেষ অ্যাপটির নেপথ্যে রয়েছে তিনজনের একটি ছোট দল। প্রতিষ্ঠাতাদের সবারই জন্ম ১৯৯৫ সালে।

অ্যাপটি ভাইরাল হওয়ার পর নির্মাতারা জানিয়েছেন, ভবিষ্যতে এটি আরও উন্নত করার পরিকল্পনা রয়েছে তাদের। বিশেষ করে বয়স্কদের কথা মাথায় রেখে যুক্ত করা হবে নতুন কিছু ফিচার, যাতে প্রবীণদের জন্য অ্যাপটি আরও কার্যকর হয়ে ওঠে।

তবে অ্যাপটির নাম নিয়েই শুরু থেকেই বিতর্ক দেখা দিয়েছে। অনেক ব্যবহারকারীর মতে, ‘আর ইউ ডেড?’ শব্দবন্ধটি নেতিবাচক ও মানসিকভাবে অস্বস্তিকর। তাদের প্রস্তাব, নামটি বদলে ‘আর ইউ অ্যালাইভ?’ বা ‘আর ইউ ওকে?’ রাখা হোক, যা আরও মানবিক ও ইতিবাচক বার্তা বহন করবে।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

আমার বার্তা/এল/এমই

 শিশু সুরক্ষায় ব্যর্থতায় মেটার বিরুদ্ধে ৩৭৫ মিলিয়ন ডলার জরিমানা

ফেসবুক ও ইনস্টাগ্রামের মূল প্রতিষ্ঠান মেটাকে শিশু সুরক্ষায় ব্যর্থতার দায়ে ৩৭৫ মিলিয়ন ডলার জরিমানা করেছে

গ্রোক ইম্যাজিনে কড়াকড়িতে বিপাকে সাধারণ ব্যবহারকারীরা

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভিত্তিক জনপ্রিয় ইমেজ ও ভিডিও তৈরির টুল ‘গ্রোক ইম্যাজিন’ নিয়ে গত ৪৮

বিজ্ঞাপনদাতাদের কাছ থেকে অতিরিক্ত ফি নেবে মেটা

ডিজিটাল সেবা করের চাপ সামলাতে বিজ্ঞাপনদাতাদের কাছ থেকে অতিরিক্ত ফি নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে প্রযুক্তি প্রতিষ্ঠান

শিশুদের মোবাইল আসক্তি ঠেকাতে কর্ণাটকের কড়া সিদ্ধান্ত

ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কর্ণাটকে ১৬ বছরের কম বয়সী শিশু-কিশোরদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার নিষিদ্ধ করা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সরকারি দল নিজেদের মতো করে সংবিধানের ব্যাখ্যা দিচ্ছে: নাহিদ ইসলাম

এলজিইডির উন্নয়ন কার্যক্রমে গতি আনতে সমন্বিত পরিকল্পনা জরুরি: মন্ত্রী

শিগগির ট্যুরিস্ট ভিসা চালুর ব্যবস্থা নেওয়া হবে: ভারতীয় সহকারী হাইকমিশনার

জোড়া লাল কার্ডের ম্যাচে ভারতকে রুখে দিল বাংলাদেশ

জ্বালানি মজুত-চোরাচালান রোধে কঠোর ব্যবস্থার নির্দেশ প্রধানমন্ত্রীর

বিদ্যুতের ১০ জন ঊর্ধ্বতন কর্মকর্তার অবৈধ সম্পদের খোঁজে দুদক

দৌলতদিয়ায় দুর্ঘটনাস্থল পরিদর্শনে এসে যা বলল তদন্ত কমিটি

মাজার ভাঙা ফৌজদারী অপরাধ এবং মাজার রক্ষা করাও রাষ্ট্রের দায়িত্ব

রাজশাহী মেডিকেলের পরিচালককে ফাঁসির কাষ্ঠে চড়ানো উচিত: স্বাস্থ্যমন্ত্রী

কোচের লাল কার্ড বিতর্কের পর বাংলাদেশের সমতা

স্বাস্থ্য মন্ত্রণালয়কে দুষ্কৃতি ও দুর্নীতি-সন্ত্রাসমুক্ত করতে চাই: স্বাস্থ্যমন্ত্রী

আমিরাতে ইউক্রেনের ড্রোন বিধ্বংসী ডিপো লক্ষ্য করে ইরানের হামলা

দিনে দুদফায় সোনার দাম বাড়ল ৬৫৯০ টাকা

বাংলাদেশ অংশের ব্যাংক আলফালাহ ৪.৭৫ কোটি ডলারে কিনে নিচ্ছে ব্যাংক এশিয়া

সব খেলায় সমান গুরুত্ব, জাতীয় খেলোয়াড়দের আকর্ষণীয় সম্মানি

মাদারীপুরে প্রবাসীর স্ত্রীসহ দুই ঝুলন্ত মরদেহ উদ্ধার

শৈলকূপা ও নওগাঁয় বজ্রপাতে ৩ কৃষকের মৃত্যু, আহত ৬ জন

প্রকৃত মুক্তিযোদ্ধাদের সঠিক তালিকা প্রকাশ করা হবে: মুক্তিযুদ্ধ মন্ত্রী

তেলের ব্যারেল ১২০ ডলার ছাড়ালে বছরে অতিরিক্ত খরচ হবে ৬১০০০ কোটি টাকা

প্লাস্টিক ব্যবহার না করে যেভাবে খাবার সংরক্ষণ করবেন