ই-পেপার রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১৫ চৈত্র ১৪৩৩

যুক্তরাষ্ট্রে টিকটক ব্যবহারে থাকছে না আর কোনো বাধা

আমার বার্তা অনলাইন:
২৫ জানুয়ারি ২০২৬, ১২:৩২

দীর্ঘ অনিশ্চয়তার অবসান ঘটিয়ে যুক্তরাষ্ট্রে টিকটকের কার্যক্রম চালু রাখার বিষয়ে চূড়ান্ত চুক্তি সম্পন্ন হয়েছে। নতুন ব্যবস্থায় টিকটকের যুক্তরাষ্ট্রভিত্তিক ব্যবসা পরিচালিত হবে ‘টিকটক ইউএসডিএস জয়েন্ট ভেঞ্চার’ নামে একটি যৌথ উদ্যোগের মাধ্যমে।

চুক্তি অনুযায়ী, টিকটকের মূল মালিক প্রতিষ্ঠান বাইটড্যান্স নতুন কোম্পানিতে ১৯ দশমিক ৯ শতাংশ শেয়ার ধরে রাখবে। বাকি ৮০ শতাংশ মালিকানা থাকবে চীনের বাইরে থাকা বিনিয়োগকারীদের হাতে। এর মধ্যে যুক্তরাষ্ট্রভিত্তিক প্রযুক্তি প্রতিষ্ঠান ওরাকল, বিনিয়োগ সংস্থা সিলভার লেক এবং সংযুক্ত আরব আমিরাত সরকারের মালিকানাধীন বিনিয়োগ প্রতিষ্ঠান এমজিএক্স-এই তিন প্রতিষ্ঠানের প্রত্যেকটির মালিকানা অংশ ১৫ শতাংশ করে। এছাড়া ডেল-এর প্রধান নির্বাহী কর্মকর্তা মাইকেল ডেলসহ আরও কয়েকজন বিনিয়োগকারী ছোট অংশীদার হিসেবে যুক্ত হয়েছেন।

গত মাসে প্রথমবারের মতো এই চুক্তির খসড়া প্রকাশ্যে আসে। সে সময় টিকটকের প্রধান নির্বাহী কর্মকর্তা শৌ জি চিউ কর্মীদের পাঠানো এক অভ্যন্তরীণ বার্তায় জানান, বিনিয়োগকারীদের একটি গ্রুপের সঙ্গে টিকটক ও বাইটড্যান্স সমঝোতায় পৌঁছেছে। এর ফলে যুক্তরাষ্ট্রে টিকটক নিষিদ্ধ হওয়ার আশঙ্কা কার্যত কেটে যায়।

চুক্তির বিষয়ে ইতিবাচক প্রতিক্রিয়া জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল-এ দেওয়া এক পোস্টে তিনি বলেন, ‘এখন এটি আমেরিকার দেশপ্রেমিক ও বিনিয়োগকারীদের মালিকানায় যাবে এবং একটি গুরুত্বপূর্ণ কণ্ঠ হিসেবে কাজ করবে।’

টিকটকের পক্ষ থেকে জানানো হয়েছে, নতুন যৌথ উদ্যোগের আওতায় মার্কিন ব্যবহারকারীদের তথ্য সংরক্ষণ করা হবে ওরাকলের সুরক্ষিত যুক্তরাষ্ট্রভিত্তিক ক্লাউড অবকাঠামোতে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের ব্যবহারকারীদের তথ্য ব্যবহার করে টিকটকের অ্যালগরিদম নতুনভাবে প্রশিক্ষণ দেওয়া হবে এবং দেশটির কনটেন্ট মডারেশন ব্যবস্থাও এই প্রতিষ্ঠান পরিচালনা করবে।

এছাড়া যুক্তরাষ্ট্রে ব্যবহৃত ক্যাপকাট, লেমন৮সহ টিকটকের অন্যান্য অ্যাপ ও ডিজিটাল সেবাও এই নিরাপত্তা কাঠামোর আওতায় আসবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। তবে আন্তর্জাতিক কনটেন্ট ও বৈশ্বিক দর্শকদের সঙ্গে সংযোগ অব্যাহত থাকবে।

নতুন এই প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদে থাকবেন সাতজন পরিচালক, যাদের অধিকাংশই মার্কিন নাগরিক। বোর্ডে রয়েছেন টিকটকের সিইও শৌ জি চিউ, সিলভার লেকের সহ-সিইও ইগন ডারবান, ওরাকলের নির্বাহী ভাইস প্রেসিডেন্ট কেনেথ গ্লুক এবং এমজিএক্সের চিফ স্ট্র্যাটেজি অ্যান্ড সেফটি অফিসার ডেভিড স্কট। নতুন যৌথ উদ্যোগের প্রধান নির্বাহী হিসেবে দায়িত্ব পেয়েছেন টিকটকের সাবেক ট্রাস্ট অ্যান্ড সেফটি প্রধান অ্যাডাম প্রেসার।

চুক্তি ঘোষণার পরপরই যুক্তরাষ্ট্রের ব্যবহারকারীদের জন্য টিকটক নতুন টার্মস অব সার্ভিস চালু করেছে। এতে ১৩ বছরের কম বয়সীদের জন্য আলাদা ‘এন্ডার ১৩ এক্সপেরিয়েন্স’ এবং কনটেন্ট দায়বদ্ধতা সংক্রান্ত নতুন বিধান যুক্ত করা হয়েছে। তবে অ্যাপটির অ্যালগরিদম বা মূল ফিচারে তাৎক্ষণিক কোনো পরিবর্তনের ঘোষণা দেয়নি প্রতিষ্ঠানটি।

সূত্র: এনগ্যাজেট

আমার বার্তা/এল/এমই

 শিশু সুরক্ষায় ব্যর্থতায় মেটার বিরুদ্ধে ৩৭৫ মিলিয়ন ডলার জরিমানা

ফেসবুক ও ইনস্টাগ্রামের মূল প্রতিষ্ঠান মেটাকে শিশু সুরক্ষায় ব্যর্থতার দায়ে ৩৭৫ মিলিয়ন ডলার জরিমানা করেছে

গ্রোক ইম্যাজিনে কড়াকড়িতে বিপাকে সাধারণ ব্যবহারকারীরা

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভিত্তিক জনপ্রিয় ইমেজ ও ভিডিও তৈরির টুল ‘গ্রোক ইম্যাজিন’ নিয়ে গত ৪৮

বিজ্ঞাপনদাতাদের কাছ থেকে অতিরিক্ত ফি নেবে মেটা

ডিজিটাল সেবা করের চাপ সামলাতে বিজ্ঞাপনদাতাদের কাছ থেকে অতিরিক্ত ফি নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে প্রযুক্তি প্রতিষ্ঠান

শিশুদের মোবাইল আসক্তি ঠেকাতে কর্ণাটকের কড়া সিদ্ধান্ত

ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কর্ণাটকে ১৬ বছরের কম বয়সী শিশু-কিশোরদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার নিষিদ্ধ করা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সরকারি দল নিজেদের মতো করে সংবিধানের ব্যাখ্যা দিচ্ছে: নাহিদ ইসলাম

এলজিইডির উন্নয়ন কার্যক্রমে গতি আনতে সমন্বিত পরিকল্পনা জরুরি: মন্ত্রী

শিগগির ট্যুরিস্ট ভিসা চালুর ব্যবস্থা নেওয়া হবে: ভারতীয় সহকারী হাইকমিশনার

জোড়া লাল কার্ডের ম্যাচে ভারতকে রুখে দিল বাংলাদেশ

জ্বালানি মজুত-চোরাচালান রোধে কঠোর ব্যবস্থার নির্দেশ প্রধানমন্ত্রীর

বিদ্যুতের ১০ জন ঊর্ধ্বতন কর্মকর্তার অবৈধ সম্পদের খোঁজে দুদক

দৌলতদিয়ায় দুর্ঘটনাস্থল পরিদর্শনে এসে যা বলল তদন্ত কমিটি

মাজার ভাঙা ফৌজদারী অপরাধ এবং মাজার রক্ষা করাও রাষ্ট্রের দায়িত্ব

রাজশাহী মেডিকেলের পরিচালককে ফাঁসির কাষ্ঠে চড়ানো উচিত: স্বাস্থ্যমন্ত্রী

কোচের লাল কার্ড বিতর্কের পর বাংলাদেশের সমতা

স্বাস্থ্য মন্ত্রণালয়কে দুষ্কৃতি ও দুর্নীতি-সন্ত্রাসমুক্ত করতে চাই: স্বাস্থ্যমন্ত্রী

আমিরাতে ইউক্রেনের ড্রোন বিধ্বংসী ডিপো লক্ষ্য করে ইরানের হামলা

দিনে দুদফায় সোনার দাম বাড়ল ৬৫৯০ টাকা

বাংলাদেশ অংশের ব্যাংক আলফালাহ ৪.৭৫ কোটি ডলারে কিনে নিচ্ছে ব্যাংক এশিয়া

সব খেলায় সমান গুরুত্ব, জাতীয় খেলোয়াড়দের আকর্ষণীয় সম্মানি

মাদারীপুরে প্রবাসীর স্ত্রীসহ দুই ঝুলন্ত মরদেহ উদ্ধার

শৈলকূপা ও নওগাঁয় বজ্রপাতে ৩ কৃষকের মৃত্যু, আহত ৬ জন

প্রকৃত মুক্তিযোদ্ধাদের সঠিক তালিকা প্রকাশ করা হবে: মুক্তিযুদ্ধ মন্ত্রী

তেলের ব্যারেল ১২০ ডলার ছাড়ালে বছরে অতিরিক্ত খরচ হবে ৬১০০০ কোটি টাকা

প্লাস্টিক ব্যবহার না করে যেভাবে খাবার সংরক্ষণ করবেন