ই-পেপার রবিবার, ১০ মে ২০২৬, ২৭ বৈশাখ ১৪৩৩

রাজধানীতে স্বর্ণ চুরির ঘটনায় গ্রেপ্তার ৩ আসামি রিমান্ডে

আমার বার্তা অনলাইন:
১৩ জানুয়ারি ২০২৫, ১৭:৩১

রাজধানীর ধানমন্ডিতে স্বর্ণের দোকানে চুরির ঘটনায় করা মামলায় গ্রেপ্তার তিন আসামির বিভিন্ন মেয়াদে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। তাদের মধ্যে মো. রুবেল (২৮) ও সফিক ওরফে সোহেলকে (৩৫) দুই দিন ও সাদ্দাম হোসেনকে (৩১) এক দিনের রিমান্ড দেওয়া হয়েছে।

সোমবার (১৩ জানুয়ারি) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশীতা ইসলাম এ আদেশ দেন।

এদিন আসামিদের আদালতে হাজির করে মামলার তদন্ত কর্মকর্তা ও ডিবির লালবাগ জোনের উপপরিদর্শক (এসআই) দেব কুমার আচার্য তাদের ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। আসামি পক্ষের আইনজীবী রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করেন। পরে শুনানি শেষে আদালত এই আদেশ দেন।

গত ৯ জানুয়ারি থেকে ১১ জানুয়ারি পর্যন্ত ধারাবাহিক অভিযানে কক্সবাজার ও কুমিল্লা থেকে তাদের গ্রেপ্তার করে ডিবির লালবাগ বিভাগ। তাদের কাছ থেকে চুরি হওয়া ৫০ ভরি আট আনা স্বর্ণালংকার উদ্ধার করা হয় বলে জানা গেছে।

মামলার সূত্রে জানা গেছে, গত ৩ জানুয়ারি আনুমানিক দুপুর ১টায় ধানমন্ডি মডেল থানার বিজিবি সীমান্ত সম্ভার শপিং কমপ্লেক্সের গ্রাউন্ড ফ্লোরের ‘ক্রাউন ডায়মন্ড অ্যান্ড জুয়েলার্সের’ শো-রুমে চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় ওই শো-রুমের মালিক কাজী আকাশ বাদী হয়ে ধানমন্ডি মডেল থানায় একটি মামলা করেন।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, অজ্ঞাত চোরেরা শো-রুমের তালা কেটে ভেতরে প্রবেশ করে ১৫৯ ভরি ওজনের বিভিন্ন ধরনের স্বর্ণালংকার চুরি করে নিয়ে যায়। যার আনুমানিক মূল্য ২ কোটি ৫০ লাখ ২৮ হাজার ৮০০ টাকা। ঘটনাস্থলের ভিডিও ফুটেজ পর্যালোচনায় দেখা গেছে, এক অভিনব পদ্ধতিতে শো-রুমের সাটার কেটে ভেতরে প্রবেশ করে মাত্র ৮ মিনিটের মধ্যে স্বর্ণালংকার চুরি করে সংঘবদ্ধ চোরচক্র পালিয়ে যায়।

ওই দলের একজন একটি চাদর দিয়ে দোকানের সামনে শেড তৈরি করে। অপর একজন দ্রুত শাটারের তালা কাটে। তৃতীয় ব্যক্তি শোরুমে প্রবেশ করে ডিসপ্লে থেকে স্বর্ণালংকার বের করে একটি ব্যাগে ভর্তি করে দ্রুত বের হয়ে আসে। এ ছাড়া আরও কয়েকজনকে শোরুমের চারপাশে ঘোরাফেরা করতে দেখা যায় বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়।

আমার বার্তা/এমই

শহীদের সঙ্গে বেইমানি নয়, প্রকৃত খুনিদেরই বিচার হবে: চিফ প্রসিকিউটর

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে উত্তরা এলাকায় সংঘটিত হত্যাযজ্ঞের ঘটনায় দায়ীদের বিচারে কোনো পক্ষপাত বা আপস করা হবে

১৬ বছর পর্যন্ত সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা চেয়ে নোটিশ

শিশু ও কিশোরদের ১৬ বছর বয়স পর্যন্ত সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা চেয়ে আইনি নোটিশ পাঠানো

মাইলস্টোন ট্র্যাজেডি: ইউনূসসহ ১৬ জনের বিরুদ্ধে মামলার আবেদন

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে শিক্ষার্থীসহ বহু হতাহতের ঘটনায় দায়িত্বে অবহেলার

শাপলা চত্বরের মামলায় বিচারের মুখোমুখি হচ্ছেন সাংবাদিক ফারজানা ও বাবু

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের মহাসমাবেশে হত্যাযজ্ঞের ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় এবার বিচারের
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষার্থীদের বিশ্বমানের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে চায় সরকার: মাহাদী আমিন

কপ-৩১ ঘিরে বৈশ্বিক সহযোগিতা বাড়ানোর আহ্বান বাংলাদেশের

রাষ্ট্রপতির বিদেশযাত্রা ও দেশে ফেরার রাষ্ট্রাচারে পরিবর্তন

ফুটবল বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করবেন বাংলাদেশি ডিজে সঞ্জয়

আরকান আর্মির হাতে আটক ১৪ জেলেকে ফেরত আনল বিজিবি

একই দিনে সারা বিশ্বে ঈদ পালনের মতবাদে বিশ্বাসীরা ধর্ম ও বিজ্ঞান বিরোধী

বন্ধ রাষ্ট্রায়ত্ত চিনিকলগুলো পুনরায় চালু করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী

ইরান ইস্যুতে হতাশা, আরেক দেশের সব সমৃদ্ধ ইউরেনিয়াম লুটে নিলেন ট্রাম্প

নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে নতুন সংগ্রামে নামতে হবে: প্রধানমন্ত্রী

ভালোই জবাব দিচ্ছে পাকিস্তান, ১ উইকেটে ১৭৯ রান নিয়ে দ্বিতীয় দিন শেষ

কৃষকদের সমৃদ্ধ করতে বহুমাত্রিক পরিকল্পনা হাতে নিয়েছে সরকার: কৃষিমন্ত্রী

বহুমুখী ও ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতি গড়তে চায় সরকার: পররাষ্ট্র উপদেষ্টা

অবশেষে আরেক দলের সমর্থন অর্জন, মুখ্যমন্ত্রী হচ্ছেন থালাপতি বিজয়

ময়মনসিংহে বাকৃবিতে আইইএলটিএস রেজিস্ট্রেশন সেন্টার চালু

সার্ক অকার্যকর হওয়ায় চীন-আফগানিস্তান ও বাংলাদেশের দিকে ঝুঁকছে পাকিস্তান

জ্বালানি খাতকে মুনাফাভোগী নয়, সেবাখাত হিসেবে বিবেচনা করতে হবে: ক্যাব

বর্ণাঢ্য আয়োজনে চার দিনব্যাপী পুলিশ সপ্তাহ শুরু হচ্ছে রোববার

নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে দলের নেতাকর্মীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

একদিনে হাম ও হামের উপসর্গে আরও ৯ জনের মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর

মিয়ানমারের চিন ও রাখাইন রাজ্যের সশস্ত্র দলগুলোর সমঝোতা ও আঞ্চলিক স্থিতিশীলতা