ই-পেপার রবিবার, ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ৩১ মাঘ ১৪৩৩

রামপুরায় মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ৪ মার্চ

আমার বার্তা অনলাইন
১৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৩:৪৫

চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানে রাজধানীর রামপুরায় একজনকে গুলি ও দুজনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলার রায়ের জন্য আগামী ৪ মার্চ দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল। এ মামলায় ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমানসহ মোট আসামি পাঁচজন।

রোববার (১৫ ফেব্রুয়ারি) এ তারিখ নির্ধারণ করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। বিষয়টি নিশ্চিত করেছেন প্রসিকিউটর গাজী এমএইচ তামিম।

তিনি বলেন, গত ৩ ফেব্রুয়ারি এ মামলার যুক্তিতর্ক শেষ করে প্রসিকিউশন ও আসামিপক্ষ। এরপর রায়ের দিন নির্ধারণের জন্য আজকের দিন নির্ধারণ করা হয়। এরই পরিপ্রেক্ষিতে তারিখ ঠিক করেন ট্রাইব্যুনাল। আগামী ৪ মার্চ এ মামলার রায় ঘোষণা করা হবে।

এ মামলায় পাঁচ আসামির মধ্যে গ্রেপ্তার রয়েছেন রামপুরা পুলিশ ফাঁড়ির তৎকালীন এএসআই চঞ্চল চন্দ্র সরকার। আজ সকালে কারাগার থেকে প্রিজনভ্যানে করে তাকে ট্রাইব্যুনালে হাজির করা হয়।

চঞ্চলের আইনজীবী এরশাদুল হক বাবু বলেন, আমরা যুক্তিতর্কে সব তথ্য-উপাত্ত তুলে ধরেছি। একইসঙ্গে চঞ্চল চন্দ্র সরকারের খালাস প্রার্থনা করেছি। রায়ে তিনি সুবিচার পাবেন বলে আমরা আশা করছি। আমরা চাই কোনো নিরপরাধ ব্যক্তি সাজার মুখোমুখি না হোক। এটাই ট্রাইব্যুনালের কাছে প্রত্যাশা রইল।

পলাতক অন্য আসামিরা হলেন- খিলগাঁও জোনের সাবেক এডিসি মো. রাশেদুল ইসলাম, রামপুরা থানার সাবেক ওসি মো. মশিউর রহমান ও রামপুরা থানার সাবেক এসআই তারিকুল ইসলাম ভূঁইয়া। হাবিবসহ পলাতক চারজনের পক্ষে লড়ছেন স্টেট ডিফেন্স আইনজীবী মো. আমির হোসেন।

এর আগে, ২৯ জানুয়ারি যুক্তি উপস্থাপন সম্পন্ন করে প্রসিকিউশন। সাক্ষ্য-প্রমাণ, ভিডিও ফুটেজ, প্রত্যক্ষদর্শীর জবানবন্দিসহ নথিপত্রে এ মামলার পাঁচ আসামির সম্পৃক্ততা স্পষ্টভাবে প্রমাণিত হয়েছে বলে দাবি করা হয়। একইসঙ্গে আসামিদের সর্বোচ্চ সাজা চেয়েছেন তারা।

গত বছরের ১৮ সেপ্টেম্বর পাঁচ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল-১। একই বছরের ৭ আগস্ট ফর্মাল চার্জ দাখিল করে প্রসিকিউশন।

উল্লেখ্য, ২০২৪ সালের ১৯ জুলাই প্রাণ বাঁচাতে রামপুরার বনশ্রী-মেরাদিয়া সড়কের পাশে থাকা একটি নির্মাণাধীন ভবনে ওঠেন আমির হোসেন নামের এক তরুণ। ওই সময় পুলিশও তার পিছু পিছু যায়। একপর্যায়ে ছাদের কার্নিশের রড ধরে ঝুলে থাকলেও তার ওপর ছয় রাউন্ড গুলি ছোড়েন এক পুলিশ সদস্য। এতে গুরুতর আহত হন তিনি। একই দিন বনশ্রী এলাকায় পুলিশের গুলিতে শহীদ হন নাদিম ও মায়া ইসলাম।

রামপুরায় কার্নিশে ঝুলে থাকা তরুণকে গুলির মামলার রায় ৪ মার্চ

২০২৪ সালের জুলাই মাসে সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিলের দাবিতে শুরু হওয়া আন্দোলন থেকে সৃষ্ট

বিমানের সাবেক এমডির বাসায় গৃহকর্মীকে নির্যাতন: আদালতের লোমহর্ষক বর্ণনা

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) শফিকুর রহমান ওরফে

শপথ নিয়েও রাষ্ট্রীয় সন্ত্রাসকে প্রশ্রয় দিয়েছেন আনিসুল হক: চিফ প্রসিকিউটর

শপথ নিয়েও রাষ্ট্রীয় সন্ত্রাসকে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক প্রশ্রয় দিয়েছেন বলে উল্লেখ করেছেন চিফ প্রসিকিউটর

নাহিদ ‘ডোমিনিকার নাগরিক’ অভিযোগ, প্রার্থিতা স্থগিত চেয়ে রিট

দ্বৈত নাগরিকত্বের অভিযোগ তুলে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক মো. নাহিদ ইসলামের প্রার্থিতা স্থগিত চেয়ে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মুসলিম উম্মাহকে রমজানের শুভেচ্ছা জানালেন প্রধান উপদেষ্টা

বিএনপির ইচ্ছাতেই সংসদের দক্ষিণ প্লাজায় শপথ: আইন উপদেষ্টা

রামপুরায় কার্নিশে ঝুলে থাকা তরুণকে গুলির মামলার রায় ৪ মার্চ

এবারের জাতীয় নির্বাচনের সমাপ্তি সুন্দর হয়নি: হামিদুর রহমান আযাদ

কিছু বিচ্যুতি থাকলেও ত্রয়োদশ সংসদ নির্বাচন ছিল শান্তিপূর্ণ ও সুষ্ঠু

৩২ আসনে পুনরায় ভোট গণনার দাবি ১১ দলীয় জোটের

ভঙ্গুর অর্থনীতি পুনরুদ্ধারে নতুন রাষ্ট্রনায়কের সামনে যত চ্যালেঞ্জ

রামপুরায় মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ৪ মার্চ

৩৩ হাজার দরিদ্র পরিবার পাবে আস-সুন্নাহর ইফতার সামগ্রী

নাইজেরিয়ার তিন গ্রামে অস্ত্রধারীদের তাণ্ডব, গুলিতে ৩২ জন নিহত

কৃষককে অসম্মান করা মানে বাবাকে অপমান করা: ডা. শফিকুর রহমান

ভেজাল ওষুধে সয়লাব মিটফোর্ড পাইকারী বাজার

নির্ধারিত সময়ে ভারত-পাকিস্তান ম্যাচ হওয়া নিয়ে শঙ্কা

আলুর ডোনাট তৈরির সহজ রেসিপি জেনে নিন

রাশিয়ার বিরোধী দলের নেতাকে বিষপ্রয়োগে হত্যা করা হয়েছে

ছায়া মন্ত্রিসভা গঠনের প্রস্তুতি নিচ্ছে জামায়াতে ইসলামী ও এনসিপি

মাগুরায় চিকিৎসকের ওপর হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১

বিএনপির বিজয়ে পরিবর্তনের বার্তা, আরও ভালো বাংলাদেশ প্রত্যাশা

তারেক রহমানকে অভিনন্দন জানালেন নরওয়ের প্রধানমন্ত্রী

বিএনপিকে ইতালি সরকারের অভিনন্দন, সম্পর্কে নতুন সম্ভাবনার ইঙ্গিত