ই-পেপার রবিবার, ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ৩১ মাঘ ১৪৩৩

নির্ধারিত সময়ে ভারত-পাকিস্তান ম্যাচ হওয়া নিয়ে শঙ্কা

আমার বার্তা অনলাইন
১৫ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৫১

নাটকীয়তা শেষে মাঠে গড়ানোর অপেক্ষায় ভারত-পাকিস্তানের দ্বৈরথ। টি-টোয়েন্টি বিশ্বকাপে তাদের ম্যাচ হওয়া নিয়ে প্রথমে বাগড়া দিয়েছিল মাঠের বাইরের ইস্যু। কাঠখড় পুড়িয়ে সেই ম্যাচ আজ (রোববার) সন্ধ্যা সাড়ে ৭টায় অনুষ্ঠিত হওয়ার কথা। কিন্তু এবার চোখ রাঙাচ্ছে বেরসিক বৃষ্টি। পাক-ভারত হাইভোল্টেজ ম্যাচ শুরু হওয়ার সময়েই প্রবল বৃষ্টির শঙ্কা রয়েছে। ফলে নির্ধারিত সময়ে না–ও শুরু হতে পারে ম্যাচটি।

কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে এদিন বৃষ্টি হওয়ার শঙ্কা আরও আগেই জেগেছিল। এবার শ্রীলঙ্কার আবহাওয়া বিভাগ খেত্তামারা এলাকার পূর্বাভাস জানিয়েছে। সন্ধ্যা ৭টায় ম্যাচের টস হওয়ার কথা, ওই সময়েই বৃষ্টি প্রবল বেগে আছড়ে পড়তে পারে স্টেডিয়াম এলাকায়। পূর্বাভাসে বলা হয়– বঙ্গোপসাগরে ক্রমাগত নিম্নচাপ সৃষ্টি হওয়ায় বৃষ্টির সম্ভাবনা ৭০ শতাংশ। ৬–৭টার মধ্যে ৫.১ মিলিমিটার এবং ৭টা ১০ মিনিটের পর বৃষ্টির পরিমাণ (৩.৮ মিলি) কমে আসতে পারে।

এই পূর্বাভাস মিলে গেলে, খেলা ভেস্তে যেতে পারে কিংবা খেলার নির্ধারিত সময়ের অনেকাংশ কাটা পড়তে পারে। মূলত বৃষ্টি থামার পরে মাঠ পুরোপুরি ম্যাচের জন্য প্রস্তুত হওয়ার ওপর খেলা হওয়ার বিষয়টি নির্ভর করছে। এর আগে দুপুর ১টা থেকে ৭টার মধ্যে বৃষ্টির সম্ভাবনা ৫০-৬০ শতাংশ। অর্থাৎ, খেলা নির্ধারিত সময়ে হবে না কিংবা ম্যাচ সম্পন্ন হতে সম্ভাব্য সময়ের চেয়ে বেশি লাগতে পারে– তেমন প্রস্তুতি নিয়েই আসতে হবে সমর্থকদের। যদিও এই ম্যাচ সমর্থকদের ভেতর যথারীতি বাড়তি উন্মাদনা রয়েছে। মানুষের চাপে কলম্বোগামী বিমানের টিকিট এবং সেখানকার হোটেলের ভাড়াও কয়েক গুণ করে বেড়ে গেছে।

গতকালও (শনিবার) সন্ধ্যা ৬টার দিকেও কলম্বোয় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয়েছিল, ততক্ষণে ভারত ও পাকিস্তানের পৃথক অনুশীলনও সেরে নেয়। উভয় দলই নিজেদের আগের দুই ম্যাচ জিতে ৪ পয়েন্ট পেয়েছে। তবে নেট রানরেটের হিসাবে শীর্ষে ভারত এবং পাকিস্তান রয়েছে দুইয়ে। দুই দলের আজকের ম্যাচটি বৃষ্টিতে পরিত্যক্ত হলে উভয়েই ১ পয়েন্ট করে পাবে। তেমন কিছু হলে সুপার এইট নিশ্চিত করবে ভারত-পাকিস্তান। কারণ সমান ২ পয়েন্ট নিয়ে তাদের পরের অবস্থানে থাকা যুক্তরাষ্ট্র ও নেদারল্যান্ডস গ্রুপপর্ব শেষে সর্বোচ্চ ৪ পয়েন্ট পাওয়ার সুযোগ আছে

প্রত্যাবর্তনে আল-নাসরের জয়ে গোল করলেন রোনালদো

৩ ম্যাচ না খেলার পর অবশেষে গতকাল শনিবার সৌদি আরবের ক্লাব আল-নাসরের জার্সিতে মাঠে নেমেছেন

মন্ত্রী হওয়ার গুঞ্জন নিয়ে মুখ খুললেন তামিম

সাকিব আল হাসান ও মাশরাফি বিন মুর্তজাদের মতো সংসদ নির্বাচনে অংশ নেননি তামিম ইকবাল। তবে

আসিফ মাহমুদের লাগামহীন মন্তব্যে ক্ষতিগ্রস্ত ক্রীড়াঙ্গন: আমিনুল হক

সাবেক যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বেপরোয়া কথাবার্তার কারণে দেশের ক্রীড়াঙ্গন ব্যাপক

বাংলাদেশ নেই বলে ভারত-পাকিস্তান ম্যাচে যাচ্ছেন না বিসিবি সভাপতি

আজ সকালে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সভা শেষে কুয়েত থেকে ঢাকায় ফিরেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কিছু বিচ্যুতি থাকলেও ত্রয়োদশ সংসদ নির্বাচন ছিল শান্তিপূর্ণ ও সুষ্ঠু

৩২ আসনে পুনরায় ভোট গণনার দাবি ১১ দলীয় জোটের

ভঙ্গুর অর্থনীতি পুনরুদ্ধারে নতুন রাষ্ট্রনায়কের সামনে যত চ্যালেঞ্জ

রামপুরায় মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ৪ মার্চ

৩৩ হাজার দরিদ্র পরিবার পাবে আস-সুন্নাহর ইফতার সামগ্রী

নাইজেরিয়ার তিন গ্রামে অস্ত্রধারীদের তাণ্ডব, গুলিতে ৩২ জন নিহত

কৃষককে অসম্মান করা মানে বাবাকে অপমান করা: ডা. শফিকুর রহমান

ভেজাল ওষুধে সয়লাব মিটফোর্ড পাইকারী বাজার

নির্ধারিত সময়ে ভারত-পাকিস্তান ম্যাচ হওয়া নিয়ে শঙ্কা

আলুর ডোনাট তৈরির সহজ রেসিপি জেনে নিন

রাশিয়ার বিরোধী দলের নেতাকে বিষপ্রয়োগে হত্যা করা হয়েছে

ছায়া মন্ত্রিসভা গঠনের প্রস্তুতি নিচ্ছে জামায়াতে ইসলামী ও এনসিপি

মাগুরায় চিকিৎসকের ওপর হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১

বিএনপির বিজয়ে পরিবর্তনের বার্তা, আরও ভালো বাংলাদেশ প্রত্যাশা

তারেক রহমানকে অভিনন্দন জানালেন নরওয়ের প্রধানমন্ত্রী

বিএনপিকে ইতালি সরকারের অভিনন্দন, সম্পর্কে নতুন সম্ভাবনার ইঙ্গিত

৩০ আসনে ভোট জালিয়াতির অভিযোগ দিতে ইসিতে ১১ দলীয় ঐক্যের নেতারা

মন্ত্রিপরিষদ সচিবের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিলের কারণ জানালেন প্রেস সচিব

প্রত্যাবর্তনে আল-নাসরের জয়ে গোল করলেন রোনালদো

বৃ‌ত্তিপ্রাপ্ত বাংলাদেশি শিক্ষার্থীদের প্রথম ব্যাচ পাকিস্তানে পৌঁছেছে