ই-পেপার রবিবার, ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ৩১ মাঘ ১৪৩৩

মন্ত্রিপরিষদ সচিবের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিলের কারণ জানালেন প্রেস সচিব

আমার বার্তা অনলাইন
১৫ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৫৫

মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশীদের চুক্তিভিত্তিক নিয়োগের মেয়াদ বাতিল করেছে সরকার। শনিবার (১৪ ফেব্রুয়ারি) তার চুক্তির অবশিষ্ট মেয়াদ বাতিল করে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এদিকে তার পদত্যাগের পর থেকে গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ধরনের আলোচনা-সমালোচনা চলছিল। এরই পরিপ্রেক্ষিতে রোববার (১৫ ফেব্রুয়ারি) প্রেস সচিব নিজের ফেসবুক পেজে এ বিষয়টি খোলাসা করেন।

মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশীদের চুক্তিভিত্তিক নিয়োগের মেয়াদ বাতিলের কারণ জানিয়ে তিনি লিখেছেন, ‘মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিলের পরিপ্রেক্ষিতে বিভিন্ন মাধ্যমে নানা ধরনের অপতথ্য ও অনুমাননির্ভর বক্তব্য প্রচারিত হচ্ছে। প্রকৃতপক্ষে, ব‍্যক্তিগত কারণে তিনি নির্বাচনের কিছুদিন আগেই প্রধান উপদেষ্টার কাছে দায়িত্ব থেকে অব্যাহতির আবেদন জানান। তবে নির্বাচন সন্নিকটে চলে আসায় মাঠ প্রশাসনের শৃঙ্খলা ও কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখার স্বার্থে প্রধান উপদেষ্টার অনুরোধে তিনি নির্বাচনকাল পর্যন্ত দায়িত্ব পালনে সম্মত হন।’

বিষয়টি নিয়ে অহেতুক অনুমাননির্ভর তথ্য বা বিভ্রান্তিকর বক্তব্য প্রচার থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি অনুরোধ জানান প্রেস সচিব।

অন্যদিকে মন্ত্রিপরিষদ সচিব (চুক্তিভিত্তিক) হিসেবে দায়িত্ব পেয়েছেন প্রধান উপদেষ্টার মুখ্য সচিব (চুক্তিভিত্তিক) এম সিরাজ উদ্দিন মিয়া। তাকে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে।

বৃ‌ত্তিপ্রাপ্ত বাংলাদেশি শিক্ষার্থীদের প্রথম ব্যাচ পাকিস্তানে পৌঁছেছে

পাকিস্তান–বাংলাদেশ নলেজ করিডোরের আওতাধীন আল্লামা মুহাম্মদ ইকবাল বৃত্তিপ্রাপ্ত বাংলাদেশি শিক্ষার্থীদের প্রথম ব্যাচ পাকিস্তানে পৌঁছেছে। রোববার (১৫

মঙ্গলবার সংসদের দক্ষিণ প্লাজায় এমপি-মন্ত্রীদের শপথ

রীতি অনুযায়ী মন্ত্রিসভার শপথ বঙ্গভবনের দরবার হলে অনুষ্ঠিত হলেও এবার তা হচ্ছে না। জাতীয় সংসদের

নির্বাচনে নিরপেক্ষ দায়িত্ব পালনে প্রশংসিত সেনাবাহিনী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে মাঠপর্যায়ে দায়িত্ব পালন করে সর্বমহলে ব্যাপক

নির্বাচনের পরিবেশ ছিল শান্তিপূর্ণ ও উৎসবমুখর: রাশিয়ার সিইসি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের সামগ্রিক পরিবেশ ছিল শান্তিপূর্ণ, এমনকি উৎসবমুখর—এমন মন্তব্য করেছে রাশিয়ান
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কৃষককে অসম্মান করা মানে বাবাকে অপমান করা: ডা. শফিকুর রহমান

ভেজাল ওষুধে সয়লাব মিটফোর্ড পাইকারী বাজার

নির্ধারিত সময়ে ভারত-পাকিস্তান ম্যাচ হওয়া নিয়ে শঙ্কা

আলুর ডোনাট তৈরির সহজ রেসিপি জেনে নিন

রাশিয়ার বিরোধী দলের নেতাকে বিষপ্রয়োগে হত্যা করা হয়েছে

ছায়া মন্ত্রিসভা গঠনের প্রস্তুতি নিচ্ছে জামায়াতে ইসলামী ও এনসিপি

মাগুরায় চিকিৎসকের ওপর হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১

বিএনপির বিজয়ে পরিবর্তনের বার্তা, আরও ভালো বাংলাদেশ প্রত্যাশা

তারেক রহমানকে অভিনন্দন জানালেন নরওয়ের প্রধানমন্ত্রী

বিএনপিকে ইতালি সরকারের অভিনন্দন, সম্পর্কে নতুন সম্ভাবনার ইঙ্গিত

৩০ আসনে ভোট জালিয়াতির অভিযোগ দিতে ইসিতে ১১ দলীয় ঐক্যের নেতারা

মন্ত্রিপরিষদ সচিবের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিলের কারণ জানালেন প্রেস সচিব

প্রত্যাবর্তনে আল-নাসরের জয়ে গোল করলেন রোনালদো

বৃ‌ত্তিপ্রাপ্ত বাংলাদেশি শিক্ষার্থীদের প্রথম ব্যাচ পাকিস্তানে পৌঁছেছে

স্মার্ট চশমায় ফেসিয়াল রিকগনিশন যুক্ত করবে মেটা

শিশুর যে ৫ ভালো অভ্যাস গড়ে তোলা জরুরি

মন্ত্রী হওয়ার গুঞ্জন নিয়ে মুখ খুললেন তামিম

বইমেলা পেছাতে তারেক রহমানকে ‘প্রকাশক ঐক্যের’ খোলা চিঠি

বিএনপি নেতৃত্বাধীন বাংলাদেশের সঙ্গে সম্পর্ক পুনর্গঠন করতে পারবে ভারত?

মঙ্গলবার সংসদের দক্ষিণ প্লাজায় এমপি-মন্ত্রীদের শপথ