ই-পেপার মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩

শাপলা চত্বরের ঘটনায় ইসলামিক টিভি তাদের সব ভিডিও আলামত ট্রাইব্যুনালে দেবে

ব্যারিস্টার শামস ইস্কান্দার
আমার বার্তা অনলাইন:
১৮ মে ২০২৬, ১৭:৩৮

রাজধানীর মতিঝিলে ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে হেফাজতে ইসলামের মহাসমাবেশ ঘিরে হত্যাযজ্ঞের সময় ইসলামিক টিভির কাছে থাকা সব ভিডিও আলামত ট্রাইব্যুনালে দাখিল করা হবে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ব্যারিস্টার শামস ইস্কান্দার।

সোমবার (১৮ মে) বিকেলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। এদিন দুপুরে চিফ প্রসিকিউটরের সঙ্গে বৈঠক করে ইসলামিক টিভির একটি প্রতিনিধি দল।

শামস ইস্কান্দার বলেন, শাপলা চত্বরে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলার তদন্ত চলছে। এরই ধারাবাহিকতায় সেদিনের ঘটনা জানতে আমাদের ডেকেছেন চিফ প্রসিকিউটর। ওই দিন যেহেতু আমাদের ক্যামেরাম্যান, নিউজের টিম উপস্থিত ছিলেন। এছাড়া ওই রাতেই র‍্যাবসহ তৎকালীন সরকারের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন লোক এসে আমাদের অফিস ভেঙে ফেলেন। আমাদের সম্প্রচার সরঞ্জাম, কম্পিউটারস, এডিটিং প্যানেলসহ পুরো অফিস তছনছ করে বন্ধ করে দেওয়া হয়।

তিনি বলেন, এসব কিছুই আমরা আজ চিফ প্রসিকিউটরকে বলেছি। আমাদের কাছে যেসব আলামত রয়েছে সেসব সংরক্ষণ করে রাখতে বলেছিলেন তিনি। প্রসিকিউশন থেকে এসব সংগ্রহ করে নেবেন বলা হয়েছে। আর এসব দিয়ে আমরা তদন্তে সহযোগিতা করবো। অর্থাৎ আমাদের কাছে থাকা যাবতীয় ভিডিও আলামত তদন্ত সংস্থাকে দেবো।

এ মামলায় সাক্ষী করা হবে কিনা সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ইসলামিক টিভির এমডি বলেন, এ ব্যাপারে প্রসিকিউশন থেকে আমাদের সঙ্গে যোগাযোগ করবে। তবে পারিবারিক কারণেই ইসলামিক টিভি বন্ধ করা হয়েছিল। রাজনৈতিক প্রতিহিংসা থেকেই এটা করেছিল আওয়ামী লীগ সরকার। এছাড়া আর কোনো কারণ দেখি না।

এ সময় উপস্থিত ছিলেন ইসলামিক টিভির প্রধান নির্বাহী কর্মকর্তা শাহজানুল ইসলাম, প্রধান বার্তা সম্পাদক রফিক উজ জামানসহ অন্যরা।

আমার বার্তা/এমই

হত্যা মামলায় আবুল বারকাতের জামিন মেলেনি, আটকে গেল কারামুক্তি

বৈষম্য বিরোধী আন্দোলন কেন্দ্রিক রাজধানীর নীলক্ষেত এলাকায় ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ হত্যা মামলায় জনতা ব্যাংকের সাবেক

বেনজীরকে দেশে ফেরানো নিয়ে যা বললেন চিফ প্রসিকিউটর

দুবাইয়ে গ্রেপ্তার হওয়া পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে দ্রুতই দেশে ফেরানোর প্রক্রিয়া শুরু হয়েছে

প্রতারণার মামলায় তৌহিদ আফ্রিদি ফের গ্রেফতার

রাজধানীর ওয়ারী থানার প্রতারণার অভিযোগে করা মামলায় বেসরকারি টিভি চ্যানেল মাইটিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথীর

রামিসা হত্যার দায় স্বীকার করে জেল আপিলে যা বলেছেন আসামি সোহেল

রাজধানীর পল্লবীতে ৮ বছরের শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার প্রধান আসামি সোহেল রানা নিজের
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মরক্কোর ফুটবলের বিস্ময়কর উত্থান: বিশ্বমঞ্চে শক্তিশালী প্রতিদ্বন্দ্বী

অর্থনীতিকে পুনর্গঠন করা সরকারের অন্যতম প্রধান অগ্রাধিকার: অর্থমন্ত্রী

বিবাহ নিবন্ধনে ডিজিটাল জন্মসনদ বাধ্যতামূলক করা হবে: প্রতিমন্ত্রী

সরকারিভাবে নতুন পাটকল স্থাপন নয়, সব যাবে বেসরকারি ব্যবস্থাপনায়

দুর্যোগ মোকাবিলায় বাংলাদেশের সঙ্গে সহযোগিতা বাড়ানোর অঙ্গীকার যুক্তরাষ্ট্রের

সরকারের তোষামোদ নয় জনগণের সামনে সত্য তুলে ধরতে হবে

১৬ বছরের কম বয়সীদের জন্য সামাজিক মাধ্যম নিষিদ্ধ করছে ব্রিটেন

নেপালে বাংলাদেশের রাষ্ট্রদূতের ব‍্যতিক্রমী উদ‍্যোগ “ম‍্যাংগো ডিপ্লোমেসি”

বড়দিনের আগেই শিক্ষার্থীদের হাতে নতুন বই পৌঁছে দেয়ার আশা শিক্ষামন্ত্রীর

আন্দালিব রহমান পার্থ পেলেন আইন মন্ত্রণালয়-সম্পর্কিত নতুন দায়িত্ব

‘গ্রাম বাঁচলেই বাঁচবে বাংলাদেশ’: তারেক রহমানের নতুন রাজনৈতিক দর্শন

অনলাইন মার্কেটপ্লেসে সরাসরি পণ্য বিক্রির সুযোগ পেলেন রপ্তানিকারকরা

ধর্ষণের শিকার ৪১ হাজার ৫৫৫ নারী-শিশুর ডিএনএ প্রোফাইলিং সম্পন্ন

সামষ্টিক অর্থনৈতিক চাপের মধ্যে কী করে বাজেট বাস্তবায়ন হবে

সাবেক আইজিপি বেনজীরকে ফেরানোর প্রক্রিয়া শুরু হয়েছে: দুদক

ভারতের দূতকে তলব করে কড়া প্রতিবাদ জানালো বাংলাদেশ

একদিনে হাম ও হামের উপসর্গে আরও ৪ জনের মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর

সংসদে ২০২৫-২৬ অর্থবছরের সংশোধিত বাজেট পেশ, ঘাটতি ২ লাখ কোটি টাকা

কৃষকের হাতের নাগালে দুই হাজার ছোট হিমাগার বানাবে সরকার

পুরোনো রেল নিলামে বিক্রি সম্ভব নয়, দুর্ঘটনা রোধে নেওয়া হচ্ছে পদক্ষেপ