ই-পেপার মঙ্গলবার, ১২ মে ২০২৬, ২৯ বৈশাখ ১৪৩৩

বাথরুম সুসজ্জিত রাখবেন যেভাবে

আলিমা আফরোজ লিমা
২১ এপ্রিল ২০২৫, ১৫:১৭
আপডেট  : ২১ এপ্রিল ২০২৫, ১৫:৩৮

কাজের শেষে ঘরে ফিরলেন। ঘামে ভেজা শরীর, একটা শাওয়ার (shower) নিতে পারলে মন্দ হয় না! এই ভেবে বাথরুমে ঢুকলেন। সেইসময় বাথরুমের পরিবেশ যদি মনোরম হয়, তাহলে তা সহজেই আপনার মানসিক ক্লান্তি দূর করতে পারে।

তাই আপনার বাসার বাথরুমগুলো বেশ মনোরমভাবে সাজাতে পারেন। এর জন্য যে লঙ্কাকান্ড করতে হবে এমন কোন কথা নেই। বরং হাতের কাছে যা পাওয়া যায় তাই দিয়েই সহজে সাজানো সম্ভব। বাথরুম সুসজ্জিত রাখতে কী কী পদ্ধতি অবলম্বন করবেন তা আজকে আমরা জানাবো। তো, চলুন দেখে নাই কিভাবে ৭টি উপায়ে খুব সহজে আপনার বাথরুম সুসজ্জিত রাখতে পারেন।

বাথরুম সুসজ্জিত রাখার ৭টি উপায়

শুরুতেই সিদ্ধান্ত নিন, কীভাবে সাজাতে চাচ্ছেন

প্রথমেই সিদ্ধান্ত নিন আপনি বাথরুমের ভেতরেরটা কীভাবে সাজাতে চান। নতুন পেইন্টিং (painting) ব্যবহার করবেন? টাইলস (Tiles) ব্যবহার করবেন? নাকি কাঠের কোন কাজ করবেন। যদি এই ধরণের সিদ্ধান্ত নিয়ে মাথা ঘামাতে না চান, কিংবা বেশি ঝামেলার মনে হয় তাহলে শুধু কিছু আলাদা জিনিস যোগ করতে পারেন। যেমন একটা তাক, কিংবা দুটো ফুলদানি এই ধরণের ছোটখাটো জিনিস।

বাথরুম সুসজ্জিত রাখতে একটি থিম চয়েস করুন

আপনার বাথরুমকে সাজানোর জন্য একটি নির্দিষ্ট থিম (Theme) কিংবা প্যাটার্ন (pattern) চয়েস করুন। যেমন- কী ধরনের রং ব্যবহার করতে চান, আপনার বাথরুমের স্টাইল কেমন হবে, ক্লাসিক (classic) পুরনো ধাঁচের বাথরুম চান নাকি মডার্ন (modern) গ্যাজেটসহ (Gadget) বাথরুম চান এই ধরনের ব্যাপারগুলো সম্পর্কে সিদ্ধান্ত নিন। যদি রং নিয়ে কনফিউজড (confused) থাকেন তাহলে তার পরিবর্তে কাঁচের কোন কাজ করতে পারেন।

বাথরুমের জিনিসগুলো সাজানোর ব্যবস্থা করুন

বাথরুমে যেসব জিনিস আপনার নিত্য প্রয়োজনীয় সেগুলোকে সামনে রাখার ব্যবস্থা করুন। চাইলে ক্যাটাগরি (Category) ভাগ করে নিতে পারেন। যেমন প্রসাধনী জাতীয় জিনিসগুলো একসাথে, সাবান জাতীয় জিনিসগুলো একসাথে, টুথপেস্ট কিংবা মুখ পরিস্কার করার জিনিসগুলো একসাথে এভাবে। তবে এগুলো কোথায় রাখবেন সেটা একান্ত আপনার নিজস্ব চয়েস (choice)-এর উপর নির্ভর করে। কিন্তু খেয়াল রাখবেন রাখার পর জিনিসগুলো যাতে দৃষ্টিকটু না লাগে এবং হাতের কাছেই পাওয়া যায়।

ছোটখাট জিনিস কিনে সাজান

আপনার পছন্দের থিম অনুযায়ী বাথরুমে ছোটখাট জিনিস কিনে যোগ করতে পারেন। যেমন সাবান রাখার জন্য একটু সুদৃশ্য সাবান কেইস (Case), সুগন্ধীর বাক্স, পারফিউম (perfume)-এর বোতল, রঙিন টাওয়েল ইত্যাদি। এগুলো যেমন বাথরুম-এর সৌন্দর্য্য বর্ধন করবে তেমনি ব্যবহার উপযোগী হিসেবে বেশ কাজের। এছাড়াও বাথরুমে নতুন ম্যাট (Mate), আয়না ইত্যাদিও যোগ করতে পারেন।

বাথরুম ডেকোর

বাথরুম সাজানোর সময় যে জিনিসটা সবচাইতে বেশি মনে রাখে জরুরী সেটা হচ্ছে ম্যাচিং (Matching)। আপনার বাথরুমে জিনিসগুলো দেখতে যাতে বাজে না দেখায়। চেষ্টা করবেন মনোরম এবং গুছিয়ে রাখার। সেই সাথে বাথরুমের পরিবেশের সাথে জিনিসগুলো কতটুকু যাচ্ছে সেদিকে লক্ষ্য রাখা জরুরি।

বাথরুম সুসজ্জিত রাখতে মনোরম আলোর ব্যবস্থা করুন

আপনার বাথরুমে যেই জিনিসটি বেশ গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে আলো। যেহেতু বাইরের আলো আনার ব্যবস্থা খুব কম থাকে সেই ক্ষেত্রে কৃত্রিম আলো ব্যবহার করে বাথরুম সাজাতে পারেন। তবে আলো যাতে বেশি উজ্জ্বল বা চোখে লাগার মতো না হয়। ধরুন আপনি খুব ক্লান্ত হয়ে শাওয়ার (Shower) নিতে ঢুকলেন বাথরুমে, আর অত্যাধিক উজ্জ্বল আলো আপনার মাথাব্যথা ধরিয়ে দিলো তাহলে ব্যাপারটি মোটেও সুখকর হবে না। সুতরাং হালকা এবং নরম আলো ব্যবহার করতে পারেন।

সুগন্ধি এবং হালকা মিউজিকের ব্যবস্থা রাখতে পারেন

এই দুইটি জিনিস থাকতেই হবে এমন কোন কথা কিন্তু নেই। তবে আপনি চাইলে বাথরুমে সুগন্ধি ব্যবহার করতে পারেন। এতে বাথরুমের ভেতরে বাতাস ফ্রেশ (Fresh) থাকবে, কারণ বাথরুমে ঢোকার পর যে কোন ধরনের বাজে গন্ধ আপনার বিরক্তির উদ্রেক করতে পারে। এছাড়া হালকা মিউজিক (Music)-এর ব্যবস্থা রাখতে পারেন যদি সম্ভব হয়। কারণ, বাথটাব (Bathtub)-এ শুয়ে ঠান্ডা পানিতে গোসল করার সময় যদি হালকা মিউজিক কানে বাজে তাহলে গোসলটা আরো উপভোগ্য হতে পারে।

এভাবেই হাতের কাছে থাকা জিনিসগুলো দিয়ে আপনি আপনার বাথরুমকে সাজিয়ে নিতে পারেন। এতে নিজের মধ্যে যেমন তৃপ্তি আসবে তেমনি বাসায় কেউ আসলেও আপনার বাথরুম দেখে আনন্দিত হবে।

আমার বার্তা/এল/এমই

অপর্যাপ্ত ঘুমের কারণে বাড়ছে স্বাস্থ্যঝুঁকি, সতর্ক বিশেষজ্ঞদের

মানবদেহের সুস্থতা ও স্বাভাবিক কার্যকারিতা বজায় রাখতে ঘুমের গুরুত্ব কোনোভাবেই অস্বীকার করা যায় না। পর্যাপ্ত

এই শীতে উলের কুর্তা সেটে স্টাইল আর কমফোর্ট

শীতকালে বিয়ে, উৎসব বা কোনও অনুষ্ঠানে সবসময়ে সেই একঘেয়ে স্টাইলিং চলে না, এরম সময় একটু

আপনার শরীরের ওজন নিয়ন্ত্রণে আনতে পারে কমলা

আপনার শরীরের ওজন নিয়ন্ত্রণে আনতে পারে কমলা। কারণ প্রতিদিন কমলা খেলে হজম প্রক্রিয়া উন্নত হয়।

নারীর মুড সুইংয়ের জন্য দায়ী যে বৈজ্ঞানিক কারণগুলো

আধুনিক স্নায়ুবিজ্ঞান, এন্ডোক্রাইনোলজি এবং মনোবিজ্ঞান বলে- মুড পরিবর্তন একটি সম্পূর্ণ স্বাভাবিক, বৈজ্ঞানিক বাস্তবতা; বিশেষত নারীদের
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান আর নেই

খালেদা জিয়ার জানাজায় তারেক রহমানকে সান্ত্বনা জানালেন প্রধান উপদেষ্টা

আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার জানাজা, গুরুত্বের সঙ্গে প্রকাশ

জানাজায় বিপুল জনসমাগম মৃতের জন্য যে সৌভাগ্য বয়ে আনে

রাষ্ট্রীয় শোকে রাজধানীতে আতশবাজি-সব ধরনের উৎসব নিষিদ্ধ: ডিএমপি

মাকে কবরে রেখে বিষণ্ন মনে বাসায় ফিরলেন তারেক রহমান

নতুন বছরে গণতান্ত্রিক অগ্রযাত্রা বেগবান হবে: আশা প্রধান উপদেষ্টার

ভারতে চলন্ত ভ্যানে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২ ঘণ্টা পর রাস্তায় নিক্ষেপ

পোস্টাল ভোট দিতে ১১ লাখ নিবন্ধন, ৫ জানুয়ারি পর্যন্ত সময় বাড়াল ইসি

খালেদা জিয়া স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক হয়ে ছিলেন: আনিসুল ইসলাম

মধুপুরে যানজট নিরসনে প্রশাসনের মতবিনিময় সভা

"পার্বত্য চট্টগ্রাম শান্তি" চুক্তির বিরুদ্ধে রাজপথে আপোষহীন ছিলেন বেগম খালেদা জিয়া

সম্পর্ক উন্নয়নে খালেদা জিয়ার অবদান স্মরণীয় হয়ে থাকবে: চীনা মুখপাত্র

ডাকাতির গরু বাঁচাতে ক্যাভার্ড ভ্যানে অক্সিজেন রাখতেন ডাকাত

কথা রাখলেন খালেদা জিয়া, দেশের মাটিতে স্বামীর পাশে চিরনিদ্রায়

কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে ছবি-ভিডিও বানাবেন যেভাবে

জানাজায় অংশ নিতে আসা বিদেশি অতিথিদের সঙ্গে উপদেষ্টাদের সাক্ষাৎ

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য দোয়া অনুষ্ঠিত

বেগম খালেদা জিয়ার জানাজায় ৫০ প্লাটুন আনসার ও টিডিপি মোতায়েন

খালেদা জিয়ার জানাজায় পদদলিত হয়ে একজনের মৃত্যু