ই-পেপার রবিবার, ৩১ মে ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩

সহকর্মীকে বন্ধু ভেবে যে কথাগুলো বলবেন না

আমার বার্তা অনলাইন:
২২ জুন ২০২৫, ১৩:০৯
আপডেট  : ২২ জুন ২০২৫, ১৩:১৫

ব্যক্তিগত জীবন ও পেশাদার জগতকে আলাদা রাখাই ভালো। আত্মীয়-পরিজন, বন্ধু-বান্ধবদের সঙ্গে যেভাবে মেশেন, একই আচরণ সহকর্মীদের সঙ্গে করা যায় না। যদিও দিনের বেশিরভাগ সময়টাই অফিসে কাটে। সেখানে সহকর্মীর সঙ্গে হয়তো নানা ধরনের গল্পও করেন। হয়তো সে বন্ধুও হয়ে উঠেছে। তবে ভুলবেন না যে সে আপনার সহকর্মী। তাই আসুন জেনে নিই সহকর্মীকে বন্ধু ভেবে যে কথাগুলো বলবেন না-

১. আর্থিক অবস্থা

আপনার আর্থিক অবস্থা সম্পর্কে অফিসে কখনওই কারও সঙ্গে আলোচনা করবেন না। আপনার আয় কত, আপনাকে মাসে কত টাকা ব্যয় করতে হয় সংসার চালানোর জন্য, কোথায় কত টাকার সঞ্চয় রয়েছে, এ সব আলোচনা করবেন না।

২. পরনিন্দা-পরচর্চা

কাজের জায়গায় সবাইকে যে পছন্দ হবে, এমনটা নাও হতে পারে। আবার কোনও কারণে অনেক সহকর্মীর সঙ্গেই কথা কাটাকাটি বা মনোমালিন্য হতে পারে। কিন্তু তার সমালোচনা অন্য সহকর্মীর সঙ্গে করবেন না। এমনকি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, বস, ম্যানেজার কাউকে নিয়েই কোনও আলোচনা করবেন না।

৩. শারীরিক অবস্থা

আপনার শারীরিক অবস্থা, অসুখবিসুখ নিয়ে বেশি চর্চা না করাই ভালো। সহকর্মী হয়তো শুনে দুঃখপ্রকাশ করবেন, কিন্তু আড়ালে সে নিয়ে হাস্যকৌতুকও হতে পারে। আর কর্তৃপক্ষের কানে গেলে তারা হয়তো ভাবতে পারেন এমন শারীরিক অবস্থায় আপনি চাপ নিয়ে কাজ করতে সক্ষম নন।

৪. কর্মক্ষেত্রের অসন্তুষ্টি প্রকাশ

আপনার বস বা কাজ নিয়ে অসন্তুষ্টি থাকলেও তা সহকর্মীর কাছে প্রকাশ না করাই ভালো। এতে পেশাদার পরিবেশ ক্ষতিগ্রস্ত হতে পারে এবং ভবিষ্যতে এই কথা আপনার বিরুদ্ধে ব্যবহার হতে পারে।

৫. ভবিষ্যত পরিকল্পনা

জীবন নিয়ে আপনার কি পরিকল্পনা তা কখনোই শেয়ার করতে যাবেন না। নিজের ভবিষ্যৎ পরিকল্পনা কখনওই সহকর্মীদের জানাবেন না। তারা যতই ঘনিষ্ঠ হোন না কেন, কাজ নিয়ে আপনার পরিকল্পনা কী, তা নিজের মধ্যেই রাখুন।

৬. রাজনীতি নিয়ে আলোচনা

আপনার রাজনৈতিক আদর্শ আপনার সহকর্মীর সঙ্গে না-ই মিলতে পারে। আপনাদের দু’জনের বিশ্বাস, চিন্তাভাবনা আলাদা হতেই পারে। তবে এসব বিষয় কাজের জায়গায় আলোচনা করবেন না। এতে পেশাদার সম্পর্ক নষ্ট হতে পারে। একই ভাবে, ধর্মীয় বিশ্বাস সম্পর্কে‌ও আলোচনা না করাই ভালো।

৭. নতুন চাকরি খোঁজার কথা

আপনি হয়তো নতুন চাকরি খুঁজছেন, তবে সেটা ভুলেও অফিসের কাউকে জানাবেন না। সহকর্মী যতই শুভাকাঙ্ক্ষী হোক, এই ধরনের কথা ফাঁস হয়েই যায়। আর কোনও ভাবে এই ধরনের কথা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কানে গেলে সমস্যায় পড়তে পারেন। তাই এই বিষয়ে সতর্ক থাকুন।

৮. সম্পর্কের টানাপোড়ন

ব্যক্তিগত জীবনে আপনি কী-কী করছেন, কার সঙ্গে ডেটে যাচ্ছেন, দাম্পত্য জীবনে কী চলছে—এই ধরনের কোনও কথাই সহকর্মীর সঙ্গে আলোচনা করবেন না। হতেই পারে এই সব বিষয় নিয়ে আপনার পিছনে কেউ সমালোচনা করছে, কিংবা আপনার মজা ওড়াচ্ছে। তাই ব্যক্তিগত জীবনে সম্পর্ক যেমনই হোক তা নিয়ে অফিসে আলোচনা একদম নয়।

৯. অপেশাদার রসিকতা বা কটাক্ষ

সহকর্মীদের সঙ্গে মজা করা ভালো, তবে অশোভন বা অপমানজনক রসিকতা এড়িয়ে চলা উচিত। এটি সম্পর্কে নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

আমার বার্তা/এল/এমই

অপর্যাপ্ত ঘুমের কারণে বাড়ছে স্বাস্থ্যঝুঁকি, সতর্ক বিশেষজ্ঞদের

মানবদেহের সুস্থতা ও স্বাভাবিক কার্যকারিতা বজায় রাখতে ঘুমের গুরুত্ব কোনোভাবেই অস্বীকার করা যায় না। পর্যাপ্ত

এই শীতে উলের কুর্তা সেটে স্টাইল আর কমফোর্ট

শীতকালে বিয়ে, উৎসব বা কোনও অনুষ্ঠানে সবসময়ে সেই একঘেয়ে স্টাইলিং চলে না, এরম সময় একটু

আপনার শরীরের ওজন নিয়ন্ত্রণে আনতে পারে কমলা

আপনার শরীরের ওজন নিয়ন্ত্রণে আনতে পারে কমলা। কারণ প্রতিদিন কমলা খেলে হজম প্রক্রিয়া উন্নত হয়।

নারীর মুড সুইংয়ের জন্য দায়ী যে বৈজ্ঞানিক কারণগুলো

আধুনিক স্নায়ুবিজ্ঞান, এন্ডোক্রাইনোলজি এবং মনোবিজ্ঞান বলে- মুড পরিবর্তন একটি সম্পূর্ণ স্বাভাবিক, বৈজ্ঞানিক বাস্তবতা; বিশেষত নারীদের
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান আর নেই

খালেদা জিয়ার জানাজায় তারেক রহমানকে সান্ত্বনা জানালেন প্রধান উপদেষ্টা

আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার জানাজা, গুরুত্বের সঙ্গে প্রকাশ

জানাজায় বিপুল জনসমাগম মৃতের জন্য যে সৌভাগ্য বয়ে আনে

রাষ্ট্রীয় শোকে রাজধানীতে আতশবাজি-সব ধরনের উৎসব নিষিদ্ধ: ডিএমপি

মাকে কবরে রেখে বিষণ্ন মনে বাসায় ফিরলেন তারেক রহমান

নতুন বছরে গণতান্ত্রিক অগ্রযাত্রা বেগবান হবে: আশা প্রধান উপদেষ্টার

ভারতে চলন্ত ভ্যানে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২ ঘণ্টা পর রাস্তায় নিক্ষেপ

পোস্টাল ভোট দিতে ১১ লাখ নিবন্ধন, ৫ জানুয়ারি পর্যন্ত সময় বাড়াল ইসি

খালেদা জিয়া স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক হয়ে ছিলেন: আনিসুল ইসলাম

মধুপুরে যানজট নিরসনে প্রশাসনের মতবিনিময় সভা

"পার্বত্য চট্টগ্রাম শান্তি" চুক্তির বিরুদ্ধে রাজপথে আপোষহীন ছিলেন বেগম খালেদা জিয়া

সম্পর্ক উন্নয়নে খালেদা জিয়ার অবদান স্মরণীয় হয়ে থাকবে: চীনা মুখপাত্র

ডাকাতির গরু বাঁচাতে ক্যাভার্ড ভ্যানে অক্সিজেন রাখতেন ডাকাত

কথা রাখলেন খালেদা জিয়া, দেশের মাটিতে স্বামীর পাশে চিরনিদ্রায়

কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে ছবি-ভিডিও বানাবেন যেভাবে

জানাজায় অংশ নিতে আসা বিদেশি অতিথিদের সঙ্গে উপদেষ্টাদের সাক্ষাৎ

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য দোয়া অনুষ্ঠিত

বেগম খালেদা জিয়ার জানাজায় ৫০ প্লাটুন আনসার ও টিডিপি মোতায়েন

খালেদা জিয়ার জানাজায় পদদলিত হয়ে একজনের মৃত্যু