ই-পেপার বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩

বিজয় পারফর্ম করেই দলে এসেছে, জনপ্রিয়তা দিয়ে কেউ আসে না

আমার বার্তা অনলাইন:
২২ জুন ২০২৫, ১৭:৫৭

জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ দিয়ে ঘরের মাটিতে টেস্ট দলে অনেকদিন পরই ডাক পেয়েছিলেন এনামুল হক বিজয়। এরপর এক ইনিংসে করেছিলেন ৩৯ রানও। পরবর্তীতে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টেও একাদশে ছিলেন তিনি। তবে ব্যাট হাতে দুই ইনিংসেই ব্যর্থতার পরিচয় দিয়েছেন বিজয়।

প্রথম ইনিংসে কোনো রান না করার পরে দ্বিতীয় ইনিংসে করেন ৪। প্রশ্ন রয়েছে কলোম্বো টেস্টে একাদশে থাকবেন তো বিজয়। তবে বিসিবির সাবেক নির্বাচক হাবিবুল বাশার সুমন আরো সুযোগ দেয়ার পক্ষে বিজয়কে।

আজ মিরপুর গণমাধ্যমকে সাবেক এই অধিনায়ক বলছিলেন, ‘এনামুল হক বিজয় দলে এসেছেন পারফর্ম করেই। জনপ্রিয়তা দিয়ে কেউ দলে ঢুকে না, আমি মনে করি না। ও প্রথম শ্রেণীর ক্রিকেটেও কিন্তু ভালো রান করে। সাদা বলের রেকর্ড দেখে নেয়া হয়েছে৷ কিন্তু ওর লাল বলের রেকর্ডও কিন্তু অনেক ভালো।’

পরে তিনি আরও যোগ করেন, ‘খুলনা বিভাগের পক্ষে একদম তালিকার শুরুতেই থাকে। এজন্যই তাকে রাখা হয়েছে। তবে ঘরোয়ার যেই ফর্মটা, সেটা আন্তর্জাতিকে দেখাতে পারেনি। আমার মনে হয় সে আরেকটা সুযোগ ডিজার্ভ করে। যেহেতু আমরা দুজন ওপেনারই নিয়ে গেছি। শুরুতে তো শোনা গিয়েছিল শান্তকে দিয়ে ওপেনিং করার কথা ভাবা হচ্ছে। কিন্তু আমি কঠোরভাবে বিরোধিতা করেছি। ওপেনিং একটা বিশেষায়িত জায়গা, যারা ওপেনার তাদেরই ওপেনিং করা উচিত। ওপেনার আমরা দুজন নিয়েছি, তাদেরকেই একটা সু্যোগ দেয়া উচিত।’

এদিকে নাহিদ রানাও ভালো করতে পারেননি প্রথম টেস্টে। তাকে নিয়ে বাশার বলেন, ‘হি উইল লার্ন। গল টেস্টে উইকেট এমন ছিল, যাদের বেশি পেস তাদের বিপক্ষে ব্যাট করা সহজ ছিল। যারা বেশি পেসে বল করে তারা শর্ট অব লেন্থে বল করে৷ এ ধরনের উইকেটে এসব বল খেলা সহজ হয়ে যায়৷ অবাক হওয়ার কিছু নেই। এটা স্বাভাবিক। শ্রীলঙ্কাও তেমন কুইক বোলার খেলায়নি।’

গলের পিচের ব্যাখ্যা দিয়ে হাবিবুল বাশার বলেন, ‘এখানে আসলে যারা জোরে বল করে তাদের কিছু করার থাকে না, উলটো তাদের বলে ব্যাট করা সহজ হয়। এরকম উইকেটে কোন লেন্থে বল করতে হয় সেটা সে শিখবে। সে আমাদের জন্য সম্পদ। ভবিষ্যতে ভালো করবে। সে কেবল শুরু করেছে। আমার মনে হয় তাকে ছাড় দেয়া উচিত।’

আমার বার্তা/এমই

রিয়ালের জালে চার গোল দিয়ে সেমিফাইনালে বায়ার্ন

উয়েফা চ্যাম্পিয়নস লিগে কোয়ার্টার ফাইনাল পর্বের প্রথম লেগে রিয়াল মাদ্রিদের মাঠে ২-১ গোল ব্যবধানে জিতেছিল

লেভেল থ্রি-কোর্সে প্রথম রাজ্জাক, দ্বিতীয় হান্নান যৌথ তৃতীয় নাফীস-ডলার

২০২৫ সালের সেপ্টেম্বরে বিসিবির অধীনে অনুষ্ঠিত হয়েছিল লেভেল-থ্রি কোচিং কোর্স। যেখানে বাংলাদেশ থেকে অংশগ্রহণ করেছিলেন

এখন আর জীবনে কিছুতেই অবাক হই না: বিসিবি সভাপতি পরিবর্তন নিয়ে সিমন্স

নিউজিল্যান্ড সিরিজের সংবাদ সম্মেলন করতে এসে ফিল সিমন্সকে উত্তর দিতে হয়েছে বারবার বিসিবি সভাপতি পরিবর্তন

বাংলাদেশের বিপক্ষে নিজেদের শক্তি অনুযায়ী প্ল্যান সাজাতে চায় নিউজিল্যান্ড

সাদা বলের সিরিজ খেলতে ইতোমধ্যে বাংলাদেশে এসে পৌঁছেছে নিউজিল্যান্ড ক্রিকেট দল। আজ প্রথমবারের মতো অনুশীলনও
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডিএমপি গুলশান বিভাগ কর্তৃক “নববর্ষ প্রীতি ক্রিকেট টুর্নামেন্ট” আয়োজন

ইরান চুক্তিতে রাজি না হলে মার্কিন বাহিনী যুদ্ধ শুরু করতে প্রস্তুত: প্রতিরক্ষামন্ত্রী

আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক হলেন তাহমিনা রহমান

মাউশির মহাপরিচালকের দায়িত্বে শিক্ষামন্ত্রীর পিএস অধ্যাপক সোহেল

স্বাধীনতার ৫৫ বছরেও এখনো অনেক অপূর্ণতা রয়েছে: প্রধানমন্ত্রী

জাতীয় নেতাদের অবদান ভুললে ভবিষ্যৎ ইতিহাস ক্ষমা করবে না

বাংলাদেশ ইনসিওরেন্স একাডেমিতে ব্যাংকাস্যুরেন্স বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

জনদুর্ভোগের কথা বিবেচনা করে তেলের দাম বাড়াইনি: প্রধানমন্ত্রী

ক্ষমতার পরিবর্তনের চেয়ে মানসিকতার পরিবর্তন বেশি জরুরি: প্রধানমন্ত্রী

বিএনপির সংরক্ষিত নারী আসনের মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার শুরু শুক্রবার

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি হতে চায় বাংলাদেশ

ইন্টারনেটেও ‘কপি-পেস্ট’ নির্ভরতা, শহর-গ্রাম ব্যবধানের বৈষম্য স্পষ্ট

আইনশৃঙ্খলার স্থিতিশীলতা ধরে রাখতে ডিএমপি কমিশনারের নির্দেশ

অদক্ষ ব্যক্তিদের হাতে রাষ্ট্র পড়লে জনগণের অনেক ভোগান্তি হয়: স্পিকার

বাংলাদেশের রাষ্ট্রীয় গণমাধ্যমের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহী চীন

কৃষকের আয় ও ঝুঁকি কমাতে বিকল্প ফসল ব্যবস্থার পরামর্শ সার্ক কৃষি কেন্দ্রের

খালেদা জিয়ার স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন নাতনি জাইমা রহমান

স্বাধীনতা পুরস্কার প্রাপ্তদের হাতে পদক তুলে দিলেন প্রধানমন্ত্রী

ইউসিবি-এসএমই ফাউন্ডেশনের চুক্তি, ক্ষুদ্র শিল্পে ৮ শতাংশ হারে ঋণ মিলবে

দামুড়হুদা ও জীবননগরে বজ্রপাতে শিক্ষার্থীসহ ২ জনের মৃত্যু