ই-পেপার বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩

রাষ্ট্র সংস্কারের সুযোগ হারাতে দেওয়া যাবে না: প্রধান উপদেষ্টা

আমার বার্তা অনলাইন:
২২ জুন ২০২৫, ২১:১৬
রাষ্ট্র সংস্কারের জন্য যে সুযোগ তৈরি হয়েছে, তা আর কখনও আসবে না বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা। ছবি পিআইডি

রাষ্ট্র সংস্কারের পথ খুলে দিয়েছে ‘জুলাই অভ্যুত্থান’ এ কথা জানিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, জুলাই অভ্যুত্থানে রাষ্ট্র সংস্কারের জন্য যে সুযোগ তৈরি হয়েছে, তা আর কখনও আসবে না। এ সুযোগ হারাতে দেওয়া যাবে না। জুলাই শহীদদের আকাঙ্ক্ষা বাস্তবায়নে আমাদের অনেকদূর যেতে হবে।

রোববার (২২ জুন) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে ‘বিচার বিভাগের স্বাধীনতা ও দক্ষতা’ শীর্ষক আন্তর্জাতিক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধান উপদেষ্টা বলেন, স্বাধীনতার পর ৫৪ বছরে অনেক সংস্কার অসম্পূর্ণ ছিল। এই সংস্কারগুলো বাস্তবায়নের এখনই সময়। জুলাই গণঅভ্যুত্থান আমাদের সেই সুযোগ এনে দিয়েছে। এ সুযোগ জাতির জন্য একবারই আসে।

তিনি আরও বলেন, জুলাই শহীদদের স্বপ্ন বাস্তবায়নে আমাদের অনেকদূর যেতে হবে। রাষ্ট্রকে আরও দায়বদ্ধ, জবাবদিহিমূলক ও ন্যায়ভিত্তিক করতে এখনই পদক্ষেপ নিতে হবে।

বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে দৃঢ় অবস্থানড. ইউনূস অভিযোগ করে বলেন, অতীতের সরকারগুলো বিচার বিভাগকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করেছে। কিন্তু আমরা এটি করব না। আমরা বিচার প্রক্রিয়াকে সম্পূর্ণ স্বাধীন এবং নিরপেক্ষ রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।

তিনি বলেন, বর্তমানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তার দায়িত্ব অত্যন্ত নিরপেক্ষভাবে পালন করছে এবং এতে জাতি একমত রয়েছে।

জনগণের চেতনায় প্রধান উপদেষ্টা জানান, জুলাই গণঅভ্যুত্থান ও গণহত্যা বাংলাদেশকে অবিচারের বিরুদ্ধে একত্র করেছে। আজ জাতি ঐক্যবদ্ধ এই বর্বরতার বিচার নিশ্চিত করতে।

সেমিনারে দেশের ও আন্তর্জাতিক পর্যায়ের বিশেষজ্ঞরা বিচার বিভাগের স্বাধীনতা, দক্ষতা এবং গণতন্ত্র রক্ষায় বিচার কাঠামোর ভূমিকা নিয়ে আলোচনায় অংশ নেন।

আমার বার্তা/এমই

রাশিয়ার তেল আমদানিতে যুক্তরাষ্ট্রের অনুমোদন পেল বাংলাদেশ

জ্বালানি সংকট নিরসনে একটি নির্দিষ্ট সময় পর্যন্ত রাশিয়ার তেল আমদানির জন্য শনিবার যুক্তরাষ্ট্র থেকে অনুমতি

‘সুপারনিউমারারি পদোন্নতি’ পাওয়া ডিআইজিসহ পুলিশের ১৭ কর্মকর্তাকে বদলি

বাংলাদেশ পুলিশের পুলিশ সুপার (এসপি) থেকে ‘সুপারনিউমারারি পদোন্নতি’ পাওয়া এক ডিআইজি ও ১৬ অতিরিক্ত ডিআইজি

আন্তর্জাতিক অপরাধ দমনে বাংলাদেশ পুলিশের পাশে থাকতে চায় যুক্তরাজ্য

বাংলাদেশ পুলিশের সক্ষমতা বৃদ্ধি এবং চলমান সংস্কার প্রক্রিয়ায় অভিজ্ঞতা বিনিময়ের আগ্রহ প্রকাশ করেছে যুক্তরাজ্য। বুধবার (১৫

জ্বালানি সংকট মোকাবিলায় ২ বিলিয়ন ডলার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশের জরুরি জ্বালানি চাহিদা মেটাতে এবং অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষায় উন্নয়ন সহযোগীদের কাছে ২০০ কোটি (২
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাশিয়ার তেল আমদানিতে যুক্তরাষ্ট্রের অনুমোদন পেল বাংলাদেশ

প্রচণ্ড গরমে ব্যায়াম বা হাঁটার সময়ে সতর্কতা

ইসলামিক ফাউন্ডেশনে পুনরায় জনসংযোগ কর্মকর্তা হিসেবে যোগদান করলেন বিল্লাল বিন কাশেম

বনানীতে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট

‘টাইম’র ১০০ প্রভাবশালী ব্যক্তিত্বের তালিকায় তারেক রহমান

‘সুপারনিউমারারি পদোন্নতি’ পাওয়া ডিআইজিসহ পুলিশের ১৭ কর্মকর্তাকে বদলি

প্রতিযোগিতায় টিকে থাকতে নীতি সহায়তা চান পোশাক উৎপাদক ও রপ্তানিকারকরা

মালদ্বীপের ‘পোল-অ্যান্ড-লাইন’ টুনা মাছ বিশ্বজুড়ে সমাদৃত

অর্থনীতিকে গতিশীল করতে সিএমএসএমই খাতের উন্নয়নের বিকল্প নেই: অর্থ উপদেষ্টা

সেন্টমার্টিনের ওপর নিষেধাজ্ঞা দেওয়া ইউনূস-রিজওয়ানারা মানবসভ্যতার শত্রু

লেভেল থ্রি-কোর্সে প্রথম রাজ্জাক, দ্বিতীয় হান্নান যৌথ তৃতীয় নাফীস-ডলার

কর্ণফুলি টানেলকে কর্যকর করতে পণ্যবাহী যাতায়াত বাড়ানো প্রয়োজন

সদরঘাটে ৪০ লাখ টাকার জাল নোটসহ যুবককে আটকের পর পুলিশে সোপর্দ

আন্তর্জাতিক অপরাধ দমনে বাংলাদেশ পুলিশের পাশে থাকতে চায় যুক্তরাজ্য

জ্বালানি সংকট মোকাবিলায় ২ বিলিয়ন ডলার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

যাত্রাবাড়ী ও উত্তরায় পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৬২ জন

কক্সবাজারে বন্যহাতির আক্রমণে কৃষকের মৃত্যু

একমাসে হাম ও হাম সন্দেহে ১৯৮ শিশুর মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর

বাংলাদেশের সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস ইইউয়ের

শিক্ষার্থীদের প্রাণবন্ত অংশগ্রহণে কাছাইট মাদ্রাসায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা