ই-পেপার রবিবার, ১০ মে ২০২৬, ২৭ বৈশাখ ১৪৩৩

১৮ হাজার কর্মীকে প্রবেশের সুযোগ দিতে মালয়েশিয়াকে আহ্বান

মালয়েশিয়ায় শ্রমিকদের জন্য একাধিক প্রবেশাধিকার ভিসা চায় বাংলাদেশ
১৩ জানুয়ারি ২০২৫, ১৭:১৭
আপডেট  : ১৩ জানুয়ারি ২০২৫, ১৮:০১

মালয়েশিয়ায় কর্মরত বাংলাদেশি শ্রমিকদের প্রয়োজনে দেশে ফেরা সহজ করার লক্ষ্যে একাধিক প্রবেশাধিকার ভিসা ইস্যু করার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

সোমবার (১৩ জানুয়ারি) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় মালয়েশিয়ার হাইকমিশনার মোহদ শুহাদা ওসমান তার সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি এ আহ্বান জানান।

গত বছরের মে মাসে নির্ধারিত সময়সীমা মিস করা ১৮ হাজার বাংলাদেশি শ্রমিককে মালয়েশিয়ায় প্রবেশের সুযোগ করে দিতেও আহ্বান জানান প্রধান উপদেষ্টা।

হাইকমিশনার জানান, এ বিষয়ে মালয়েশিয়া ও বাংলাদেশের কর্মকর্তাদের নিয়ে গঠিত একটি যৌথ কারিগরি কমিটি গত ৩১ ডিসেম্বর কুয়ালালামপুরে একটি সভা করেছে এবং এ সংক্রান্ত আরেকটি সভা মঙ্গলবার অনুষ্ঠিত হওয়ার পরিকল্পনা রয়েছে।

গত অক্টোবরে ঢাকায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে তার বৈঠকের কথা স্মরণ করে প্রধান উপদেষ্টা আশা প্রকাশ করেন যে, মালয়েশিয়া প্রক্রিয়াটি দ্রুততর করবে, যেন পরবর্তী ব্যাচের বাংলাদেশি শ্রমিকরা কর্মসংস্থানের জন্য মালয়েশিয়ায় যাওয়ার পরিকল্পনা করতে পারে।

প্রধান উপদেষ্টা মালয়েশিয়াকে ১ জানুয়ারি থেকে আসিয়ানের চেয়ারম্যান হওয়ার জন্য অভিনন্দন জানান এবং বাংলাদেশকে আসিয়ানের সেক্টরাল ডায়ালগ পার্টনার হিসেবে গ্রহণ এবং পরবর্তীতে পূর্ণ সদস্যপদ পাওয়ার জন্য সমর্থনের আহ্বান জানান।

তিনি আরও জানান, আসন্ন আন্তর্জাতিক রোহিঙ্গা সংকট সম্মেলনে আসিয়ানের সমর্থন চায় বাংলাদেশ, যা ২০২৫ সালে জাতিসংঘ সাধারণ পরিষদের রেজ্যুলিউশন ৭৯/১৮২-এর আলোকে আহ্বান করবে।

গত ডিসেম্বরে নিয়োগ পাওয়া মালয়েশিয়ার নতুন হাইকমিশনারের প্রতি আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টা আরও বলেন, বাংলাদেশের যুবশক্তির সুবিধা নিতে মালয়েশিয়ার বিনিয়োগ বাড়ানো এবং মালয়েশিয়ার কারখানাগুলো বাংলাদেশে স্থানান্তর করার বিষয়ে কাজ করুন।

তিনি বলেন, আমি আশা করি, বাংলাদেশে আপনার অবস্থানকালে অর্থনৈতিক ও ব্যবসায়িক ক্ষেত্রে বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে সম্পর্ক আরও ঘনিষ্ঠ হবে।

ড. ইউনূস বলেন, বাংলাদেশ চতুর্থ দ্বিপাক্ষিক পরামর্শমূলক বৈঠকে (বিসিএম) অংশগ্রহণের জন্য মালয়েশিয়ার পক্ষ থেকে একটি সুবিধাজনক তারিখের অপেক্ষায় রয়েছে।

বাংলাদেশ ২০২৫ সালের মধ্যভাগে ঢাকায় পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে ‘৫ম যৌথ কমিশন’ বৈঠক আয়োজনের জন্যও প্রস্তুত বলে তিনি জানান। এসময় এসডিজি বিষয়ক সিনিয়র সচিব লামিয়া মুরশেদ উপস্থিত ছিলেন।

আমার বার্তা/এমই

নৌ মন্ত্রণালয়ে ১৬ সংস্থা, তবুও ঘাটতি ও অপূর্ণতা: নৌপরিবহন মন্ত্রী

নৌ পরিবহন খাতের শ্রমিক, নাবিক, মালিক ও ব্যবস্থাপনায় সংশ্লিষ্ট সবার মধ্যে অসন্তোষ ও সমন্বয়হীনতা রয়েছে

যাত্রী ও কোরবানির পশু পরিবহনে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে: নৌ প্রতিমন্ত্রী

সামনে কোরবানির ঈদ ও বর্ষা মৌসুম। ঈদকে সামনে রেখে যাত্রী পরিবহন, কোরবানির পশু পরিবহন এবং

পুলিশকে সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে দায়িত্ব পালনের আহ্বান

জনগণের শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ আন্তরিকতা ও সক্ষমতা নিয়ে দায়িত্ব পালন করতে পুলিশ

কোনও ফ্যাসিবাদ যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, এই বাংলাদেশে আর কোনো ফ্যাসিবাদ, স্বৈরাচার যেন পুলিশ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাকিস্তানে আত্মঘাতি গাড়ি বোমা হামলায় ১২ পুলিশ সদস্য নিহত

নৌ মন্ত্রণালয়ে ১৬ সংস্থা, তবুও ঘাটতি ও অপূর্ণতা: নৌপরিবহন মন্ত্রী

গুপ্ত সেজে থাকার অনেক সুবিধা, তাই শিবির আবারও গুপ্ত হতে চাচ্ছে: রাশেদ

মোহাম্মদপুরে ৯ হত্যা: নানক-তাপসসহ ২৮ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন

ক্ষমতার একমাত্র কেন্দ্র আমি: প্রথম ভাষণেই ঝড় তুললেন মুখ্যমন্ত্রী বিজয়

যাত্রী ও কোরবানির পশু পরিবহনে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে: নৌ প্রতিমন্ত্রী

ভাইরাল পরোটা বিক্রেতা রাজুকে মারধর, দেওয়ানো হলো ‘জয় শ্রীরাম’ স্লোগান

মাদক কারবারিকে ছাড়াতে গিয়ে বিএনপি-জামায়াতের ৫ জন হেফাজতে

পুলিশকে সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে দায়িত্ব পালনের আহ্বান

অর্থনীতির গণতন্ত্রীকরণে গুরুত্ব দিচ্ছে সরকার: আমির খসরু

আমি মুখ্যমন্ত্রী, আমি এখন সকলের: শুভেন্দু অধিকারী

আলিফ হত্যা: ইসকন নেতা চিন্ময় দাসকে জামিন দেননি হাইকোর্ট

রেস্তোরাঁ খাত বাঁচাতে ১০ দফা দাবি, লাইনের গ্যাস চালুর আহ্বান

দুই মামলায় সাবেক মন্ত্রী আসাদুজ্জামান নূরের হাইকোর্টে জামিন

মুখ্যমন্ত্রী বিজয়ের শপথ অনুষ্ঠানে হাজির তৃষা, প্রেমের গুঞ্জন বাড়লো

ভুয়া সন্দেহে ভ্যাট ইন্সপেক্টরকে মারধর করে বেঁধে রাখার অভিযোগ

সৌদি আরবে পৌঁছেছেন ৫০ হাজার ৪৯২ বাংলাদেশি হজযাত্রী

উচ্চ রক্তচাপের এই লক্ষণগুলো আপনার নেই তো?

রাজধানীতে গ্যাস লিকেজ থেকে আগুন, তিন শিশুসহ স্বামী-স্ত্রী দগ্ধ

রাজধানী ঢাকায় বায়ু দূষণের মাত্রা ফের বেড়েছে