ই-পেপার শনিবার, ০৯ মে ২০২৬, ২৬ বৈশাখ ১৪৩৩

অবাধ-অংশগ্রহণমূলক নির্বাচনের পরিবেশ তৈরিতে বদ্ধপরিকর সরকার

আমার বার্তা অনলাইন:
২৬ জানুয়ারি ২০২৫, ১৪:৫২
ভারতের ৭৬তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে শনিবার সন্ধ্যায় ঢাকায় ভারতীয় হাইকমিশন আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন পরিকল্পনা ও শিক্ষা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ। ছবি সংগৃহীত

পরিকল্পনা ও শিক্ষা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকার একটি অন্তর্ভুক্তিমূলক ও বহুত্ববাদী গণতন্ত্র প্রতিষ্ঠার ভিত্তি তৈরি করছে।

তিনি বলেন, দেশের জনগণের আশা-আকাঙ্ক্ষার সঙ্গে সামঞ্জস্য রেখে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের পরিবেশ সৃষ্টিতে প্রতিশ্রুতিবদ্ধ সরকার।

ভারতের ৭৬তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে শনিবার সন্ধ্যায় ঢাকায় ভারতীয় হাইকমিশন আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা বলেন, বিগত বছরগুলোতে দুই দেশ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা করে আসছে। বাংলাদেশ পারস্পরিক শ্রদ্ধাবোধ এবং অভিন্ন দৃষ্টিভঙ্গি, উদ্বেগ ও অগ্রাধিকারের ওপর ভিত্তি করে সম্পর্ক জোরদারে প্রতিশ্রুতিবদ্ধ।

বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাও অনুষ্ঠানে বক্তব্য দেন।

গণফোরামের ইমেরিটাস সভাপতি ড. কামাল হোসেন, আমীর খসরু মাহমুদ চৌধুরী, জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরসহ রাজনৈতিক নেতা, উপদেষ্টা ড. আসিফ নজরুল, পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিম উদ্দিন, রাষ্ট্রদূত ও হাইকমিশনার, ব্যবসায়ী নেতা, সম্পাদক, সুশীল সমাজের প্রতিনিধি ও সেলিব্রেটিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

পরিকল্পনা উপদেষ্টা জানান, তারা পারস্পরিক সম্পর্ককে এমন একটি জনকেন্দ্রিক দৃষ্টিভঙ্গিতে এগিয়ে নিতে প্রতিশ্রুতিবদ্ধ, যেখানে উভয় দেশের জনগণের কল্যাণ নিশ্চিত হবে।

তিনি বলেন, আমি মনে করি, সদিচ্ছা, পারস্পরিক আস্থা ও শ্রদ্ধার ভিত্তিতে আমাদের সম্পর্ক আরও জোরদার হবে।

শুরুতে দুই দেশের জাতীয় সংগীতের কথা উল্লেখ করে উপদেষ্টা ওয়াহিদউদ্দিন বলেন, এটি বিশ্বে অনন্য যে, দুটি জাতীয় সংগীতই একই কবি নোবেল বিজয়ী রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা, যা সম্পর্ককে সংজ্ঞায়িত করে।

জীবনভর শিক্ষক ও গবেষক হিসেবে কাজ করা এ উপদেষ্টা বলেন, ৭৬ তাকে নিজের বয়সের কথা মনে করিয়ে দেয়। তিনি বলেন, আমার বয়স স্বাধীন ভারতের সমান।

তিনি বলেন, বাংলাদেশ-ভারত সম্পর্ক বহুমুখী এবং আমাদের অভিন্ন ইতিহাস, ভৌগোলিক নৈকট্য, সাংস্কৃতিক বন্ধন এবং মানুষে মানুষে সংযোগের ভিত্তিতে প্রতিষ্ঠিত।

উপদেষ্টা ওয়াহিদউদ্দিন বলেন, ১৯৭১ সালে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে ভারতের জনগণ ও সরকারের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা বাংলাদেশের জনগণ শ্রদ্ধাভরে স্মরণ করে।

তিনি উল্লেখ করেন, বাংলাদেশের লক্ষ্য ভারতসহ প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সুসম্পর্ক গড়ে তোলা, যাতে অভিন্ন সমৃদ্ধি ও টেকসই উন্নয়ন ত্বরান্বিত হয়।

বাংলাদেশের নিকটতম প্রতিবেশী ভারত উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশ আশা করে এই সম্পর্ক ন্যায্যতা ও সমতার ভিত্তিতে হবে।

জনকেন্দ্রিক সম্পর্কের প্রশ্নে উপদেষ্টা ওয়াহিদউদ্দিন তার কিছু ব্যক্তিগত মন্তব্য তুলে ধরে বলেন, তার ঘনিষ্ঠ বন্ধু কয়েকজন ভারতীয় শিক্ষাবিদ রয়েছেন। তারা ভারতে থাকেন বা বিদেশে থাকেন।

তিনি বলেন, তারা অনেক গবেষণা নেটওয়ার্ক এবং প্ল্যাটফর্মের মাধ্যমে সহযোগিতা করে এবং ধারণাগুলো বিনিময় করে।

উপদেষ্টা বলেন, ‌আমি আস্থার সঙ্গে বলতে পারি যে, ভারত ও বাংলাদেশের শিক্ষা ক্ষেত্রে আমাদের অনেকের এই ঘনিষ্ঠ সম্পর্ক আমাদের দুই দেশের পারস্পরিক শুভেচ্ছা ও বোঝাপড়ায় অবদান রাখবে।

ওয়াহিদউদ্দিন ভারতের সরকার ও জনগণকে উষ্ণ শুভেচ্ছা জানান। বাংলাদেশ ও ভারতের সম্পর্ক চিরকাল অটুট থাকার প্রত্যাশাও ব্যক্ত করেন উপদেষ্টা।

আমার বার্তা/এমই

থ্যালাসেমিয়া প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি জরুরি: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, থ্যালাসেমিয়া একটি জটিল বংশগত রক্তরোগ, যা ব্যক্তি, পরিবার এবং সামগ্রিক জনস্বাস্থ্যের

বাংলা সাহিত্যের গুরু রবীন্দ্রনাথ ঠাকুর: হাসান মাহমুদ টুকু

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, বাংলা সাহিত্যের গুরু রবীন্দ্রনাথ

ঈদ উপলক্ষ্যে বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে দূরপাল্লার বাসের আসনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। বেসরকারি বাস কোম্পানিগুলোর

দেড় বছরে গণমাধ্যমের ওপর যেভাবে হামলা হয়েছে, তা বিশ্বে বিরল: ইফতেখারুজ্জামান

অন্তর্বর্তী সরকারের দেড় বছরে বাংলাদেশের গণমাধ্যম প্রতিষ্ঠানে যেভাবে হামলার ঘটনা ঘটেছে, তা পৃথিবীর ইতিহাসে বিরল
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ নিয়ে বড় সুখবর

কোচিংয়ে গিয়ে ধর্ষণের শিকার শিশু শিক্ষার্থী, আসামি গ্রেপ্তার

৫ ম্যাচে চতুর্থ সেঞ্চুরি করলেন শান্ত, ছুটছে বাংলাদেশও

সন্তানের পিতৃত্ব নির্ধারণে ইসলামের নীতিমালা

থ্যালাসেমিয়া প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি জরুরি: প্রধানমন্ত্রী

ইন্দোনেশিয়া আগ্নেয়গিরিতে ভয়াবহ অগ্ন্যুৎপাত, নিহত ৩

জ্বালানির মূল্যবৃদ্ধির কারণে নিত্যপণ্যের দাম বাড়ানো গ্রহণযোগ্য নয়: বাণিজ্যমন্ত্রী

বাংলা সাহিত্যের গুরু রবীন্দ্রনাথ ঠাকুর: হাসান মাহমুদ টুকু

শিক্ষকরা ‘সহযোগী বইয়ের’ তালিকা দেবেন, গাইড বইয়ের দরকার হবে না

ঈদ উপলক্ষ্যে বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু

আমাদের রাজনীতি সুন্দর না, পরিচ্ছন্ন না: মির্জা ফখরুল

মাদরাসাছাত্রী ধর্ষণ-অন্তঃসত্ত্বা: চিকিৎসকে হত্যা-ধর্ষণের হুমকিতে থানায় ডায়েরি

জীবাশ্ম জ্বালানি মুক্ত ভবিষ্যতের দাবিতে তরুণদের সমাবেশ

দেড় বছরে গণমাধ্যমের ওপর যেভাবে হামলা হয়েছে, তা বিশ্বে বিরল: ইফতেখারুজ্জামান

ডাকাতি প্রতিরোধে টহলে গিয়ে প্রাণ হারালেন নৌ পুলিশ সদস্য

দুর্নীতি ও প্রশাসনিক স্বচ্ছতার ব্যাপারে কড়া সতর্কবার্তা

বিশ্ব থ্যালাসেমিয়া দিবস আজ

ডায়াবেটিস হওয়া মানেই তুমি হার্টের রোগী

সবজির বাজার চড়া, বেশিরভাগের দাম ৮০ থেকে ১০০

পরিচয় মিলেছে সীমান্তে উদ্ধার হওয়া সেই অজ্ঞাত মরদেহের