ই-পেপার সোমবার, ০৯ ফেব্রুয়ারি ২০২৬, ২৫ মাঘ ১৪৩২

ভোটকেন্দ্রে সাহসিকতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ আনসার মহাপরিচালকের

আমার বার্তা অনলাইন
০৯ ফেব্রুয়ারি ২০২৬, ১৪:০৩
আপডেট  : ০৯ ফেব্রুয়ারি ২০২৬, ১৪:১৯

ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের ভোটকেন্দ্রে নিরপেক্ষ ও সাহসিকতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ।

সোমবার (৯ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর আর্মি স্টেডিয়ামে আয়োজিত আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর নির্বাচনী প্রস্তুতিমূলক সমাবেশে এ নির্দেশনা দেন তিনি।

বাহিনীর সদস্যদের উদ্দেশে তিনি বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের ভোটকেন্দ্রে নিরপেক্ষ ও সাহসিকতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। সন্ত্রাসীদের কোনো ধরনের চাপ বা হুমকিতে ভয় পাওয়া যাবে না। বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হলেও কোনোভাবেই ভোটকেন্দ্র ত্যাগ করা যাবে না। সাহসিকতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।

আনসার মহাপরিচালক জানান, এবারের নির্বাচনে সারাদেশে মোট ৫ লাখ ৫৬ হাজার ১২৭ জন আনসার ও ভিডিপি সদস্য দায়িত্ব পালন করবেন। এর মধ্যে সর্বোচ্চ সংখ্যক সদস্য মোতায়েন করা হয়েছে ঢাকায়, যেখানে ঢাকা মহানগরের ৪টি জোনের ৩৬ থানায় ২১৩১টি ভোটকেন্দ্রে ২৭ হাজার ৭০৩ জন সদস্য নিয়োজিত থাকবেন।

তিনি আরও জানান, প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন করে প্রশিক্ষিত আনসার ও ভিডিপি সদস্য দায়িত্ব পালন করবেন। তাদের মূল দায়িত্ব হবে ভোটকেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করা, যেকোনো ধরনের উসকানি বা বিশৃঙ্খলা প্রতিহত করা এবং নির্বাচন কমিশন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে প্রযুক্তিনির্ভর রিপোর্টিং ব্যবস্থার মাধ্যমে সার্বক্ষণিক সমন্বয় বজায় রাখা। কোনো ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি হলে সুরক্ষা অ্যাপের মাধ্যমে বিষয়টি জানাতে হবে। কোনো জায়গায় ইন্টারনেট সংযোগ না পেলে এই সুরক্ষা অ্যাপ ইন্টারনেট সংযোগ ছাড়াই কাজ করবে।

আনসার ও ব‍্যাটেলিয়নের এই মহাপরিচালক বাহিনীটির সদস্যদের উদ্দেশ্যে আরও বলেন, এই নির্বাচন এখন আগের নির্বাচনের মতো নয় আপনারা দাঁড়িয়ে থাকবেন অন্যরা ব্যালটে সিল মারবে। আপনাকে যদি কেউ কেনার চেষ্টা করে সেটা করা যাবে না। কারণ এটা এই দেশের ১৮ কোটি মানুষের আমানত। আমানতের খেয়ানত করলে স্বয়ং আল্লাহ তায়ালাও তাকে ছাড় দেবে না। আগামীর নতুন বাংলাদেশের এই আনসার ভিডিপির এখান থেকেই শুরু হবে। আজকের মতো এ রকম মহামিলন আগে কখনো হয়নি। আগে আনসারের কাজ ছিল জেলা উপজেলায় ভোটের একদিন আগে ব্যালট বাক্স মাথায় করে নিয়ে যাওয়া। এটাই ছিল আনসার ও ভিডিবি।

সমাবেশে আনসার মহাপরিচালক বলেন, দেশের মানুষ যেন শান্তিপূর্ণ, সুষ্ঠু ও উৎসবমুখর নির্বাচন উপভোগ করতে পারে সে লক্ষ্যেই আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করবে।

আমার বার্তা /জেএইচ

র‌্যাব-ডিজিএফআই বিলুপ্ত চাইলেন সাবেক সেনাপ্রধান ইকবাল করিম

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) ও সামরিক গোয়েন্দা সংস্থা ডিরেক্টরেট জেনারেল অব ফোর্সেস ইন্টেলিজেন্স (ডিজিএফআই) এর

নির্বাচন সুষ্ঠুভাবে আয়োজনে ইসির প্রতি আহ্বান

আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচন সুষ্ঠুভাবে আয়োজনে নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি রাজনৈতিক প্রার্থী

নির্বাচনের আগ মুহূর্তে এসআই থেকে ইন্সপেক্টর হলেন ১৫৩ পুলিশ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর পদে পদোন্নতি পেয়েছেন ১৫৩ সাব-ইন্সপেক্টর (এসআই)। রোববার

মোবাইল ব্যবহারের নিষেধাজ্ঞায় গণমাধ্যমকে আওতামুক্ত রাখার আশ্বাস

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে মোবাইল নিয়ে সাংবাদিকদের ভোটকেন্দ্রে প্রবেশে নিষেধাজ্ঞা প্রত্যাহারের
  • সর্বশেষ
  • জনপ্রিয়

র‌্যাব-ডিজিএফআই বিলুপ্ত চাইলেন সাবেক সেনাপ্রধান ইকবাল করিম

দাঁড়িপাল্লার পক্ষে প্রচারণা করায় সাইবার বুলিংয়ের শিকার হচ্ছি: ডা. মিতু

সারাদেশে সাড়ে ৩ হাজার কোস্টগার্ড মোতায়েন থাকবে: মহাপরিচালক

নির্বাচন সুষ্ঠুভাবে আয়োজনে ইসির প্রতি আহ্বান

নির্বাচনের আগ মুহূর্তে এসআই থেকে ইন্সপেক্টর হলেন ১৫৩ পুলিশ

কুমিল্লা-২: স্বতন্ত্র প্রার্থীর ২৭৮ সমর্থকের বিরুদ্ধে হোমনা থানায় মামলা

মোবাইল ব্যবহারের নিষেধাজ্ঞায় গণমাধ্যমকে আওতামুক্ত রাখার আশ্বাস

সবাই যেকোনো সময় নিরাপদে চলাচল করবে এমন রাষ্ট্র গড়াই লক্ষ্য: তারেক রহমান

সন্ধ্যার মধ্যে সিদ্ধান্ত বাতিল না করলে ইসি ঘেরাওয়ের হুঁশিয়ারি নাহিদের

ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক এজাজকে অপসারণ

লাহিড়ী বাজারে জাতীয় পার্টির প্রার্থীর নির্বাচনী সভা

ভোটকেন্দ্রে সাহসিকতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ আনসার মহাপরিচালকের

ঐকমত্যে সরকার গঠন হবে কি না, নির্ভর করবে রাজনৈতিক মিলের ওপর

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহী ইরান, বাণিজ্য-বিনিয়োগে জোর

ভোটকেন্দ্রে মোবাইল নিষিদ্ধ স্বাধীন সাংবাদিকতার ওপর নগ্ন হস্তক্ষেপ

বিদেশগামীদের জন্য দ্রুত ঋণের ব্যবস্থা করা হবে: তারেক রহমান

ভোটার লাইনে দাঁড়াবে ছবি তুলবে এর ব্যত্যয় ঘটার কোনো সুযোগ নেই

ভোট সামনে রেখে ফেসবুক-এক্সে এআই অপতথ্যের বন্যা

ভোট ও গণভোটে টেলিযোগাযোগ সচল রাখার নির্দেশ ইসির

নির্বাচনে সারাদেশে ৭২ ঘণ্টার জন্য বন্ধ হচ্ছে মোটরসাইকেল চলাচল