ই-পেপার সোমবার, ০৯ ফেব্রুয়ারি ২০২৬, ২৫ মাঘ ১৪৩২

মুঠোফোন নিয়ে ভোটার-প্রার্থী-সাংবাদিক ভোটকেন্দ্রে যেতে পারবেন: ইসি সচিব

আমার বার্তা অনলাইন:
০৯ ফেব্রুয়ারি ২০২৬, ২০:৪৯
আপডেট  : ০৯ ফেব্রুয়ারি ২০২৬, ২০:৫১

ভোটকেন্দ্রের ৪০০ গজের মধ্যে মুঠোফোন নেওয়া নিয়ে ভুল–বোঝাবুঝির সৃষ্টি হয়েছিল বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ। তিনি বলেছেন, ‘এটা আমরা সংশোধন করে দিচ্ছি। মুঠোফোন নিয়ে ভোটাররা ভেতরে যাবেন, প্রার্থী ও তাঁদের এজেন্টরা যাবেন। তবে গোপন কক্ষে তাঁরা ছবি তুলবেন না।’

ইসি সচিব আরও বলেন, নির্বাচন কমিশন যা বোঝাতে চেয়েছিল, সেটা তারা বোঝাতে পারেনি। তাই ভুল–বোঝাবুঝির সৃষ্টি হয়েছিল। তিনি বলেন, ‘এই পরিপত্র আমরা সংশোধন করে দিচ্ছি, যাতে কোনো প্রকার দ্বিধা না থাকে।’

সোমবার (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলেন ইসি সচিব।

গতকাল রোববার নির্বাচন কমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ভোটকেন্দ্রের ৪০০ গজ ব্যাসার্ধের মধ্যে ফোন নিয়ে যাওয়া যাবে না। এ ঘোষণা জানাজানির পর ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছে। আজ সন্ধ্যার মধ্যে সিদ্ধান্ত পাল্টানো না হলে নির্বাচন কমিশন ঘেরাও করার হুমকি দিয়েছিলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

এরপর সন্ধ্যায় নির্বাচন কমিশন সচিব ভোটকেন্দ্রে মুঠোফোন নিয়ে নির্বাচন কমিশনের অবস্থান স্পষ্ট করলেন। তবে পোলিং এজেন্ট, পোলিং অফিসার, অ্যাসিট্যান্ট প্রিজাইডিং অফিসারদের কাছে মুঠোফোন থাকবে না বলে জানিয়েছেন তিনি।

ভোটকেন্দ্রে সাংবাদিক ও পর্যবেক্ষকেরাও মুঠোফোন নিয়ে যেতে পারবেন উল্লেখ করে ইসি সচিব বলেন, ‘সংবাদকর্মীরা বা অবজারভাররা (পর্যবেক্ষক) এটা নিয়ে ভেতরে যেতে পারবেন কি না, বিষয়টা আমি নিশ্চিত করছি যে আপনারা নিয়ে যেতে পারবেন।’

এখন পর্যন্ত নির্বাচন–সংশ্লিষ্ট কাজে দেশে ৫৪০ জন বিদেশি পর্যবেক্ষক ও সাংবাদিক এসেছেন বলে জানান ইসি সচিব। তিনি বলেন, ৫৪০ জনের মধ্যে ইসির আমন্ত্রণে এসেছেন বিভিন্ন দেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠান ও সংস্থার ৬০ জন সদস্য। এ ছাড়া বিভিন্ন আন্তর্জাতিক নির্বাচন পর্যবেক্ষক সংস্থা থেকে আসছেন ৩৩০ জন এবং ৪৫টি আন্তর্জাতিক গণমাধ্যম থেকে এসেছেন প্রায় ১৫০ জন সাংবাদিক। এসব সদস্য রাজধানীর একটি হোটেলে অবস্থান করছেন।

নির্বাচনে ভোট গণনায় কত সময় লাগবে বা অতিরিক্ত সময় লাগবে কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ইসি সচিব বলেন, ‘নির্বাচনের ফলাফল ঘোষণায় দেরি হওয়ার যৌক্তিক কারণ নেই। তবে যতগুলো ব্যালটে ভোট গ্রহণ হবে, সেগুলো গণনা শেষ করতে যে সময় লাগে, সেই পর্যন্ত অপেক্ষা করতে হবে।’ ইসি সচিব মনে করেন, ভোট গণনায় তিন দিন বা পাঁচ দিন লাগার কোনো আশঙ্কা নেই।

সচিব জানান, আদালতের নির্দেশে ইসি ফরিদপুর-১ আসনের ব্যালট সংশোধন করেছে। এ ছাড়া বিভিন্ন আসনে আদালতের নির্দেশে পুনরায় ব্যালট ছাপা হয়েছে।

আমার বার্তা/এমই

বিএনপি জোট ২০৮, জামায়াত জোট পেতে পারে ৪৬ আসন: ইএএসডি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নতুন জনমত জরিপ প্রকাশ করেছে এমিনেন্স অ্যাসোসিয়েটস ফর সোশ্যাল

দুই ঘণ্টা পরপর ভোটের হার ও পরিস্থিতির প্রতিবেদন পাঠানোর নির্দেশ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে ভোটগ্রহণের দিন প্রতি ২ ঘণ্টা পরপর ভোট

এবারের নির্বাচন হবে ইতিহাসের সবচেয়ে স্বচ্ছ: প্রধান উপদেষ্টা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের দুদিন আগে প্রায় ৭০ জন সচিবের সঙ্গে সাক্ষাৎ করেছেন

জাপানের বিনিয়োগের ফলে কর্মসংস্থান তৈরি হবে: বাণিজ্য উপদেষ্টা

স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উত্তোরণের পর বাণিজ্যকে উদার করার ক্ষেত্রে ব্যবসায়ীরা যদি সক্ষমতা বাড়াতে না
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মুঠোফোন নিয়ে ভোটার-প্রার্থী-সাংবাদিক ভোটকেন্দ্রে যেতে পারবেন: ইসি সচিব

বিএনপি জোট ২০৮, জামায়াত জোট পেতে পারে ৪৬ আসন: ইএএসডি

উন্নত ও আধুনিক দেশ গড়ার কারিগর হিসেবে আমাদের নির্বাচিত করুন

সব শহীদের আকাঙ্ক্ষিত বাংলাদেশ প্রতিষ্ঠা করা আমাদের দায়িত্ব

বিএনপির ডিজিটাল ক্যান্ডিডেট প্লাটফর্ম এর উদ্বোধন

ভোট চুরি, জালিয়াতি ঠেকাতে পাহারাদারি শুরু করতে হবে: শফিকুর রহমান

ধানের শীষ স্বাধীনতা, সার্বভৌমত্ব ও মানুষের ভাগ্য পরিবর্তনের প্রতীক

দুই ঘণ্টা পরপর ভোটের হার ও পরিস্থিতির প্রতিবেদন পাঠানোর নির্দেশ

এবারের নির্বাচন হবে ইতিহাসের সবচেয়ে স্বচ্ছ: প্রধান উপদেষ্টা

জাপানের বিনিয়োগের ফলে কর্মসংস্থান তৈরি হবে: বাণিজ্য উপদেষ্টা

কারা অধিদপ্তরকে ১৩ হাজার ধর্মীয় বই উপহার দিচ্ছে ধর্ম মন্ত্রণালয়

রাজনৈতিক দলগুলোর ইশতেহার বাস্তবায়নে আর্থিক সক্ষমতা নিয়ে প্রশ্ন সুজনের

বিএনপিকে ভোট দিতে চান ৪৪.১০% ভোটার, জামায়াতকে ৪৩.৯০%

দাঁড়িপাল্লায় ভোট দিলে নাকি বেহেশতে যাওয়া যাবে-নাউজুবিল্লাহ: ফখরুল

বিএনপির অভিজ্ঞতা আছে দেশকে দুর্নীতি থেকে বের করার: তারেক রহমান

নির্বাচনী দায়িত্ব পালনে বিজিবি সম্পূর্ণ প্রস্তুত: বিজিবি মহাপরিচালক

প্রজাতন্ত্রের সরকার প্রধান কি কাজ করছে, এটা জানার অধিকার সবার

ভোটকেন্দ্রে সাংবাদিক ও পর্যবেক্ষকদের মোবাইল নিতে বাধা নেই

ঢাকাসহ দেশের সব গণতন্ত্রী মানুষকে সতর্ক থাকার আহ্বান তারেক রহমানের

নাহিদ ‘ডোমিনিকার নাগরিক’ অভিযোগ, প্রার্থিতা স্থগিত চেয়ে রিট