ই-পেপার বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ১৯ চৈত্র ১৪৩২

সরকারি চাকরিজীবীদের জন্য জরুরি নির্দেশনা

আমার বার্তা অনলাইন
০২ এপ্রিল ২০২৬, ১২:৩৪

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের প্রতিদিন সকাল ৯টা থেকে ৯টা ৪০ মিনিট পর্যন্ত অফিসে বাধ্যতামূলকভাবে অবস্থান করতে নির্দেশ দেওয়া হয়েছে। সেবাগ্রহণকারী নাগরিকদের সুবিধা, প্রশাসনিক গতিশীলতা ও আন্তঃদপ্তর সমন্বয় বাড়াতে এমন সিদ্ধান্ত নিয়েছে সরকার।

এসব নির্দেশনাসহ বেশকিছু বিষয় প্রতিপালনের নির্দেশনা দিয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। বৃহস্পতিবার (২ এপ্রিল) সিনিয়র সহকারী সচিব মোসা. তানিয়া ফেরদৌস স্বাক্ষরিত এক নোটিশে এ অনুরোধ জানানো হয়েছে।

নোটিশে উল্লেখ করা হয়, উপর্যুক্ত বিষয় ও সূত্রের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, মন্ত্রিপরিষদ বিভাগ থেকে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সকাল ৯টা থেকে ৯টা ৪০ মিনিট পর্যন্ত নিজঅফিস কক্ষে আবিশ্যিকভাবে অবস্থান এবং বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়সহ দায়িত্বশীল আচরণ নিশ্চিতের লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা প্রদান করা হয়।

● প্রদত্ত নির্দেশনাসমূহ প্রতিপালন অত্যন্ত গুরুত্বপূর্ণ হলেও এর ব্যত্যয় পরিলক্ষিত হচ্ছে।

● এতে আরো উল্লেখ করা হয়, মন্ত্রিপরিষদ বিভাগের গত মার্চ মাসের ২ এবং গত ৫ তারিখের স্মারকের নির্দেশনা প্রতিপালনসহ নিম্নবর্ণিত নির্দেশনা প্রতিপালনের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

● প্রতিদিন সকাল ৯টা থেকে ৯টা ৪০ মিনিট পর্যন্ত নিজঅফিস কক্ষে আবশ্যিকভাবে অবস্থান করতে হবে। দাপ্তরিক কর্মসূচি প্রণয়নের ক্ষেত্রেও উক্ত সময়সীমা যাতে বিঘ্নিত না হয়, সে বিষয়ে সতর্ক থাকতে হবে।

● দিনের বেলায় পর্যাপ্ত প্রাকৃতিক আলো থাকলে বৈদ্যুতিক বাতি ব্যবহারে সাশ্রয়ী হতে হবে এবং জানালা ও দরজা কিংবা ব্লাইন্ড খোলা রেখে প্রাকৃতিক আলো ব্যবহার করতে হবে।

● অফিস চলাকালীন শুধুমাত্র প্রয়োজনীয় সংখ্যক লাইট, ফ্যান, এয়ার কন্ডিশনার ও অন্যান্য বৈদ্যুতিক যন্ত্রপাতি ব্যবহার করতে হবে।

● এয়ার কন্ডিশনার ব্যবহারের ক্ষেত্রে তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াস বা তার ওপর রাখতে হবে।

● অফিস কক্ষ ত্যাগ করার সময় কক্ষের বাতি, ফ্যান এয়ার কন্ডিশনারসহ সকল বৈদ্যুতিক সরঞ্জাম বন্ধ করতে হবে।

● অফিসের করিডোর, সিঁড়ি, ওয়াশরুম ইত্যাদি স্থানে অপ্রয়োজনীয় বাতি ব্যবহার বন্ধ করতে হবে।

● অফিস শেষ হওয়ার পর সব বৈদ্যুতিক যন্ত্রপাতি (লাইট, ফ্যান, কম্পিউটার, প্রিন্টার, স্ক্যানার, এয়ার কন্ডিশনার ইত্যাদি) বন্ধ নিশ্চিত করতে হবে।

● সরকারি নির্দেশনা ব্যতিরেকে আলোকসজ্জা পরিহার করতে হবে।

● জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হতে হবে।

● অফিস কক্ষ, করিডোর, টয়লেট, সিঁড়ি, সিঁড়ির হাতল ইত্যাদি নিয়মিত পরিস্কার-পরিচ্ছন্ন রাখতে হবে।

● উক্ত নির্দেশনা প্রতিপালন/মনিটরিংয়ের জন্য সব দপ্তর/সংস্থা/কার্যালয়কে ভিজিল্যান্স টিম গঠন করতে হবে।

ভূমিকম্পের প্রস্তুতি হিসেবে ঢাকায় ৪৪৫ আশ্রয়স্থল চিহ্নিত করা হয়েছে: ত্রাণমন্ত্রী

ভূমিকম্পের প্রস্তুতি হিসেবে ঢাকার দুই সিটিতে ৪৪৫টি আশ্রয়স্থল চিহ্নিত করা হয়েছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা

সারাদেশে রাত ৮টার মধ্যে দোকান-শপিংমল বন্ধের সিদ্ধান্ত

দেশে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে নতুন সিদ্ধান্ত নিয়েছে ব্যবসায়ী সংগঠনগুলো। এখন থেকে সারা দেশের সব

এপ্রিল মাসে জ্বালানি তেলের সংকট হবে না: জ্বালানি বিভাগ

চলতি এপ্রিল মাসে বাংলাদেশে জ্বালানি তেলের কোনো ধরনের ঘাটতি বা সংকট তৈরি হবে না বলে

আমিরাতের প্রেসিডেন্টের কাছে প্রধানমন্ত্রীর বিশেষ বার্তা

সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের কাছে লিখিত বার্তা পাঠিয়েছেন বাংলাদেশের
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভূমিকম্পের প্রস্তুতি হিসেবে ঢাকায় ৪৪৫ আশ্রয়স্থল চিহ্নিত করা হয়েছে: ত্রাণমন্ত্রী

সারাদেশে রাত ৮টার মধ্যে দোকান-শপিংমল বন্ধের সিদ্ধান্ত

নবীনগরে নারগিছ আক্তারের বিরুদ্ধে মাদক-দেহ ব্যবসার অভিযোগ এনে মানববন্ধন

এপ্রিল মাসে জ্বালানি তেলের সংকট হবে না: জ্বালানি বিভাগ

আমিরাতের প্রেসিডেন্টের কাছে প্রধানমন্ত্রীর বিশেষ বার্তা

হামের প্রকোপ না কমা পর্যন্ত স্কুল বন্ধ রাখতে রিট

বাংলাদেশে কর্মসংস্থান সৃষ্টিতে আইএলওর সহযোগিতার আশ্বাস

যাত্রাবাড়ীতে গ্যাস সিলিন্ডার লিকেজে আগুন, যুবক দগ্ধ

মালয়েশিয়ায় বিদেশি নাগরিকদের নথি যাচাই, সবচেয়ে বেশি বাংলাদেশিদের

কুয়েতের আন্ডার সেক্রেটারির সঙ্গে বাংলাদে‌শি দূতের সাক্ষাৎ

কারখানা স্থানান্তরে ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর ক্ষতি ৭১৫ কোটি টাকা

শত্রুদের আত্মসমর্পণ পর্যন্ত যুদ্ধ চলবে, বলল ইরানের সেনাবাহিনী

সরকারি চাকরিজীবীদের জন্য জরুরি নির্দেশনা

হাম মোকাবিলায় পুরোপুরি প্রস্তুত সরকার: স্বাস্থ্যমন্ত্রী

ট্রাম্প যুক্তরাষ্ট্র-বিশ্বের জন্য এক বিপদ: ডেমোক্র্যাট নেতারা

বিদ্যুৎ সাশ্রয়ে অফিস সময় পরিবর্তনের খবর ভুয়া, সতর্ক করলো মন্ত্রণালয়

তাইপের বিপক্ষে বাংলাদেশের কষ্টার্জিত জয়

নিরাপত্তার শঙ্কায় হেলমেট পরে পরিক্ষার হলে জবি শিক্ষার্থীরা

ইন্দোনেশিয়ায় ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি

ঈদে সড়ক দুর্ঘটনায় প্রতিদিন গড়ে নিহত ২০ জন: রোড সেফটি ফাউন্ডেশন