ই-পেপার সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩

ইইউ পর্যবেক্ষক দল চূড়ান্ত নির্বাচন প্রতিবেদন দেবে মঙ্গলবার

আমার বার্তা অনলাইন
২৭ এপ্রিল ২০২৬, ১০:০২
আপডেট  : ২৭ এপ্রিল ২০২৬, ১০:০২

ইউরোপীয় ইউনিয়ন নির্বাচন পর্যবেক্ষণ মিশনের (ইইউ ইওএম) প্রধান পর্যবেক্ষক ইভার্স ইজাবস মঙ্গলবার (২৮ এপ্রিল) বাংলাদেশের ভবিষ্যৎ নির্বাচন ব্যবস্থার উন্নয়নে ১৯টি সুপারিশসংবলিত চূড়ান্ত প্রতিবেদন উপস্থাপন করবেন।

ইইউ ইওএম জানিয়েছে, ইভার্স ইজাবস সেদিন এক সংবাদ সম্মেলনে প্রতিবেদনটি প্রকাশ করবেন।

২০২৫ সালের শেষ দিক থেকে ইইউ ইওএম বাংলাদেশে অবস্থান করছে। গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনের দিন ইউরোপীয় ইউনিয়নের সব সদস্য রাষ্ট্রের পাশাপাশি কানাডা, নরওয়ে ও সুইজারল্যান্ড থেকে আসা ২২৩ জন আন্তর্জাতিক পর্যবেক্ষক দেশের ৬৪টি প্রশাসনিক জেলায় দায়িত্ব পালন করেন।

এর আগে গত ১৪ ফেব্রুয়ারি অনুষ্ঠিত সংসদ নির্বাচন নিয়ে মিশনটি তাদের প্রাথমিক পর্যবেক্ষণ প্রতিবেদন প্রকাশ করে।

২০২৬ সালের সংসদ নির্বাচনকে মিশনটি ‘বিশ্বাসযোগ্য ও দক্ষতার সঙ্গে পরিচালিত’ বলে উল্লেখ করে এবং এটিকে গণতান্ত্রিক শাসনব্যবস্থা ও আইনের শাসন পুনঃপ্রতিষ্ঠার পথে ‘একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ’ হিসেবে আখ্যায়িত করে।

ইজাবস এর আগে বলেছিলেন, ‘এই ঐতিহাসিক নির্বাচন ছিল প্রকৃত অর্থেই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এবং এতে মৌলিক স্বাধীনতাগুলো মোটামুটি সম্মান করা হয়েছে। নির্বাচনী আইনি কাঠামো আন্তর্জাতিক মানদণ্ডের সঙ্গে ব্যাপকভাবে সামঞ্জস্যপূর্ণ ছিল। একই সঙ্গে বাংলাদেশ নির্বাচন কমিশন স্বাধীন ও স্বচ্ছভাবে দায়িত্ব পালন করেছে, যা অংশীজনদের আস্থা বজায় রেখেছে এবং নির্বাচনের গ্রহণযোগ্যতা নিশ্চিত করেছে।’

বাংলাদেশে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত ও প্রতিনিধি দলের প্রধান মাইকেল মিলার গত সপ্তাহে বলেন, নতুন বাংলাদেশ-ইইউ অংশীদারত্ব ও সহযোগিতা চুক্তির (পিসিএ) আদ্যাক্ষর সম্পন্ন হয়েছে।

তিনি আরও বলেন, আগামী সপ্তাহে প্রধান পর্যবেক্ষকের পুনরায় বাংলাদেশ সফর এবং বাংলাদেশ-ইইউ কূটনৈতিক পরামর্শ বৈঠক অনুষ্ঠিত হবে। মিলার জানান, তিনি মানবাধিকার ও বিচার বিভাগীয় সংস্কারবিষয়ক বিভিন্ন কর্মসূচিতেও অংশ নেবেন। পরে তিনি ঢাকা থেকে ট্রেনে করে শ্রীমঙ্গল সফর করবেন।

আজ যশোরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, রয়েছে যেসব কর্মসূচি

প্রধানমন্ত্রী তারেক রহমান আজ সোমবার যশোর জেলা সফর করবেন। প্রধানমন্ত্রীর সফরসূচিতে উন্নয়ন প্রকল্প উদ্বোধন, ভিত্তিপ্রস্তর

৭ খুনের এক যুগ: মামলার রায় কার্যকরের প্রতীক্ষায় স্বজনেরা

২০১৪ সালের ২৭ এপ্রিল। নারায়ণগঞ্জ আদালত থেকে হাজিরা দিয়ে ফেরার পথে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের ফতুল্লা

মোড়কে সতর্কতামূলক পুষ্টি তথ্য থাকলে খাদ্য নির্বাচন সহজ হবে ভোক্তার

দেশে প্রায় ৯৭ শতাংশ মানুষ সপ্তাহে অন্তত একবার প্যাকেটজাত খাদ্য গ্রহণ করলেও সঠিক তথ্যের অভাবে

জ্বালানি সংকট সমাধানে ১০ সদস্যের কমিটির মেয়াদ ৩০ দিন

মধ্যপ্রাচ্যে চলমান সংকটের প্রভাবে দেশে তৈরি হওয়া জ্বালানি সংকট মোকাবিলায় সরকার ও বিরোধী দলের ১০
  • সর্বশেষ
  • জনপ্রিয়

২৪ ঘণ্টায় ঢাকায় ৪১ মিলিমিটার বৃষ্টি : আজও বৃষ্টি-বজ্রপাতের সম্ভাবনা

জামালপুরে কালবৈশাখী ঝড়ে গাছ পড়ে মা ও ২ মেয়ের মৃত্যু

যশোর পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সাদিয়া আয়মানের এই লুকটি কি দেখেছেন?

বিশ্বকাপ প্রাইজমানি বাড়ানোর ঘোষণা ফিফার

এনজোর গোলে এফএ কাপের ফাইনালে চেলসি

হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে নতুন শর্ত দিলো ইরান

রাউজানে আরো এক বিএনপিকর্মীকে গুলি করে হত্যা

আজ যশোরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, রয়েছে যেসব কর্মসূচি

ইইউ পর্যবেক্ষক দল চূড়ান্ত নির্বাচন প্রতিবেদন দেবে মঙ্গলবার

মালিতে দেশজুড়ে হামলা, প্রতিরক্ষামন্ত্রী সাদিও কামারা নিহত

পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টের দল ঘোষণা, প্রথমবার অমিত-তামিম

ইরান যুদ্ধে আমিরাতকে রক্ষায় আয়রন ডোম ও সেনা পাঠিয়েছিল ইসরায়েল

৭ খুনের এক যুগ: মামলার রায় কার্যকরের প্রতীক্ষায় স্বজনেরা

২৭ এপ্রিল ঘটে যাওয়া নানান ঘটনা

ব্রাহ্মণবাড়িয়ায় নৌকায় বসা নিয়ে তর্ক বির্তক ঘুষির আঘাতে একজনের মৃত্যু

এফবিসিসিআই–ইউএন ওচা বৈঠক: দুর্যোগে বেসরকারি খাতের ভূমিকা জোরদার

পরওয়ারকে চোখ বেঁধে রিমান্ডে নেওয়ার সময় জেলখানা থেকে যে হুঙ্কার দিয়েছিলেন এ্যানি

ঢাকায় দেড় ঘণ্টায় ৩৫ মিলিমিটার বৃষ্টি, সোমবারও থাকতে পারে

সন্ত্রাসবাদ-জঙ্গি ইস্যুতে বিশ্বাসযোগ্য ও বস্তুনিষ্ঠ পদক্ষেপ নিতে হবে: গাজী আতাউর