ই-পেপার সোমবার, ১১ মে ২০২৬, ২৮ বৈশাখ ১৪৩৩

ডিজিটাল দক্ষতার পাশাপাশি নৈতিক শিক্ষায়ও শিক্ষিত হতে হবে: তথ্যমন্ত্রী

আমার বার্তা অনলাইন:
১১ মে ২০২৬, ১০:১৫

তরুণদের মনোজগতে নৈতিকতার মজবুত ভিত্তি না থাকলে মেধা ও প্রযুক্তির সঠিক ব্যবহার নিশ্চিত করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন।

তিনি বলেন, বর্তমান কৃত্রিম বুদ্ধিমত্তা ও প্রযুক্তির যুগে ভবিষ্যৎ প্রজন্মকে কেবল প্রযুক্তিগতভাবে দক্ষ করলেই চলবে না, ডিজিটাল লিটারেসির পাশাপাশি তাদের নৈতিক শিক্ষায়ও শিক্ষিত করে গড়ে তুলতে হবে।

রোববার (১০ মে) রাজধানীর ড্যাফোডিল টাওয়ার মিলনায়তনে বাংলাদেশ ছাত্রকল্যাণ ট্রাস্ট আয়োজিত ‘সবার আগে বাংলাদেশ দর্শন বাস্তবায়নে নৈতিক শিক্ষার ভূমিকা’ শীর্ষক জাতীয় সেমিনার ও শিক্ষাবৃত্তি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

তথ্যমন্ত্রী বলেন, বর্তমান সমাজ ও অর্থনীতি দ্রুত ডিজিটালাইজড হয়ে যাচ্ছে। ব্যক্তিগত সংযোগ থেকে শুরু করে ব্যবসা-বাণিজ্য, সবই এখন ডিজিটাল প্ল্যাটফর্ম নির্ভর। তবে দেশের অনেক কাঠামো এখনও সেই গতির সঙ্গে তাল মেলাতে পারছে না।

তিনি বলেন, ‘আমাদের রাষ্ট্রকে দ্রুত আধুনিক ডিজিটাল চরিত্রে রূপান্তর করতে হবে। একই সঙ্গে সোশ্যাল মিডিয়ায় তরুণদের মূল্যবোধ তৈরিতে সহায়ক কনটেন্ট প্রচারের ওপর গুরুত্ব দিতে হবে।

৫ আগস্টের রাজনৈতিক পরিবর্তনের প্রেক্ষাপট তুলে ধরে মন্ত্রী বলেন, একজন রাষ্ট্রনায়ক বা দায়িত্বশীল ব্যক্তির যদি নৈতিক মানদণ্ড ঠিক না থাকে, তবে তার পরিণতি ভালো হয় না।

তিনি বলেন, জন্মগতভাবে মানুষের মধ্যে যে পাশবিক প্রবৃত্তি থাকে, তাকে নিয়ন্ত্রণের জন্য শৈশব থেকেই সুকুমার বৃত্তির চর্চা প্রয়োজন। আমাদের শিক্ষাব্যবস্থা ও কারিকুলামে নৈতিক শিক্ষার প্রতিফলন থাকতে হবে, যাতে শিক্ষার্থীরা ছোটবেলা থেকেই উন্নত মনস্তত্ত্ব নিয়ে বড় হতে পারে।

জহির উদ্দিন স্বপন বলেন, অতীতে দেশে দুর্বৃত্তায়নের সংস্কৃতি ছিল, সেসময় ভালো কোনো উদ্যোগ বা সমস্যা নিয়ে কথা বলার পরিবেশ ছিল না। বর্তমানে সেই রুদ্ধশ্বাস পরিস্থিতি থেকে দেশ মুক্ত হয়েছে এবং মুক্ত আলোচনার পরিবেশ তৈরি হয়েছে। এই সুযোগকে কাজে লাগিয়ে একটি নৈতিক সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

বাংলাদেশ ছাত্রকল্যাণ ট্রাস্টের ভাইস চেয়ারম্যান অধ্যাপক ড. আব্দুল লতিফ মাসুমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বাংলাদেশ ছাত্রকল্যাণ ট্রাস্টের চেয়ারম্যান ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা অধ্যাপক মো. মঈনউদ্দিন খান এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির চেয়ারম্যান ড. মো. সবুর খান।

সেমিনার শেষে মন্ত্রী কৃতি শিক্ষার্থীদের হাতে শিক্ষাবৃত্তির চেক তুলে দেন।

শেনজেনে প্রবেশ করতে ভ্রমণকারীদের সব কাগজপত্র সঙ্গে রাখার পরামর্শ

শেনজেন দেশ প্রবেশের জন্য ভ্রমণকারীদের সব কাগজপত্র সঙ্গে রাখার পরামর্শ দি‌য়ে‌ছে ঢাকাস্থ শেনজেনভুক্ত দেশগুলোর দূতাবাস। সোমবার

কোরবানিতে ঢাকায় ২৭টিসহ সারাদেশে বসবে ৩৬০০ বেশি পশুর হাট

আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে রাজধানীসহ সারাদেশে কোরবানির পশুর হাট বসানোর প্রস্তুতি শুরু করেছে সরকার

দুই মাসের মধ্যে আসছে প্রবাসী কার্ড, মিলবে বিশেষ সুবিধা: প্রবাসী কল্যাণমন্ত্রী

বৈধ পথে রেমিট্যান্স পাঠাতে উৎসাহ দিতে প্রবাসীদের জন্য ‘প্রবাসী কার্ড’ চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে। দেশের

বাংলাদেশে ইতালির নামী ফুটবল ক্লাবগুলোর প্রীতি ম্যাচ আয়োজনের প্রস্তাব

বাংলাদেশ-ইতালির সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পর্ক আরও গভীর করতে দেশটির খ্যাতনামা ফুটবল ক্লাবগুলোকে বাংলাদেশে প্রীতি ম্যাচ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মন্ত্রী না হলে সাক্ষাৎ নয়, দিল্লিকে নেপালি প্রধানমন্ত্রীর কড়া বার্তা

যশোরে কাভার্ড ভ্যানের ধাক্কায় ২ মোটরসাইকেল আরোহীর মৃত্যু

সৌদি পৌঁছেছেন ৫১ হাজার ১৯৪ জন বাংলাদেশি হজযাত্রী

ফেনীতে ‘মাদকাসক্ত’ ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু, বাবা-বোন আহত

গর্ভের সন্তান ছেলে না মেয়ে তা প্রকাশ করা যাবে না: হাইকোর্টের রায় প্রকাশ

শেনজেনে প্রবেশ করতে ভ্রমণকারীদের সব কাগজপত্র সঙ্গে রাখার পরামর্শ

ইসরায়েলি বাহিনীর ওপর ২৪ ঘণ্টায় হিজবুল্লাহর ২৪ দফা হামলা

ইরানের ইউরেনিয়াম অপসারণের আগ পর্যন্ত যুদ্ধ শেষ হবে না: নেতানিয়াহু

ডিজিটাল দক্ষতার পাশাপাশি নৈতিক শিক্ষায়ও শিক্ষিত হতে হবে: তথ্যমন্ত্রী

মতলব উত্তর প্রেসক্লাবের পূর্ণাঙ্গ কমিটি গঠন, নেতৃত্বে সফিকুল-সুমন-সাগর

কোরবানিতে ঢাকায় ২৭টিসহ সারাদেশে বসবে ৩৬০০ বেশি পশুর হাট

পশুর হাটে জাল নোট শনাক্তে বুথ বসাতে বাংলাদেশ ব্যাংকের নির্দেশ

সিরাজগঞ্জে দুগ্ধ সমিতির সাবেক ম্যানেজারকে কুপিয়ে হত্যা

চোখ ভেদ করে মস্তিষ্কে ঢুকেছে গুলি, মৃত্যুর সঙ্গে লড়ছে ছোট্ট রেশমী

আমি বলিনি ইরানের বিরুদ্ধে যুদ্ধ শেষ হয়ে গেছে: ডোনাল্ড ট্রাম্প 

মধ্যরাতে ভূমিকম্প, মিয়ানমারের সঙ্গে কেঁপে উঠল বাংলাদেশও

১১ মে ঘটে যাওয়া নানান ঘটনা

একদিনে হাম ও হামের উপসর্গে আরও ১১ জনের মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর

শান্তি চুক্তির জন্য যুক্তরাষ্ট্রের সর্বশেষ প্রস্তাবের জবাব দিলো ইরান

গ্রাহকের ১২০ কোটি টাকা আত্মসাৎ, হলিস্টিক হোম বিল্ডার্সের ডিএমডি গ্রেপ্তার