ই-পেপার বুধবার, ২০ মে ২০২৬, ৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

বিএনপি'র মনোনয়ন প্রত্যাশী সাংবাদিক আহসান হাবিব

জ্ঞাভিত্তিক-কল্যাণকর রাজনীতির সূচনা করতে চান
নিজস্ব প্রতিবেদক:
১৩ অক্টোবর ২০২৫, ১৯:৪১

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-২ (কটিয়াদী পাকুন্দিয়া) আসনে বিএনপির মনোনয়ন পেতে মাঠে নেমেছেন সাংবাদিক আহসান হাবিব। তিনি বাংলা জাতীয় দৈনিক আমার দিন পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক প্রকাশক। ছাত্র জীবন থেকেই তিনি সাংবাদিকতার সঙ্গে যুক্ত হন। মানবজমিন এবং দিনকাল পত্রিকার প্রতিনিধি ছিলেন। পরে তিনি ঢাকা গিয়ে বাংলাদেশ টেলিভিশন এবং ইংরেজি জাতীয় দৈনিক নিউজ টুডে ও ফিনান্সিয়াল হেরাল্ড পত্রিকায় কাজ করেছেন। একজন সৎ ও সাহসী সাংবাদিক হিসেবে এলাকায় তার যথেষ্ট সুনাম আছে। আহসান হাবিব একজন পেশাদার সাংবাদিক হলেও ছাত্র জীবন থেকেই তিনি বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। তিনি কটিয়াদী উপজেলা জাসাস'র সাবেক আহ্বায়ক এবং জাসাস কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য। আহসান হাবিব ১৯৮০ সালের ৭ জানুয়ারি উপজেলার আচমিতা ইউনিয়নের হারিনা গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম লাভ করেন। তার গ্রামের বাড়ীটি হারিনা বড় বাড়ী নামে পরিচিত। তার বাবা মরহুম হাজী মোহাম্মদ সিরাজুল হক ছিলেন স্থানীয় ব্যবসায়ী। দাদা হাজী মোহাম্মদ আজিম উদ্দিন এবং বড় বাবা খলিল প্রধান ছিলেন গ্রাম্য বিচারক। বংশপরম্পরায় তারা ভালো মানুষ হিসেবে সমাজে পরিচিত। ছাত্র জীবন থেকেই আহসান হাবিব যে কোনো অন্যাযয়র বিরুদ্ধে ছিলেন উচ্চকণ্ঠ। দিনকাল ও মানবজমিন পত্রিকাযয় কাজ করার সময় তিনি একাধিকবার হামলার শিকার হয়েছেন। রক্তাক্ত হয়েছেন। কিন্তু অন্যায়ের সঙ্গে আপোষ করেননি।

উচ্চ শিক্ষিত (এম.এ) হলেও তিনি একজন ধর্মানুরাগী মানুষ। নিয়মিত নামাজ রোজা পালন করেন। পবিত্র কোরআনের ৩০ তম পারা অর্থাৎ আম পারার একজন হাফেজ তিনি। মনোনয়ন পাওয়ার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করে তিনি ............ বলেন,'“ছাত্রজীবনে রাজনীতি করেছি প্যাশন থেকে। আর এখন রাজনীতি করছি দায়িত্ববোধ থেকে। জাতীয় এবং আন্তর্জাতিক রাজনৈতিক প্রেক্ষাপটে এই মুহূর্তে বাংলাদেশের হাল ধরার মতো একজন মানুষই আছেন। তিনি হলেন তারেক রহমান। ফ্যাসিস্টের বিরুদ্ধে দীর্ঘকাল ধরে তার অসাধারণ লড়াই এবং দূরদর্শী নেতৃত্ব গুনে দলকে অটুট রেখেছেন। স্বৈরাচার পতনের পর থেকে তার প্রতিটি কথা ও আচরণে তিনি অসীম ধৈর্য ও সাহসের পরিচয় দিয়েছেন। সত্যিকার অর্থে তিনি রাষ্ট্রনায়কোচিত ভূমিকা রাখছেন। তিনি একজন পরিপূর্ণ জাতীয় নেতা হয়ে উঠেছেন। তিনি বারবারই রাজনীতিতে গুণগত পরিবর্তনের কথা বলছেন। দলে শিক্ষিত,সৎ এবং মেধাবী মানুষদের অংশগ্রহণ নিশ্চিত করতে চাইছেন। তার এই আহ্বানে অনুপ্রাণিত হয়েই আমি নির্বাচনে আগ্রহী হয়েছি।

বিএনপি তথা তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে তার টিম মেম্বার হিসেবে কাজ করতে চাই। বালু মহাল,জল মহাল খেয়াঘাট, হাট-বাজারের ইজারাদারি,টেন্ডারবাজি অর্থাৎ স্থানীয় প্রশাসন এবং এলাকায় সাম্রাজ্যবাদ প্রতিষ্ঠার জন্য নয়। বরঞ্চ এসবের বিরুদ্ধে ভূমিকা রাখার জন্যই নির্বাচনের মাঠে পা বাড়িয়েছি। এতকাল চাঁদাবাজ সন্ত্রাসী মাদক কারবারি এবং দুর্নীতিবাজরা রাজত্ব করেছে। সাধারণ মানুষের শান্তি কেড়ে নিয়েছে। আমি নির্বাচিত হলে সাধারণ মানুষ শান্তিতে থাকবে। আর অপরাধীদের ঘুম হারাম হয়ে যাবে। আমার এলাকায় কোন অপরাধীর স্থান হবে না ইনশাল্লাহ। তোষামোদ ও দোষারোপের রাজনীতির বদলে জ্ঞাভিত্তিক-কল্যাণকর রাজনীতির সূচনা করতে চাই।

উনি যে ধরনের প্রার্থী দেয়ার কথা বলছেন তার সব বৈশিষ্ট্যই আমার মধ্যে আছে। পতিত হাসিনা সরকারামলে আমি চাকরি হারিয়েছি। নানা বঞ্চনার শিকার হয়েছি। ছাত্রজীবনে বিএনপি সংশ্লিষ্টতার কারণে আমাকে ২০০৯ সালের ২৫ মার্চ বিটিভি থেকে চাকরিচ্যুত করা হয়। ২০১৮ সালে আমার পত্রিকার মিডিয়াা বাতিল করা হয়। তবুও জীবন বাজি রেখে ফ্যাসিস্ট হাসিনা সরকারের বিরুদ্ধে কলম ধরেছি। বিশেষ করে ২০২৩ সালে আমেরিকা ভিসা পলিসি ঘোষণার পর সব রকরমর ঝুঁকি উপেক্ষা করে বিএনপি'র পক্ষে সাধ্যমত ভূমিকা রেখেছি। বিএনপি মহাসচিবও এ বিষয়ে অবগত আছেন। অন্যদিকে তারেক রহমান সাহেব আমার শ্বশুর বাড়ীতে একাধিকবার বেড়াতে গেছেন। আমার স্ত্রী, শ্বশুর-শাশুড়ীকেও তিনি চেনেন। সুতরাং তারেক রহমান সাহেবের ঘোষিত নীতি অনুযায়ী আমি মনোনয়ন পাওয়ার ব্যাপারে খুবই আশাবাদী ইনশাল্লাহ।”

তিনি আরো বলেন.“কিছু মানুষের বিতর্কিত এবং ভুল রাজনীতির ফলে বিএনপি'র ঘাঁটি খ্যাত এই আসনটি ২০০১ সালে হাতছাড়া হয়। আমি মনোনয়ন পেলে বিপুল বিজয়ে আসনটি পুনরুদ্ধারের পাশাপাশি কটিয়াদী পাকুন্দিয়াকে পুনরায় বিএনপি দুর্গে পরিণত করবো ইনশাল্লাহ।”

আমার বার্তা/এমই

মাকে কবরে রেখে বিষণ্ন মনে বাসায় ফিরলেন তারেক রহমান

মায়ের দাফন সম্পন্ন হওয়ার পর গভীর বিষণ্নতা ও নীরবতায় আচ্ছন্ন হয়ে বাসায় ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত

খালেদা জিয়া স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক হয়ে ছিলেন: আনিসুল ইসলাম

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া রাজনৈতিক জীবনে যেমন আপসহীন ছিলেন, তেমনি বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক

কথা রাখলেন খালেদা জিয়া, দেশের মাটিতে স্বামীর পাশে চিরনিদ্রায়

বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী, আপসহীন রাজনীতির প্রতীক বেগম খালেদা জিয়ার দীর্ঘ মহাযাত্রার ঘটল মহাসমাপ্তি। জীবনভর

স্বামীর পাশে চিরনিদ্রায় শায়িত ‘আপসহীন নেত্রী’ খালেদা জিয়া

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে সংসদভবন এলাকার জিয়া উদ্যানে তার স্বামী সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান আর নেই

খালেদা জিয়ার জানাজায় তারেক রহমানকে সান্ত্বনা জানালেন প্রধান উপদেষ্টা

আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার জানাজা, গুরুত্বের সঙ্গে প্রকাশ

জানাজায় বিপুল জনসমাগম মৃতের জন্য যে সৌভাগ্য বয়ে আনে

রাষ্ট্রীয় শোকে রাজধানীতে আতশবাজি-সব ধরনের উৎসব নিষিদ্ধ: ডিএমপি

মাকে কবরে রেখে বিষণ্ন মনে বাসায় ফিরলেন তারেক রহমান

নতুন বছরে গণতান্ত্রিক অগ্রযাত্রা বেগবান হবে: আশা প্রধান উপদেষ্টার

ভারতে চলন্ত ভ্যানে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২ ঘণ্টা পর রাস্তায় নিক্ষেপ

পোস্টাল ভোট দিতে ১১ লাখ নিবন্ধন, ৫ জানুয়ারি পর্যন্ত সময় বাড়াল ইসি

খালেদা জিয়া স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক হয়ে ছিলেন: আনিসুল ইসলাম

মধুপুরে যানজট নিরসনে প্রশাসনের মতবিনিময় সভা

"পার্বত্য চট্টগ্রাম শান্তি" চুক্তির বিরুদ্ধে রাজপথে আপোষহীন ছিলেন বেগম খালেদা জিয়া

সম্পর্ক উন্নয়নে খালেদা জিয়ার অবদান স্মরণীয় হয়ে থাকবে: চীনা মুখপাত্র

ডাকাতির গরু বাঁচাতে ক্যাভার্ড ভ্যানে অক্সিজেন রাখতেন ডাকাত

কথা রাখলেন খালেদা জিয়া, দেশের মাটিতে স্বামীর পাশে চিরনিদ্রায়

কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে ছবি-ভিডিও বানাবেন যেভাবে

জানাজায় অংশ নিতে আসা বিদেশি অতিথিদের সঙ্গে উপদেষ্টাদের সাক্ষাৎ

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য দোয়া অনুষ্ঠিত

বেগম খালেদা জিয়ার জানাজায় ৫০ প্লাটুন আনসার ও টিডিপি মোতায়েন

খালেদা জিয়ার জানাজায় পদদলিত হয়ে একজনের মৃত্যু